for Add

অতিরিক্ত সময়ের গোলে স্বপ্ন শেষ বাংলাদেশের

নির্ধারিত ৯০ মিনিট হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অতিরিক্ত সময়ের একমাত্র গোলে দীর্ঘ ১৮ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনালে ওঠার স্বপ্ন চুরমার হয়ে গেলো বাংলাদেশের। আজ ১ জুলাই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কুয়েতের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। ২০০৫ সালে সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল বাংলাদেশ।

ভারতের ব্যাঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই শক্তিশালী কুয়েতের সাথে সমান তালে লড়াই করতে থাকে বাংলাদেশ। দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো বাংলাদেশ। ডান প্রান্ত দিয়ে রাকিব হোসেনের ক্রসে ফাঁকায় বল পান শেখ মোরসালিন। প্রতিপক্ষের গোলরক্ষকের গায়ে মেরে গোলের দারুণ সুযোগ নষ্ট করেন মোরসালিন।

সপ্তম মিনিটে কুয়েতের সম্মিলিত আক্রমণ থেকে আল রশিদের পাস থেকে সালমান মোহাম্মদের হেড গোললাইন থেকে ফিরিয়ে দেন বাংলাদেশের রক্ষণভাগের খেলোয়াড় ইসা ফয়সাল।

২৮ মিনিটে রাকিবের দূর পাল্লার শট গিয়ে জমা পড়ে কুয়েতের গোলরক্ষকের হাতে। ৩১ মিনিটে দারুণ দক্ষতায় কুয়েতকে গোল বঞ্চিত করেন বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান। প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে গোলশূন্যভাবে শেষ হয় ম্যাচের প্রথমভাগ।

৫৪ মিনিটে ২৫ গজ দূর থেকে নেয়া রাকিবের শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। ৬০ মিনিটে আবারও দারুণ সুযোগ পেয়েছিলেন রাকিব। জামাল ভূইয়ার কাছ থেকে বল পেয়ে রাকিবকে পাস দেন মোরসালিন। বল পেয়ে কুয়েতের গোলমুখে শট নেন রাকিব। সেটি গিয়ে লাগে কুয়েতের ক্রসবারে।

এরপর ৬৩ ও ৬৫ মিনিটে কুয়েতের দু’টি আক্রমণ রুখে দেন বাংলাদেশের গোলরক্ষক আনিসুর। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধও গোলশূন্যভাবে শেষ হয়। এতে ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে।

৯৮ মিনিটে আবারও বাংলাদেশকে রক্ষা করেন গোলরক্ষক আনিসুর। বক্সের ভেতর থেকে কুয়েতের আল রাশেদির শট ঝাঁপিয়ে পড়ে ধরে ফেলেন তিনি।

১০৭ মিনিটে বাংলাদেশকে আর রক্ষা করতে পারেনি রক্ষণভাগ ও গোলরক্ষক। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের ইনজুরি সময়ে ডান দিক দিয়ে হওয়া আক্রমণ থেকে বল পেয়ে তীব্র শটে বাংলাদেশের গোলমুখে পাঠান কুয়েতের আবদুল্লাহ আম্মার মোহাম্মদ আবদুল্লাহ আল বুলুশি। ১-০ গোলে এগিয়ে যায় কুয়েত। শেষ পর্যন্ত এই স্কোরলাইনে ফাইনাল নিশ্চিত করে কুয়েত। সেমিফাইনাল থেকে সাফ মিশন শেষ করে বাংলাদেশ দল।

পাকিস্তানের মাটিতে ২০০৫ সালে সাফ চ্যাম্পিয়নশিপের সর্বশেষ ফাইনাল খেলেছে বাংলাদেশ। আসরের ফাইনালে ভারতের কাছে ২-০ গোলে হেরেছিল ২০০৩ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ।

এবারের আসরের ‘বি’ গ্রুপে লেবাননের কাছে ২-০ গোলে হেরে মিশন শুরু করে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। আর গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ভুটানকে ৩-১ গোলে হারিয়ে দীর্ঘ ১৪ বছর পর শেষ চারের টিকিট পায় ফিফা র‌্যাংকিংয়ের ১৯২তম স্থানে থাকা লাল-সবুজ জার্সিধারী বাংলাদেশ। -বাসস 

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add