for Add

১৪ বছর পর সাফের সেমিফাইনালে বাংলাদেশ

দীর্ঘ ১৪ বছর আর ৫ আসর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার ভারতের বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ভুটানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারে জায়গা করে নেয় জামাল ভূঁইয়ারা। বাংলাদেশ ১ জুলাই সেমিফাইনাল খেলবে কুয়েতের বিপক্ষে। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে লেবানন ও ভারত।

ড্র করলেই সেমিফাইনাল। এমন কি ১ গোলে হারলেও বাংলাদেশের টিকিট নিশ্চিত হতো শেষ চারের। এমন ম্যাচের শুরুটা মোটেও ভালো ছিল না জামাল ভূঁইয়াদের। কিছুটা আত্মবিশ্বাস ও আগোছালো খেলার সুযোগ নিয়ে লিড নিয়েছিল ভুটান। পিছিয়ে পড়ার পরই বদলে যায় লাল-সবুজ জার্সিধারীরা।

মালদ্বীপের বিপক্ষে ১৮ মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ ম্যাচে ফিরেছিল ৪২মিনিটে। তবে ভুটানের বিপক্ষে প্রত্যাবর্তনটা আরো দুর্দান্ত। ১২ মিনিটে সেন্দা দর্জির গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ ম্যাচে ফেরে ২১ মিনিটে। প্রথমবারের মতো একাদশে জায়গা করে নেওয়া মোরসালিনের আরেকটি দুর্দান্ত গোল দেখেছেন দর্শক।

৩১ মিনিটে ফুনস্তো জিগমের আত্মঘাতি গোলে লিড নেয় বাংলাদেশ। মোরসালিনের কাছ থেকে উড়ে আসা বল জামালকে দিতে শট নিয়েছিলেন রাকিব। তবে সেই বল ভুটানের জিগমের গায়ে লেগে জড়িয়ে যায় নিজেদের জালে। বাংলাদেশ এগিয়ে যায় ২-১ ব্যবধানে।

৩৪ মিনিটেই ব্যবধান বাড়িয়ে নিতে পারতো বাংলাদেশ। এবারও সুযোগ এসেছিল রাকিবের সামনে। মোরসালিনের বাড়ানো বল যখন ধরেন রাকিব তখন তার সামনে একা ভুটানের গোলরক্ষক। রাবিক গোলকিপারের পাশ দিয়ে শট নিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় পোস্ট ঘঁষে বল চলে যায় বাইরে।

গোল পেতে এবং ব্যবধান বাড়াতে বেশি সময় নেননি রাকিব। দুই মিনিট পর বক্সের বাইরে ভুটানের ডিফেন্ডার শেরুব দর্জিকে কাটিয়ে রাকিব একাই ঢুকে পড়েন প্রতিপক্ষের বিপদ সীমানায়। ডান পোস্টের কাছ থেকে দুরহ অ্যাঙ্গেলে শট নেন রাকিব। বল দ্বিতীয় পোস্টে লেগে জড়িয়ে যায় জালে। বাংলাদেশ এগিয়ে যায় ৩-১ গোলে।

এগিয়ে থেকে বিরতিতে যাওয়ার পরই সেমিফাইনালের চাবিটা হাতের মুঠোয় চলে এসেছিল জামালদের। ১-৩ গোলে পিছিয়ে পড়া ম্যাচে বাংলাদেশের জালে আরো ৩ গোল দিয়ে জিতে যাবে ভুটান তা ছিল প্রায় অসম্ভব। কারণ, বাংলাদেশ এগিয়ে যাওয়ার পর ম্যাচের নেতৃত্বটাই হাতে নিয়ে নেয়। মাঝমাঠকে প্রধান্য দিয়ে বাংলাদেশ চেষ্টা করেছে গোলের সুযোগ তৈরি করতে। তবে দ্বিতীয়ার্ধে সেভাবে গোলের সুযোগ আসেনি।

বিরতির পরপরই দলে জোড়া পরিবর্তন আনেন কোচ। সোহেল রানার জায়গায় জনি ও রাকিবের জায়গায় রফিকুলকে নামান। এর পর মোরসালিনকে তুলে প্রথমবারের মতো সিনিয়র ফরোয়ার্ড আমিনুর রহমান সজীবকে মাঠে নামান ক্যাবরেরা। এর পর চতুর্থ পরিবর্তন করেন সোহেল রানার জায়গায় রবিউলকে।

দ্বিতীয়ার্ধে ভুটান বেশ কয়েকবার বাংলাদেশ রক্ষণে হানা দেওয়ার চেষ্টা করেছে। তবে তপু বর্মনের নেতৃত্বে বাংলাদেশের রক্ষণ ছিল জমাট। কোন ফাটল ধরাতে পারেননি ভুটানের সবচেয়ে ভয়ংকর ফরোয়ার্ড চেনচো। শেষ ৪৫ মিনিট লিড ধরে রেখে শেষ করে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ চার নিশ্চিত করে। যদিও ইনজুরি সময়ে বাংলাদেশের রক্ষণে আতঙ্ক ছড়িয়েছিল ভুটানিজরা।

র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকা ভুটান শূন্যহাতেই শেষ করলো এবারের চ্যাম্পিয়নশিপ। ৩ ম্যাচের সবকটি হেরেছে তারা।

বাংলাদেশ একাদশ
আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, শেখ মোরসালিন (আমিনুর রহমান সজীব), মোঃ হৃদয়, জামাল ভূঁইয়া, সোহেল রানা (জনি), ইশা ফয়সাল (আলমগীর মোল্লা), সোহেল রানা-২(রবিউল) ও রাকিব হোসেন (রফিকুল)।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add