for Add

রোনালদোর ২০০তম ম্যাচে পর্তুগালের জয়

ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের হয়ে ২০ জুন ক্যারিয়ারের ২০০তম ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন। অনন্য এই মাইলফলক স্পর্শ করার দিনে সতীর্থরা হতাশ করেনি এই সুপারস্টারকে। ইউরো ২০২৪ বাছাইপর্বের ম্যাচে আইসল্যান্ডকে ১-০ গোলে পরাজিত করেছে পর্তুগাল। স্পট কিক থেকে অবশ্য জয়সূচক গোলটি করেছেন রোনালদোই। এদিকে আর্লিং হালান্ডের জোড়া গোলে নরওয়ে সাইপ্রাসকে ৩-১ ব্যবধানে পরাজিত করে বাছাইপর্বে জয়ের ধারায় ফিরেছে।

থিবো কোর্তোয়ার অধিনায়কত্ব নাটককে পিছনে ফেলে এস্তোনিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বেলজিয়াম। ম্যাচ জোড়া গোল করেছে নতুন অধিনায়ক রোমেলু লুকাকু। দুই গোলে পিছিয়ে পড়েও পোল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়েছে মলডোভা।

গ্রুপ-জে’তে নিজেদের চতুর্থ ম্যাচে পর্তুগাল বনাম স্বাগতিক আইসল্যান্ডের ম্যাচটি গোলশূন্য ড্রয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল। কিন্তু ৮০ মিনিটে উইলিয়াম থোর উইলিয়ামসন দ্বিতীয় হলুদ কার্ডে মাঠ ত্যাগে বাধ্য হলে আইসল্যান্ড যখন ১০ জনের দলে পরিণত হয় তখনই ম্যাচের আবহ পরিবর্তন হতে থাকে। ম্যাচের প্রায় পুরোটা সময়ই রোনালদো তার স্বাভাবিক খেলা খেলতে পারেননি। কিন্তু ৮৯ মিনিটে গনসালো ইনাসিওর আদায় করা পেনাল্টি থেকে কোচ রবার্তো মার্টিনেজের আস্থার প্রতিদান দিয়েছেন রোনালদো।

ম্যাচ শেষে মার্টিনেজ বলেছেন, ‘এটা রোনালদোর জন্য দারুণ একটি অধ্যায়। এই অনুভূতির কোন তুলনায় হয়না। প্রথম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে ২০০তম ম্যাচের রেকর্ড গড়া কোন ছোট অর্জন নয়।’

রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকার আন্তর্জাতিক গোলসংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১২৩টি। এর আগে তার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। আন্তর্জাতিক অঙ্গনে রেকর্ড ম্যাচ ও রেকর্ড গোলের গর্বিত মালিক ৩৮ বছর বয়সী রোনালদো বলেছেন, ‘আমার জন্য এটি একটি অবিশ্বাস্য অর্জন। এটি সত্যিই অসাধারণ। আর অবশ্যই জয়সূচক গোল করার অনুভূতি আরো বেশি স্পেশাল।’

টানা চতুর্থ জয়ে গ্রুপ-জে’তে স্লোভাকিয়ার চেয়ে দুই পয়েন্ট এগিয়ে এখনো শীর্ষস্থান ধরে রেখেছে পর্তুগাল। আগামী সেপ্টেম্বরে পর্তুগালের পরবর্তী প্রতিপক্ষ স্লোভাকিয়া কাল লিচেনস্টেইনকে ১-০ গোলে পরাজিত করে বাছাইপর্বে এখনো অপরাজিত রয়েছে।

বসনিয়া এন্ড হার্জেগোভেনিয়াকে ২-০ গোলে পরাজিত করে তৃতীয় স্থানে থাকা লুক্সেমবার্গ প্রথমবারের মতো বড় কোন টুর্ণামেন্টের মূল পর্বে খেলার স্বপ্ন টিকিয়ে রেখেছে। স্লোভাকিয়ার চেয়ে তারা মাত্র তিন পয়েন্ট পিছনে রয়েছে।
প্রতি গ্রুপের শীর্ষ দুই দল আগামী বছর জার্মানীতে মূল পর্বে খেলার টিকেট পাবে।

