for Add

বাংলাদেশের বাজপাখি হতে পেরে মুগ্ধ মার্টিনেজ

আর্জেন্টিনার বিশ্বকাপজীয় গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ নিজেই আসতে চেয়েছিলেন বাংলাদেশে। তাঁর কলকাতা সফর নিশ্চিত হওয়ার পর আয়োজকদের তিনি বাংলাদেশে আসার আগ্রহটা জানিয়ে রেখেছিলেন। কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের সমর্থন তাঁকে ছুঁয়ে গিয়েছিল। আর্জেন্টিনার প্রতিটি ম্যাচে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন শহরে বড় পর্দার সামনে হাজার হাজার মানুষের উন্মাদনার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনামও হয়েছিল। মার্তিনেজ দেখতে চেয়েছিলেন এই দেশটাকে। সেটা তিনি দেখেছেন।

সোমবার ভোরে ডাকায় পা রেখে বিকেলে চলে গেছেন কলকাতা। তবে যে বাংলাদেশ আর্জেন্টিনা, মেসি ও মার্টিনেজের নামে পাগল সেই বাংলাদেশকে তিনি দেখতে পারেননি। মোটা দাগে বলা যায় তাকে ঢাকায় আনা প্রতিষ্ঠানটি সেটা হতে দেননি। বাংলাদেশের মানুষ কতটা মেসির আর্জেন্টিনা ভক্ত তা সিকিভাগও টের পেলেন মার্টিনেজ এবং সেটা এই দেশে ১১ ঘন্টা থেকেও।

সবচেয়ে অবাক করার বিষয় ছিল মার্টিনেজের এই সফরে ফুটবলের কোন মানুষকেই সম্পৃক্ত করেনি মার্টিনেজকে আনা প্রতিষ্ঠানটি। একজন ফুটবলারকেও মার্টিনেজের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেওয়া হয়নি। এমন কি বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বেঙ্গালুরু থেকে ঢাকায় ফিরে বিমানবন্দে মার্টিনেজের জন্য অপেক্ষা করেও দেখা পাননি। একজন বিশ্ব সুপার স্টারকে ঢাকায় আনতে অর্থ ঢাললেও প্রতিষ্ঠানটি বাংলাদেশ অধিনায়কে এক ফোটা সম্মান জানানো প্রয়োজন মনে করেননি।

আর্জেন্টিনার গোলরক্ষককে ঢাকায় দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গেও দেখা হয়েছে তাঁর। দেশের সাধারণ ফুটবলপ্রেমীদের সঙ্গে অবশ্য সেভাবে দেখা হয়নি মার্তিনেজের। কিন্তু অল্প যে কয়জনকে দেখছেন, তাতেই তিনি মুগ্ধ। এক ইনস্টাগ্রাম বার্তায় বলেছেন, নিকট ভবিষ্যতে তিনি আবার বাংলাদেশে ফিরতে চান। একই সঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশে তিনি তাঁর হৃদয়ের একটা অংশ রেখে যাচ্ছেন।

কলকাতার বিমানে ওঠার আগে ইনস্টাগ্রাম বার্তায় মার্তিনেজ লিখেছেন, ‘নেক্সট ভেনচার ও ফান্ডেডনেক্সটের সঙ্গে বাংলাদেশে অসাধারণ একটা সফরে এসেছিলাম আমি। এ দেশের মানুষের যত্ন, ভালোবাসা ও অতুলনীয় আতিথেয়তা আমার হৃদয় জয় করেছে। আমি নিকট ভবিষ্যতে এই সুন্দর দেশটিতে আবারও আসতে চাই।’

মার্তিনেজ এরপর লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়, পুলিশ বাহিনী ও বিমানবন্দর কর্তৃপক্ষকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই। একই সঙ্গে কৃতজ্ঞতা জানাই নাম না জানা আরও অনেককে, এই সফরে যাঁদের অবদান মোটেও কম নয়। বাংলাদেশের সঙ্গে আমার যে বিশেষ সম্পর্ক, আপনারা সবাই তাঁর অংশ। আমি এই দেশে আমার হৃদয়ের একটা অংশ রেখে যাচ্ছি। পরবর্তী সফরের আগপর্যন্ত সবাইকে বিদায় জানাই। আমি বাংলাদেশের বাজপাখি হতে পেরে মুগ্ধ।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add