for Add

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

হংকংয়ে এসিসি নারী ইমার্জিং টিমস কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল। বৃষ্টি আইনে সেমিফাইনালে বাংলাদেশ নারী ‘এ’ দল ৬ রানে হারিয়েছে পাকিস্তানকে। সেমিফাইনালটি গতকাল হবার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে মঙ্গলবার রিজার্ভ ডে’তে অনুষ্ঠিত হয়। এ দিনও বৃষ্টির কারণে প্রায় আড়াই ঘন্টা পর শুরু হওয়া ম্যাচের দৈর্ঘ্য ৯ ওভারে নামিয়ে আনা হয়।

টি-টোয়েন্টি ফরম্যাটের এই সেমিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। টপ অর্ডারদের ব্যর্থতায় ১৬ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। ছয় ব্যাটারের কেউই দুই অংকের কোটা স্পর্শ করতে পারেননি। সপ্তম উইকেটে ৩৭ রানের জুটি গড়েন রাবেয়া খান ও নাহিদা আকতার। ৩টি চার ও ১টি ছক্কায় ১৬ বলে ২১ রান করে আউট হন নাহিদা। নাহিদার বিদায়ে নয় নম্বরে উইকেটে এসে ১টি ছক্কায় ২ বলে অপরাজিত ৬ রান করেন সুলতানা খাতুন। ২০ বলে ১০ রান নিয়ে অপরাজিত থাকেন রাবেয়া। এতে ৯ ওভারে ৭ উইকেটে ৫৯ রানের পুঁজি পায় বাংলাদেশ। পাকিস্তানের ফাতিমা সানা ৩ উইকেট নেন।

জবাবে ৫ ওভারে ১ উইকেটে ২৯ রান তুলে ভাল অবস্থায় ছিল পাকিস্তান। পরের ৩ ওভারে বাংলাদেশ বোলারদের দুর্দান্ত নৈপুন্যে চাপে পড়ে যায় পাকিস্তান। ৬ থেকে ৮ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে ১৮ রান তুলতে পারে তারা। এতে শেষ ওভারে জিততে ১৩ রান দরকার পড়ে পাকিস্তানের।

শেষ ওভারে বল করতে আসেন বাঁ-হাতি স্পিনার সানজিদা আকতার মেঘলা। নিজের প্রথম ওভারে ১৪ রান দিয়েছিলেন তিনি। কিন্তু ইনিংসের শেষ ওভারে দুর্দান্ত বোলিং করেন মেঘলা। মাত্র ৬ রান দিয়ে বাংলাদেশকে জয় উপহার দেন তিনি। ৯ ওভারে ৪ উইকেটে ৫৩ রান করে ম্যাচ হারে পাকিস্তান। ২ ওভারে ২০ রানে উইকেট শূন্য থাকলেও দলের জয়ে বড় অবদান রাখেন মেঘলা। রাবেয়া ২টি, নাহিদা-মারুফা ১টি করে উইকেট নেন। ম্যাচসেরা হন নাহিদা।

রিজার্ভ ডেতে গড়ানো ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার দিনের অন্য সেমিফাইনালের খেলা বৃষ্টির কারণে সম্ভব হয়নি। গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় ফাইনালের টিকিট পায় ভারত। ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। -বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add