for Add

মালদ্বীপকে হারিয়ে সেমির পথে টিকে রইলো বাংলাদেশ

গ্রুপের পর্বের প্রথম ম্যাচে লেবাননের বিপক্ষে হারার কারণে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে টিকে থাকা কঠিন হয়ে পড়েছিল বাংলাদেশের।সেমিফাইনালের লড়াইয়ে থাকতে হলে তাই মালদ্বীপের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না জামাল ভূঁইয়াদের সামনে। এমন সমীকরণের ম্যাচে শুরুতেই হোঁচট খায় লাল সবুজের প্রতিনিধিরা। তবুও পূর্ণশক্তি নিয়ে মালদ্বীপের জালে একে একে রাকিব হোসেন, তারিক কাজী ও শেখ মোরসালিন হানা দিয়ে দলকে এনে দেন দুর্দান্ত জয়।

রোববার (২৫ জুন) বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে র‌্যাঙ্কিংয়ের ৩৮ ধাপ উপরের দল মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। তাতে ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালের দৌড়ে টিকে রইল জামালরা।

এদিকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মালদ্বীপকে প্রায় ২০ বছর পর হারিয়েছে বাংলাদেশ। এর আগে সবশেষ ২০০৩ সালে তাদের হারিয়ে সাফ শিরোপা জিতেছিল লাল সবুজের প্রতিনিধিরা।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল জামালরা। কারণ এই একটি ম্যাচের ওপরেই নির্ভর করছিল আসরে বাংলাদেশের টিকে থাকা। ম্যাচ পূর্ববর্তী সংবাদসম্মেলনে অধিনায়ক জামাল ভূঁইয়া নিজেই জানিয়েছিলেন, এ ম্যাচ তাদের জন্য ফাইনাল। জয়ের জন্য তাদের যে তীব্র ক্ষুধা ছিল, সেটা দেখা গেছে মাঠের লড়াইয়েও। পুরো ম্যাচে ৫১ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশে ২০টি শট নেয় হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। যার ৯টিই ছিল গোলমুখে। বিপরীতে মালদ্বীপ ৭টি শট নেয়, যার ২টি ছির গোলমুখে।

যদিও ম্যাচের প্রথম সাফল্যটা আসে মালদ্বীপ শিবিরেই। ১৭ মিনিটে রক্ষণের দুর্বলতায় গোল হজম করে কাবরেরার শিষ্যরা। বামপ্রান্ত ধরে আক্রমণে উঠে আলি ফাসির পাস দেন হামজা মোহাম্মদকে। ডি-বক্স থেকে তার নেয়া ডান পায়ের শট বামে ঝাপিয়ে পড়েও ঠেকাতে পারেননি আনিসুর রহমান জিকো।

এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে লাল সবুজের প্রতিনিধিরা। ৩৪ মিনিটে গোল পরিশোধের সুযোগও পেয়েছিল তারা। কিন্তু ভাগ্য সহায় হয়নি জামালদের। কর্নার থেকে আসা বল ডি-বক্স হেড নেন তপু বর্মন। তার হেড জালে জড়ানোর আগে ক্লিয়ার করার চেষ্টা করেন মালদ্বীপের রক্ষণভাগের এক ফুটবলার। সেটা লাগে তাদের আরেক ডিফেন্ডারের হাতে। সেখান থেকে বল গ্লাভসবন্দি করে নেন মালদ্বীপ গোলরক্ষক হুসাইন শরীফ। বাংলাদেশের ফুটবলাররা পেনাল্টির জোরালো আবেদন করলেও সেটা কানে নেয়নি রেফারি।

পরের মিনিটে গোলের উদ্দেশে আরও একটি শট নেয় লাল সবুজের প্রতিনিধিরা। তবে দুর্বল শট হওয়ায় সহজে সেটা গ্লাভসবন্দি করে নেন শরীফ। বাংলাদেশ তাদের কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পায় ৪২তম মিনিটে। প্রায় মাঝমাঠ থেকে সতীর্থের ফ্রি কিক ডি-বক্সে হেড নেন তপু। সেটা পেয়ে যান অরক্ষিত থাকা রাকিব। বাকি কাজটা অনায়াসে সেরে দলকে সমতায় ফেরান তিনি। বাংলাদেশ দলের এ ফরোয়ার্ড আরও একবার গোলের সম্ভাবনা জাগিয়েছিলেন বিরতির আগে। বাঁ প্রান্তে আক্রমণে উঠে গোলের উদ্দেশে জোরালো শট নেন তিনি। তবে দারুণ প্রচেষ্টায় লাফিয়ে সেটি কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন শরীফ।

বিরতির পরও বাংলাদেশ তাদের আধিপত্য ধরে রাখে। ৬৭ মিনিটে দলকে উৎসবে মাতান তারিক কাজী। জটলার মধ্যে থেকে কয়েকবারের চেষ্টায় মালদ্বীপের জালভেদ করে তিনি দলকে ফেরান লিডে। চার মিনিট পর আরও একবার প্রতিপক্ষের দুর্গে হানা দেয় লাল সবুজের প্রতিনিধিরা। বদলি নামা মিডফিল্ডার শেখ মোর্সালিন ডি-বক্সের কাছ থেকে দুর্দান্ত শট নেন। সেটি কোনোভাবে ঠেকিয়ে মালদ্বীপকে গোল হজম থেকে রক্ষা করেন শরীফ।

৮৬ মিনিটে দলকে সমতায় ফেরানোর চেষ্টা করেন হামজা। তবে ডি-বক্সে নেয়া তার হেডের গতি মন্থর হওয়ায় সহজে গ্লাভসবন্দি করে নেন জিকো। নির্ধারিত সময়ের শেষ মিনিটে মালদ্বীপের জালে হানা দিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন মোরসালিন। তাতে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জামালরা।

এ জয়ে লেবানন ও মালদ্বীপের সমান ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ থেকে আসরের সেমিফাইনালের দৌড়ে টিকে রইল বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম ম্যাচে লেবাননের বিপক্ষে শেষদিকের ব্যর্থতায় ২-০ গোলে হেরেছিল জামালরা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২৮ জুন তপুদের প্রতিপক্ষ ভুটান। সূত্র : সময় টিভি

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add