নিয়মিত অধিনায়ক কেভিন ডি ব্রুইনার অনুপস্থিতিতে শনিবার অস্ট্রিয়ার বিরুদ্ধে ১-১ গোলের ড্রয়ের ম্যাচটিতে রোমেলু লুকাকুকে অধিনায়কের দায়িত্ব দিয়েছিলেন বেলজিয়ান কোচ ডোমেনিকো টেডেসকো। দলীয় সিদ্ধান্ত ছিল পরের ম্যাচে এস্তোনিয়ার বিরুদ্ধে কোর্তোয়াকে দলের নেতৃত্ব দেয়া হবে। কিন্তু অভিমানে কোর্তোয়া ক্যাম্প ছেড়ে বাড়ি ফিরে যাওয়ায় কালও লুকাকুর নেতৃত্বে বেলজিয়াম খেলেছে। গ্রুপ-এফ’র ম্যাচে শুধুমাত্র অধিনায়কত্বই করেননি, দুই গোল করে দলের ৩-০ ব্যবধানে জয়ে মূল ভূমিকাও পালন করেছেন লুকাকু। এই জয়ে শীর্ষে থাকা অস্ট্রিয়ার থেকে তিন পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে বেলজিয়াম।

বেলজিয়ামের চেয়ে এক ম্যাচ বেশি খেলা অস্ট্রিয়া কাল শেষ ১০ মিনিটে ক্রিস্টোফ বমগার্টনারের জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করেছে। বেলজিয়ামের চেয়ে চার পয়েন্ট পিছিয়ে থাকা হতাশ সুইডিশরা ১৯৯৬ সালের পর প্রথমবারের মত ইউরোর চূড়ান্ত পর্ব থেকে বিদায়ের শঙ্কায় রয়েছে।

ওসলোতে হালান্ডের দুই গোলে জয়ের ধারায় ফিরেছে নরওয়ে। স্কটল্যান্ডের কাছে আগের ম্যাচে হতাশাজনক পরাজয়ের পর কাল নরওয়ে ৩-১ গোলে সাইপ্রাসকে পরাজিত করেছে। ২০০০ সালের পর প্রথমবারের মত বড় কোন টুর্নামেন্টে খেলার ক্ষীণ আশা এখনো টিকিয়ে রেখেছে নরওয়েজিয়ানরা। বিস্ময়করভাবে গ্রুপ-এ’র শীর্ষ দুটি স্থান দখল করে আছে স্কটল্যান্ড ও জর্জিয়া। যদিও চতুর্থ স্থানে থাকা তিনবারের চ্যাম্পিয়ন স্পেন দুই ম্যাচ কম খেলেছে। স্পেনের চেয়ে মাত্র এক পয়েন্ট এগিয়ে তৃতীয় স্থানে রয়েছে নরওয়ে।

গ্লাসগোতে নিজেদের মাঠে জর্জিয়াকে ২-০ গোলে পরাজিত করে চার ম্যাচে শতভাগ জয় নিশ্চিত করেছে টেবিল টপার স্কটল্যান্ড। হ্যাম্পডেন পার্কের ম্যাচটি কাল ভারী বৃষ্টির কারণে প্রায় দুই ঘন্টা বিঘ্নিত হয়েছে। ম্যাচ বন্ধ হবার আগে ৬ মিনিটে কালুম ম্যাকগ্রিগরের গোলে এগিয়ে গিয়েছিল স্কটিশরা। বৃষ্টির পর ম্যাচ শুরু করার জন্য এরপর বেশ কয়েকবার মাঠ পরিদর্শন করা হয়। জর্জিয়া অবশ্য ম্যাচটি বাতিলের আবেদন করেছিল। কিন্তু স্থানীয় সময় ৯.৩৫ মিনিটে আবারো ম্যাচটি মাঠে গড়ালে ৪৭ মিনিটে স্কট ম্যাকটোমিন দলের তিন পয়েন্ট নিশ্চিত করেন।

দুই গোলে এগিয়ে থেকেও মলডোভার কাছে ৩-২ গোলে পরাজিত হয়ে গ্রুপ-ই’র চতুর্থ স্থানে নেমে গেছে পোল্যান্ড। সর্বশেষ ৪৩টি ইউরো ও বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়ী মলডোভা প্রথমার্ধেই আরকাডিয়াজ মিলিক ও রবার্ট লিওয়ানদোস্কির গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছিল। কিন্তু ইওন নিকোলাসকুর দুই গোলের পর ভøাডিস্লাভ বাবোগোলোর ৮৫ মিনিটের গোলে মলডোভার জয় নিশ্চিত হয়। ফিফা র‌্যাঙ্কিংয়ের ১৭১তম স্থানে থাকা মলডোভা এই জয়ে গ্রুপের তৃতীয় স্থানে উঠে এসেছে।

এক পয়েন্ট এগিয়ে দ্বিতীয় স্থানে থাকা আলবেনিয়া কাল তলানির দল ফারো আইসল্যান্ডকে ৩-১ গোলে পরাজিত করেছে।
লিথুনিয়াকে ২-০ গোলে পরাজিত করে গ্রুপ-জি’র শীর্ষে উঠে এসেছে হাঙ্গেরি। বুলগেরিয়ার সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারানো সার্বিয়া সমান ৭ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। -বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add