for Add

ভারত সিরিজে প্রাথমিক দলে নেই জাহানারা

আগামী মাসে ঘরের মাঠে সফরকারী ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশের ২০ সদস্যের প্রাথমিক দলে রাখা হয়নি অভিজ্ঞ পেসার জাহানারা আলমকে। -বাসস

গত মাসে শ্রীলংকা সফরে দু’টি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টিতে খেলেছেন জাহানারা। ওয়ানডেতে ২টি উইকেট নিলেও টি-টোয়েন্টি কোন শিকার ছিলো না তার। শ্রীলংকা সফরের দল থেকে শুধুমাত্র বাদ পড়েছেন জাহানারাই।

প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের আগামী ৩০ জুন রিপোর্ট করতে বলা হয়েছে। পহেলা জুলাই থেকে অনুশীলন শুরু হবে। ৬ জুলাই ঢাকায় আসবে ভারতীয় দল। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ৯, ১১ ও ১৩ জুলাই। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ১৬, ১৯ ও ২২ জুলাই।

ওয়ানডে সিরিজ ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। ২০২৫ বিশ্বকাপের জন্য চ্যাম্পিয়নশিপ থেকে ১০টি দল বেছে নেয়া হবে। এই সিরিজটি আইসিসির এফটিপিতে নারীদের প্রথম সিরিজ।

সিরিজের সবগুলো ম্যাচই মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ১১ বছরের মধ্যে প্রথম মিরপুরের ভেন্যুতে নারীদের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। সর্বশেষ ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরের ভেন্যুতে খেলেছিলো বাংলাদেশ নারী দল।

ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক দল : নিগার সুলতানা, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন, লতা মন্ডল, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার, দিশা বিশ্বাস, রাবেয়া খান, স্বর্ণা আক্তার, শারমিন আক্তার, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথী রাণী, রিতু মনি, সালমা খাতুন, শামিমা সুলতানা, ফারজানা হক, ফাহিমা খাতুন।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add