for Add

এখন আমার একমাত্র বিকল্প পিএসজি

ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে বলেছেন, এই মুহূর্তে তার ‘একমাত্র বিকল্প’ প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) থাকা। অবশ্য ২০২৪ সালের পর তিনি আর চুক্তির মেয়াদ বাড়াবেন না বলে ক্লাবকে জানিয়ে দিয়েছেন।

জিব্রাল্টার বিপক্ষে ফ্রান্সের ইউরো ২০২৪ বাছাইপর্বের ম্যাচ উপলক্ষে পর্তুগালে এক সংবাদ সম্মেলনে এমবাপ্পে বলেন,‘আমি আগেও বলেছি আমার লক্ষ্য ছিল ক্লাবটিতে খেলা চালিয়ে যাওয়া। এখনো সেটিই আমার একমাত্র বিকল্প।’

চলতি সপ্তাহের শুরুতে ক্লাবকে পাঠানো একটি চিঠিতে এমবাপ্পে নিশ্চিত করেছেন তিনি ২০২৫ সাল পর্যন্ত ফরাসি চ্যাম্পিয়নদের শিবিরে থাকার বিকল্প সুযোগটি নেবেন না। আজ সাংবাদিকদের তিনি বলেন,‘আমি মনে করিনা একটি চিঠিতেই কেউ নিহত বা অপমানিত হয়ে যাবে।’

বার্তা সংস্থা এএফপিকে বলেন, তিনি কখনো চুক্তির মেয়াদ আগামী বছরের পরে নিয়ে যাবার বিষয়ে পিএসজির সঙ্গে আলোচনা করেন নি। তার এমন মন্তব্যেই মেসির পর এই গ্রীষ্মে ২৪ বছর বয়সি এমবাপ্পের পিএসজি ছাড়ার জল্পনা-কল্পনা বাড়িয়ে দিয়েছে। পরের বছর খালি হাতে ছেড়ে দেয়ার চেয়ে এখনই তাকে বিক্রি করে পিএসজি নিজেদের জন্য কিছু নগদ অর্থ হাতিয়ে নিতে পারে বলে যে আশংকা করা হচ্ছে সেটিকেও উড়িয়ে দেননি এমবাপ্পে।

তিনি বলেন,‘না, এই খবরে এমন কিছু নেই যেটি আমাকে বিষ্মিত করবে।’ জিব্রাল্টার ম্যাচের চারদিন আগে চিঠি পাঠিয়ে জাতীয় দলের প্রস্তুতিতে হস্তক্ষেপের কথাটিও অস্বীকার করেছেন ফরাসি অধিনায়ক। তিনি বলেন,‘আমি সব কিছুই মেনে নিয়েছি। আমি জানি মানুষ কথা বলবে, সমালোচনা করবে। কারণ তারা ভেতর ও বাইরের সবকিছু জানে না। কিন্তু আমি জানি কি করছি এবং কেন করছি। এতে আমার কোন সমস্যা নেই।’

এমবাপ্পে বলেন,‘অধিনায়ক হিসেবে আমার কিছু দায়িত্ব আছে। সামান্য কিছু গুজবের কারণে এই দায়িত্ব ছেড়ে আমি পালাতে পারি না। পালানো আমার স্বভাব নয়।’ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর একটি বক্তব্যের বিষয়েও কথা বলেন এমবাপ্পে। বুধবার ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, ওই খেলোয়াড়কে (এমবাপ্পে) ফ্রান্সে রেখে দেয়ার চেস্টা করবেন তিনি।

এমবাপ্পে বলেন,‘তিনি (প্রেসিডেন্ট) চান আমি প্যারিসে থেকে যাই। আমারও লক্ষ্য থেকে যাওয়া। সুতরাং আমাদের দু’জনেরই চাওয়া এক ও অভিন্ন।’ -বাসস 

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add