for Add

তিনজনকে অতিরিক্ত বোনাস বাফুফে সভাপতির, অন্যদের মুখ ভার

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল খেলা গোটা দলের প্রশংসা করলেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন। এর মধ্যেও বিশেষভাবে উল্লেখ করলেন বেশ কয়েকজনের নাম।

তবে কাজী সালাউদ্দিন স্পেশাল বোনাস পেলেন না সবাই। বিশেষ করে ফরোয়ার্ড রাকিব হোসেনকে তিনি সুপারস্টার হিসেবে উল্লেখ করলেও স্পেশাল বোনাস দেওয়ার ক্ষেত্রে তাকে বাদ দিয়েছেন। বিষয়টি অনেকে দেখছেন বাঁকা চোখে। আলাদা করে কয়েকজনকে অর্থ পুরস্কার দেওয়ায় অন্যদের মধ্যে ক্ষোভও দেখা গেছে।

বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন আগেই ঘোষণা করেছিলেন, দল সেমিফাইনালে উঠলে বাফুফে থেকে ৫০ লাখ টাকা বোনাস দেওয়া হবে। সেই বোনাস আজ (রোববার) সবার হাতে তুলে দেওয়া হয়েছে। ২৩ খেলোয়াড় এবং কোচ ও অফিসিয়াল মিলে ৩৪ জনকে প্রদান করা হয়েছে দেড় লাখ টাকা করে। সবাইকে বোনাসের টাকা সমান ভাগ করে দেওয়ায় প্রশংসা পেয়েছে বাফুফে।

তবে অনুষ্ঠানে কয়েকজনকে বিশেষ বোনাস দেওয়া নিয়ে উঠেছে প্রশ্ন। আনিসুর রহমান জিকো এবারের সাফের সেরা গোলরক্ষক হয়েছেন। বাফুফে সভাপতি তাকে অতিরিক্ত ১ লাখ টাকা বোনাস দিয়েছেন। তরুণ অ্যাটাকিং মিফিল্ডার মোরসালিনকেও দিয়েছেন অতিরিক্ত ১ লাখ টাকা। ৫ লাখ টাকা দিয়েছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে।

বিশ্বনাথকে কেন ৫ লাখ টাকা দেওয়া হলো তার ব্যাখ্যা দিয়েছেন বাফুফে সভাপতি, ‘সে নিজেই (বিশ্বনাথ) ঘোষণা দিয়েছিল দল সেমিফাইনালে উঠলে ৫ লাখ টাকা পুরস্কার দেবে। এটা টিম স্পিরিট। এমন খেলোয়াড়ই দরকার। এজন্য তাকে এই অর্থ দেওয়া।’

বাফুফে সভাপতি সবচেয়ে বেশি প্রশংসা করেছেন রাকিব হোসেনের। তাকে তিনি সুপারস্টার বলেছেন। অথচ রাকিবকে বিশেষ পুরস্কার দেননি বাফুফে সভাপতি। বাফুফে ভবন ত্যাগের সময় সিনিয়র এক খেলোয়াড় হাসতে হাসতে বলছিলেন, ‘আগামীতে দল সেমিাইনালে উঠলে পুরস্কার দেওয়ার ঘোষণা আমিও দেবো। তাহলেতো তো নিজেই পুরস্কার পাবো।’

ডিফেন্ডার ইসা ফয়সাল, হৃদয়, ফয়সাল আহমেদ ফাহিম ও দুই সোহেল রানার প্রশংসা করেছেন কাজী সালাউদ্দিন। তবে বিশেষ পুরস্কার প্রদানের সময় বিবেচনায় মাত্র তিনজন। যা ভালোভাবে নেননি অনেকে।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add