for Add

ফাইনালে ভারতের কাছে হারলো নারী দল

প্রথমবারের মতো আয়োজিত নারী ইমার্জিং এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে শক্তিশালী ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশ ‘এ’ দল। হংকংয়ে আজ ফাইনালে বাংলাদেশ নারী ‘এ’ দলকে ৩১ রানে হারিয়ে নারী ইমার্জিং এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত ‘এ’ দল।

সেমিফাইনালে গতকালই শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে এক রোমাঞ্চকর জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশের মেয়েরা। তবে শিরোপা মঞ্চে ভারতের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় পুড়তে হয়েছে লতা মন্ডলের দলকে।

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১২৭ রানে আটকে যায় ভারতীয় নারী ‘এ’ দল। তবে জবাবে টপ অর্ডারের ব্যর্থতায় ১৯.২ ওভারে মাত্র ৯৬ রান করতে পারে বাংলাদেশ দল।

লক্ষ্যমাত্র বড় না হলেও ব্যাট হাতে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার দিলারা আক্তারকে হারায় বাংলাদেশ। সাথি রানির সঙ্গে সোবহানা মোশতারি একটা জুটির আভাস দিয়েছিলেন। কিন্তু থিতু হয়ে থামেন দুজনই। ১১ বলে ১৩ করে বিদায় নেন সাথি। সোবহানা ২২ বলে করেন ১৬ রান।

পুরোপুরি ব্যর্থ হয়েছে বাংলাদেশের মিডল অর্ডার। অধিনায়ক লতা, অভিজ্ঞ মুরশিদা খাতুন আর বড় ভরসা আগ্রাসী ব্যাটার স্বর্ণা আক্তার তিনজনের কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেনি।

৫৬ রানেই তাই ৬ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যাওয়া বাংলাদেশকে আবারও টানছিলেন নাহিদা আক্তার। কিন্তু তার একার পক্ষে কঠিন সমীকরণ মেলানো সম্ভব ছিল না। নাহিদা এক প্রান্তে আগলে রেখে দাঁড়িয়ে দেখেছেন বাকিদের যাওয়া-আসা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে খুব ভাল শুরু করতে পারেনি ভারতও। আঁটসাঁট বোলিংয়ে প্রতিপক্ষকে চেপে ধরেছিলেন মারুফা আক্তার, সানজিদা খাতুন মেঘলারা। পাওয়ার প্লের শেষ ওভারে শ্বেতা সেহরাওয়াতকে তুলে নেন বাঁহাতি স্পিনার নাহিদা। খানিক পর ইউ ছেত্রীকে ফেরান রাবেয়া খান। গঙ্গাদি তিশাকে রান করতে দেননি সুলতানা খাতুন।

তবে দীনেশ বৃন্দা, কানিকা আহুজাদের আটকানো যায়নি। বৃন্দা ২৯ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন। কানিকা খেলেন ২৩ বলে ৩০ রানের ইনিংস। এদিনও বাংলাদেশের সেরা বোলার ছিলেন নাহিদা। ৪ ওভার বল করে ১৩ রানে নেন ২ উইকেট।

নাহিদা পরে ব্যাট হাতেও ২২ বলে ১৭ রান করে ছিলেন অপরাজিত। কিন্তু তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউ। বাংলাদেশের মেয়েদের ধসিয়ে অফ স্পিনার শ্রেয়াঙ্কা পাতিল ১৩ রানে ৪ উইকেট নিয়ে ভারতের জয়ে রেখেছেন বড় ভূমিকা। -বাসস

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add