for Add

আগামী বিপিএল জাতীয় নির্বাচনের পর

জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের পরবর্তী আসর। দেশের বিভিন্ন নিরাপত্তা সংস্থার সাথে আলোচনার পর এ কথা জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সচিব ইসমাইল হোসেন মল্লিক।

সাংবাদিকদের মল্লিক বলেন, ‘আন্তর্জাতিক সিরিজের মতোই বিপিএল আয়োজন করা হবে। দেশের সকল নিরাপত্তা সংস্থা বিপিএলের সাথে জড়িত। আমরা এজেন্সিগুলোর সাথে আলোচনা করে সময়সূচি ঠিক করেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা কখন বিপিএল শুরু করতে পারি এ বিষয়ে ইতোমধ্যেই আমাদের বোর্ড মিটিংয়ে আলোচনা করেছি। প্রাথমিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি জাতীয় নির্বাচনের পর বিপিএল আয়োজন করবো। জানা গেছে জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ জন্য বিপিএল শুরুর জন্য আমরা ১০ জানুয়ারি আগে বা তার কাছাকাছি উপযুক্ত তারিখ বের করতে পারবো। আমাদের ফেব্রুয়ারির মধ্যেই শেষ করতে হবে কারণ বিপিএলের পরই শ্রীলংকা সিরিজ আছে।’

ফ্র্যাঞ্চাইজিগুলোকে ভালোভাবে দল সাজানোর সুযোগ দিতে এ বছরের সেপ্টেম্বরে প্লেয়ার্স ড্রাফট করার কথা বলেছেন বিপিএল সচিব। তিনি বলেন, ‘সেপ্টেম্বরের তৃতীয় বা শেষ সপ্তাহে প্লেয়ার্স ড্রাফট করার চেষ্টা করবো আমরা। যাতে প্রতিটি দল নিজেদের প্রস্তুত করার জন্য পর্যাপ্ত সময় পায়। আমরা ইতোমধ্যেই সম্ভাব্য সকল ফ্র্যাঞ্চাইজিকে জানিয়েছি, সেপ্টেম্বরে প্লেয়ার্স ড্রাফটের অয়োজন এবং জানুয়ারিতে খেলা শুরু করতে চাই।’

পরবর্তী বিপিএলের শুরু থেকেই ডিআরএস পদ্ধতি দেখা যাবে। আগের দুই আসরে ডিআরএস ইস্যুটি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। শুধুমাত্র কোয়ালিফাইয়ার এবং ফাইনাল ম্যাচে ব্যবহার করা হয়েছিলো। মল্লিক বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যেই একটি ডিআরএস কোম্পানির সাথে চার বছরের জন্য চুক্তি করেছে এবং এ জন্য আগামী বছর টুর্নামেন্টের শুরু থেকে ডিআরএস প্রযুক্তি নিয়ে কোন সমস্যা হবে না।

তিনি বলেন, গতবার আমরা গ্রুপ ম্যাচে ডিআরএস ব্যবহার করতে পারিনি। এটি শুধুমাত্র কোয়ালিফাইয়ার এবং ফাইনাল ম্যাচের সময় ব্যবহার করা হয়েছিলো। কিন্তু এবার ডিআরএস নিয়ে গভর্নিং কাউন্সিল বা প্রযোজনা সংস্থার কেউই কোন চুক্তি ডিল করছে না। বোর্ড সরাসরি ডিআরএস কোম্পানির সাথে চার বছরের চুক্তি করেছে।

মল্লিক জানান, আর্থিক শর্তাবলী এবং নিয়মের বিষয়ে ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। তিনি আরও জানান, ইতোমধ্যে কয়েকটি কোম্পানি দল কিনতে আগ্রহ দেখিয়েছে। মল্লিক বলেন, ‘কিছু কোম্পানি বিপিএলে দল কিনতে আগ্রহ দেখিয়েছে।

এই মুহূর্তে আমাদের কাছে তিন-চারটি কোম্পানি আছে যারা অনেক বেশি আগ্রহী। কেউ দল চালাতে না চাইলেও সমস্যা নেই। এছাড়া আমরা দলের সংখ্যা বাড়িয়ে আটটি করার পরিকল্পনা করছি। এরপর সেখান থেকে একটি বাছাই করতে পারবো। -বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add