for Add

সাকিব-লিটন-তাসকিনকে পুরস্কৃত করলো বিসিবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) না বলে জাতীয় দলের হয়ে খেলার কারণে তিন ক্রিকেটার সাকিব আল হাসান, লিটন দাস এবং তাসকিন আহমেদকে মোট ৬৫ হাজার মার্কিন ডলার পুরস্কার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এটি বিসিবির পক্ষ থেকে ক্ষুদ্র প্রয়াস উল্লেখ করে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানান, নগদ অর্থ সাকিব, লিটন এবং তাসকিনের মধ্যে তিনভাবে ভাগ করে দেওয়া হবে।

আজ সাংবাদিকদের ইউনুস বলেন, ‘এটি বিসিবির পক্ষ থেকে একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। খেলোয়াড়রা কিছু দাবি করেনি তবে আমরা মনে করেছি প্রতিশ্রুতির জন্য পুরোটা না হলেও আংশিকভাবে তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত।’

স্পষ্ট করে ইউনুস জানান, এটি নিয়মিত করা হবে না। দেশের দায়িত্ব পালন সর্বদা সব কিছুর চেয়ে বেশি অগ্রাধিকার পাওয়া উচিত। তিনি বলেন, ‘শর্ত ছাড়াই দেশ ও জাতীয় দলের হয়ে খেলতে হবে। বোর্ড সব সময় খেলোয়াড়দের পাশে থাকে। প্রত্যকটি ঘটনা আলাদা-আলাদাভাবে বিবেচনা করে এবং আমাদের কাছে খেলোয়াড়দের সুস্থতা সব কিছুর চেয়ে অগ্রাধিকার বেশি পায়।’

গত আইপিএলে সাকিব এবং লিটনকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ থাকায় তাদের এনওসি দেয়নি বিসিবি। ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে সাকিব এবং লিটনও ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে বিক্রি হয়েছিল।

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট শেষে সাকিব ও লিটনকে এনওসি দিতে রাজি ছিল বিসিবি। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থাকায় কেকেআরের হয়ে একটি ম্যাচ খেলেছেন লিটন।

আইপিএলের পুরো আসর থেকেই সরে দাঁড়ান সাকিব। যা সাকিবের শেষ আইপিএল ছিল বলে অনেকেই মনে করেন। নিলামে অবিক্রিত ছিলেন তাসকিন। কিন্তু ইউনুস জানান, গত দুই বছর ধরে দুর্দান্ত ফর্মে আছেন তাসকিন। বদলি হিসেবে তাসকিনকে নেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল।

একমাত্র বাংলাদেশি খেলোয়াড় হিসেবে গত মৌসুমে আইপিএল খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের হয়ে মাত্র দু’টি ম্যাচ খেলেছিলেন তিনি। -বাসস

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add