for Add

শেষ মুহূর্তের ভুলের জন্য জয় বঞ্চিত বাংলাদেশ

ইনজুরি সময়ের গোলে বাংলাদেশকে রুখে দিয়েছে নেপাল। বৃহস্পতিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ ৯০ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থাকলেও শেষ রক্ষা হয়নি।

ইনজুরি সময়ের গোলে ড্র করে মাঠ ছেড়েছে নেপালের মেয়েরা। এই ম্যাচ দিয়ে দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরলেন সাবিনা-কৃষ্ণারা। দুই দলের দ্বিতীয় ম্যাচ রোববার।

প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর ৬৫ মিনিটে বাংলাদেশ ম্যাচে লিড নেয়। সানজিদা আক্তারের বদলে খেলতে নামা শাহেদা আক্তার রিপা ডান দিক থেকে বল বাড়িয়ে দিয়েছিলেন সাবিনাকে। গত সাফ চ্যাম্পিয়নশিপের গোল্ডেন বুট জেতা সাবিনা ঠাণ্ডা মাথায় প্লেসিংয়ে গোলরক্ষকের পাস দিয়ে বল জালে ঠেলে দিয়ে দলকে এগিয়ে দেন।

ডিফেন্ডারদের মনোসংযোগের অভাবে শেষ দিকে গোল খেয়ে জয়বঞ্চিত হন সাবিনারা। ইনজুরি সময়ে নেপালের একটি আক্রমণ ঠিকঠাক মতো ক্লিয়ার করতে পারেননি ডিফেন্ডার মাসুরা পারভীন। নেপালের সেরা খেলোয়াড় সাবিত্রা ভান্ডারি গোল করে ম্যাচে সমতা আনেন।

সাফের ফাইনালে হারা নেপাল পূর্ণশক্তির দল নিয়ে ঢাকায় এসেছে। হিমালয়ের দেশের মেয়েদের চোখেমুখে ছিল প্রতিশোধের আগুন। কিন্তু মাঠে বাংলাদেশের মেয়েরা প্রাধান্য নিয়ে যোগ্যতর দল হিসেবেই খেলেছে। তবে দশ মাস আগে কাঠমান্ডুতে দুই দলের সাফের ফাইনালে প্রাণবন্ত যে ফুটবল হয়েছিল, তেমনটি হয়নি এই ম্যাচে।

নেপাল সাফের পর চারটি ম্যাচ খেললেও বাংলাদেশ খেললো সাফের পর প্রথম ম্যাচ। নতুন কোচ, দলে ছিলেন না কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়। পরিবর্তিত এ দলটি নিয়ে ভয়েভয়েই ছিলেন সবাই। তবে বাংলাদেশ দীর্ঘদিন ম্যাচ খেলার যতটা নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হয়েছিল ততটা পড়েনি। বাংলাদেশ নিজেদের মতো করেই খেলতে পেরেছে।

এ ম্যাচে তিনজন খেলোয়াড়ের অভিষেক হয়েছে। আঁখি খাতুনের জায়গায় একাদশে নেওয়া হয়েছিল আফিদা খন্দকার প্রীতিকে। পরে সানজিদার পরিবর্তে শাহেদা আক্তার রিপাকে এবং তহুরা খাতুনের জায়গায় জাপানিকন্যা মাতসুশিমা সুমাইয়াকে নামালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় এই দুইজনের।

প্রথমার্ধের ম্যাচে দুই দলই নিজেদের রক্ষণ সামলাতে বেশি কৌশল নিয়েছিল। তবে দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিটে আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ বেশ জমে উঠেছিল। দুই দলই সুযোগ পেয়েছিল গোলের। দুই দলই গোল করতে পেরেছে একটি করে।

সিরাত জাহান স্বপ্নার জায়গায় মূল স্ট্রাইকার হিসেবে খেলেছেন তহুরা খাতুন। তার পেছনে ছিলেন সাবিনা। ডান দিকে সানজিদা ও বাম দিকে কৃষ্ণা। তবে পায়ে ব্যাথা নিয়ে খেলতে নামা কৃষ্ণা নিজেদের নামের সুবিচার করতে পারেনি। তিনি যে আনফিট ছিলেন তা বোঝা গেছে। দ্বিতীয়ার্ধে তার পরিবর্তে কোচ মাহবুবুর রহমান লিটু মাঠে নামান রিতু পর্না চাকমাকে।

৭৪ মিনিটে ডান দিক দিয়ে ঢুকে কাটব্যাক করেছিলেন সাবিত্রা ভান্ডারি। বল পেয়েছিলেন ফাঁকায় দাঁড়ানো বদলি খেলোয়াড় রেশমি কুমারি। ম্যাচে ফেরার নেপালের সবচয়ে সহজ সুযোগ নস্যাৎ করে দেন রুপনা চাকমা। রেশমির খুব কাছ থেকে নেওয়া শট ঠেকিয়ে দেন বাংলাদেশের গোল রক্ষক।

৭৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সহজ সুযোগ এসেছিল বাংলাদেশের। সাবিনা খাতুন নেপালি গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পরেননি। বিপদ বুঝে আনজিলা সুব্বা এগিয়ে বল ক্লিয়ার করেন নেপালি গোলরক্ষক।

ইনজুরি সময়ে ম্যাচটি ড্র করে জয়ের আনন্দই করেছেন নেপালের মেয়েরা। তাদের জন্য এটা জয়েরই সমান। কারণ, গত সেপ্টেম্বরে এই বাংলাদেশের কাছে সাফের ফাইনালে হেরেছে তারা।

দক্ষিণ এশিয়ার সেরা দলের বিপক্ষে ড্রয়ের পর মাছে উচ্ছ্বাস করেছে তারা। শেষ বাঁশির পর হাতে থাকা ম্যাচ ছুটে যাওয়ার হতাশায় ডুবেছিলেন সাবিনারা।

ম্যাচের পর বাংলাদেশ কোচ মাহবুবুর রহমান লিটু সাবিনা মিসটা নিয়েই আফসোস করেছেন, ‘সাবিনার ওই গোলটি হলে ম্যাচটা ওখানেই শেষ হয়ে যেতো।’

দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন গ্যালারিতে বসে সাবিনাদের খেলা দেখেছেন। জিতলে হয়তো খুশি হতেন। তিনি নেপালের বিপক্ষে ড্র দেখেই ফিরে গেছেন ঘরে।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add