for Add

এবার সৌদি যাচ্ছেন উল্ফস অধিনায়ক রুবেন নেভেস

সৌদি আরবের লিগে এবার যোগ দিচ্ছেন উল্ফস অধিনায়ক রুবেন নেভেস। পর্তুগীজ এই মিডফিল্ডার ৪৭ মিলিয়ন পাউন্ডে সৌদি ক্লাব আল হিলালে যোগ দিচ্ছেন বলে স্কাই স্পোর্টস ও বিবিসি রিপোর্ট করেছে। নেভেসের সাথে উল্ফসের বর্তমান চুক্তির মেয়াদ আর এক বছর বাকি ছিল। ক্লাব রেকর্ড ফি’তে তিনি আল হিলালে যাচ্ছেন বলে রিপোর্টগুলো দাবী জানিয়েছে।

সম্প্রতি বেশ কয়েকজন বিশ্বমানের তারকাকে দলে ভিড়িয়ে তেল সমৃদ্ধ সৌদি আরব বিশ্ব ক্রীড়াঙ্গনে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। জানুয়ারিতে সর্বপ্রথম সৌদি প্রো লিগে আল নাসরেতে যোগ দেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ রোনাল্ডো পদাঙ্ক অনুসরণ করে এ মাসের শুরুতে করিম বেনজেমাও সৌদির পথ ধরেন। এসবই প্রমাণ করে ইউরোপভিত্তিক আরো অনেক খেলোয়াড়ের ঠিকানা হতে পারে আকর্ষণীয় বেতনের সৌদি লিগ।

ফ্রান্সের বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার এন’গোলো কান্তেকে নিয়ে গুঞ্জন রয়েছে চেলসির সাথে চুক্তি নবায়ন না করে আল-ইত্তিহাদে বেনজেমার দলে তিনি যোগ দিচ্ছেন।

যদিও এখন পর্যন্ত সৌদি পেশাদার লিগে যাওয়া প্রায় সকলেই ক্যারিয়ারের শেষের দিকে চলে এসেছেন। তবে এক্ষেত্রে নেভেস কিছুটা ব্যতিক্রম। ২৬ বছর বয়সী নেভেসের সামনে এখনো অনেক সময় পড়ে আছে। পোর্তোর এই মিডফিল্ডারকে দলে পেতে বার্সেলোনা দীর্ঘদিন ধরেই আগ্রহ দেখিয়ে আসছে। তবে সৌদির আকর্ষণীয় প্রস্তাব উল্ফসের অর্থনৈতিক চাপকে কিছুটা হলেও সহজ করবে। গত এক বছর ধরে ট্রান্সফার মার্কেটে ১৫০ মিলিয়ন পাউন্ড ব্যয় করে প্রিমিয়ার লিগের ট্রান্সফার আইন ভঙ্গের অভিযোগ এড়িয়ে যেতে উল্ফস চাপে রয়েছে। যে কারনে এখন তাদের সামনে খেলোয়াড় ছেড়ে দেয়া ছাড়া আর কোন উপায় নেই।

২০১৭ সালে উল্ফসে আসার পর নেভেস ২৫৩ ম্যাচে ৩০ গোল করেছেন। তার নেতৃত্ব চ্যাম্পিয়নশিপ থেকে এক বছর পরে আবারো প্রিমিয়ার লিগে উন্নীত হয় উল্ফস। এরপর টানা দুই বছর টেবিলের সপ্তম স্থানে থেকে মৌসুম শেষ করেছে। ২০২০ সালে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে খেলেছে উল্ফস। কিন্তু গত মৌসুমে সাফল্য ধরে রাখতে ব্যর্থ হয়ে টেবিলের ১৩তম স্থানে থেকে লিগ শেষ করে। -বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add