for Add

দলগত প্রচেষ্টার প্রশংসা করেছেন লিটন

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে ৫৪৬ রানের বিশাল জয়ের পেছনে দলগত প্রচেষ্টাকে বড় করে দেখছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। এমন দুর্দান্ত জয়ের পেছনে দলের সকলের পারফরমেন্সের প্রশংসাও করেছেন তিনি। তার বিবেচনায় নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ। সেই সাথে ক্রিকেট ইতিহাসে তৃতীয় ও এ শতাব্দীর সবচেয়ে বড় জয়ের নজির গড়েছে টাইগাররা।

লিটনের মতে এমন আধিপত্য বিস্তার করা জয়ের পর অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে এর চেয়ে বেশি কিছু চাওয়া সম্ভব নয়। ম্যাচ শেষে লিটন বলেন, ‘মাঝে মাঝে আবহাওয়া অসহনীয় ছিল এবং উইকেট সহজ ছিল না। প্রত্যেক ব্যাটারের কৃতিত্ব পাওয়া উচিত। সত্যি কথা বলতে, আমাদের বোলাররাও ভাল লাইন-লেন্থ বজায় রেখে বল করেছে। দলের জন্য এটি অনেক বড় অর্জন। অধিনায়ক হিসেবে আপনি এর থেকে বেশি কিছু চাইতে পারেন না।’

তিনি আরও বলেন, ‘শাস্ত ও জয়ের নৈপুন্যে বড় স্কোরের পরই ধারণা করেছিলাম প্রথম ইনিংসের স্কোরের উপর অনেক কিছু নির্ভর করবে। প্রতিপক্ষকে ১৫০এর নিচে গুটিয়ে দেয়ার পর পার্থক্য পরিষ্কার হয়ে যায়। কিন্তু এমন উইকেটে ব্যাট করা কঠিন ছিল। দ্বিতীয় ইনিংসেও আমাদের ব্যাটাররা নিজেদের সেরাটা দেখিয়েছে। আসলে এই কৃতিত্ব পুরো দলের। এটা সম্পূর্ণ দলগত প্রচেষ্টা।’

পেসারদের প্রশংসা করে লিটন জানান, পেসারদের পারফরমেন্স অন্যরকম আনন্দ দিয়েছে। ম্যাচে ১৪ উইকেট নেন বাংলাদেশের তিন পেসার এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

লিটন বলেন, ‘আমরা কখনও তিন পেসার নিয়ে খেলি না। কিন্তু উইকেটের আচরণে এবার তিন পেসার খেলার দাবী রাখে এবং আমরা সেটি করেছি। উইকেট পেসারদের অনেক বেশি সহায়ক ছিল এবং নিজেদের দায়িত্ব ভালভাবে পালন করেছে তারা।’ পেসারদের ভাল পারফরমেন্স করার পরও ঘরের মাঠে নিয়মিত পেস-বান্ধব উইকেট হবে না বলেই স্পস্ট জানিয়েছেন লিটন।

তিনি বলেন, ‘এটি সম্পূর্ণভাবে নির্ভর করবে আমরা কাদের বিপক্ষে খেলছি। বিষয়টা এমন নয়, আমরা শুধু স্পিন-বান্ধব উইকেট বা পেস-বান্ধব উইকেটে খেলবো। প্রতিপক্ষের শক্তিমত্তা বিবেচনায় উইকেট প্রস্তুত করা হবে। এটিকে হোম অ্যাডভান্টেজ বলে।’ বাংলাদেশের বোলিং আক্রমণ এখন আগের চেয়ে যথেষ্ট শক্তিশালী বলে মনে করেন লিটন।

তিনি বলেন, ‘আমাদের পাইপলাইনে চার/পাঁচজন পেসার আছে যারা যেকোন সময় সেরা একাদশে সুযোগ পেতে পারেন। আমাদের ভাল অফ-স্পিনার, বাঁ-হাতি স্পিনার আছে। এজন্য আমি বলবো, আমাদের বোলিং আক্রমণ এখন অনেক বেশি শক্তিশালী।’

লিটন বলেন, ‘হ্যাঁ, আমাদের ব্যাটিংয়ে একটা সমস্যা ছিল। আপনার টপ অর্ডার যদি পারফর্ম না করে, তাহলে টেস্ট ক্রিকেটে টিকে থাকা কঠিন। আমি খুশি, এই টেস্টে ব্যাটাররা পারফর্ম করেছে এবং নিজেদের সেরাটা দিয়েছে। তিনি আরও বলেন, ‘ক্যারিয়ারে মাত্র তৃতীয় টেস্ট খেললেও জাকির যথেষ্ট পরিপক্ক। একই কথা জয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা চাই তারা নিজের সেরাটা প্রদর্শন করুক, সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট খেলুক। জাকির রান আউট না হলে বড় ইনিংস খেলতে পারতো। সে যেভাবে ব্যাটিং করেছে তাতে আমি খুশি।’

সাকিব আল হাসানের অনুপস্থিতি নিয়ে কথা বলা বন্ধ করার সময় এসেছে বলে মনে করেন লিটন। তার বিশ্বাস, কেউ খেলুক আর না খেলুক বাংলাদেশকে সামনে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, ‘বিষয়টি হলো, পাওয়া একাদশ নিয়েই আপনাকে খেলতে হবে। কে থাকবে, কে থাকবেনা তা নিয়ে চিন্তা করার সময় নেই। হয়তো দুই বা চার বছর পর এমন দিন আসবে যখন সাকিব থাকবে না। বাংলাদেশ দলকে সামনে এগিয়ে যেতে হবে। আমরা যে দলটা পেয়েছি এটিই বাংলাদেশের সেরা দল। তারা নিজেদের জায়গায় ভাল করেছে।’

টেস্টর দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন ব্যাটার নাজমুল হোসেন শান্ত। মোমিনুল হকের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন তিনি। এজন্য শান্তর প্রশংসাও করেছেন লিটন। তিনি জানান, অনুশীলন পদ্ধতি পরিবর্তনই তার ধারাবাহিক হবার পেছনে মূল রহস্য।

তিনি বলেন, ‘খুব বেশি হয়নি আমিও শান্তর মতো একই জায়গায় ছিলাম। আমি তার সাথে অনেক কথা বলেছিল। জানি না, এটি তাকে কতটা সাহায্য করেছে। আমি বিশ্বাস করি, সে তার অনুশীলনের পদ্ধতি পরিবর্তন করেছে এবং সে এখন অনেক বেশি গোছালো। অবশ্যই, আপনি যখন কিছু দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন তখন আপনি আপনার দুর্বলতা ও শক্তিমত্তা বুঝতে পারবেন।’ -বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add