for Add

কম্বোডিয়াকে হারিয়েই সাফে যাচ্ছে বাংলাদেশ

দুটি ম্যাচ দুটি জয়-সাফ চ্যাম্পিয়নশিপের মিশন শুরুর আগে কম্বোডিয়ায় এই আত্মবিশ্বাসের জ্বালানিই পেলো বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার) নমপেনে স্বাগতিক কম্বোডিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে জিতেছে। এর আগে গত ১২ জুন বাংলাদেশ একই ব্যবধানে হারিয়েছিল স্থানীয় ক্লাব টিফি আর্মি এফসিকে।

বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেছিলেন, তিনি কম্বোডিয়া থেকে জয়ের জ্বালানি নিয়ে বেঙ্গালুরু যেতে চান। সেটা পেরেছেন। তবে বাংলাদেশ ম্যাচ জিতলেও সমর্থকদের মন জিততে পারেনি। গ্যালারিতে থাকা হাজার তিরিশেক দর্শক বরং কম্বোডিয়ার খেলা দেখেই বেশি আনন্দ পেয়েছে।

২৪ মিনিটে মজিবর রহমান জনির গোলটি ছাড়া বাংলাদেশের তেমন কিছু উল্লেখ করার ছিল না। স্বাগতিক গোলরক্ষককে আর কোনো পরীক্ষায়ও ফেলতে পারেননি সুমন রেজা-ফাহিমরা।

প্রথমার্ধে করা গোলটি ধরে রেখে বাংলাদেশ কেবল জয়টিই পেয়েছে। তবে এই খেলা খেলে সাফে কিছু করতে পারবে কিনা সে সন্দেহ রয়েই গেলো দর্শকদের মনে। বাংলাদেশ একটি সুযোগ পেয়ে সেটা কাজে লাগিয়ে ম্যাচ জিতে মাঠ ছেড়েছে। অন্যদিকে গোটা তিনেক সযোগ পেয়েও পরাজিত দলটির নাম কম্বোডিয়া।

৪১ মিনিটে চানপলিনের শট ঠেকিয়েছেন গোলরক্ষক জিকো। ৬৮ মিনিটে বদলি লিম পিসথের হেড চলে যায় বাইরে। নাহলে বাংলাদেশকে পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হতো।

শুরুতে প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল কম্বোডিয়া। প্রথম ৩ মিনিটের মধ্যে বক্সের মাথায় একটি ফ্রিকিক ও দুটি কর্নার আদায় করে নিয়েছিল স্বাগতিকরা। এর মধ্যে দ্বিতীয় কর্নার থেকে গোল প্রায় পেয়েই গিয়েছিল কম্বোডিয়া। সকুমফেকের শট দ্বিতীয় পোস্ট ঘেঁষে বাইরে না গেলে শুরুতেই গোল খেয়ে বসতো বাংলাদেশ।

শুরুর ধাক্কা কাটিয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়ায় অল্প সময়ের মধ্যেই। ২৪ মিনিটের মধ্যে বাংলাদেশ গোল করে এগিয়ে যায় প্রতি আক্রমণ থেকে। ব্র্যাক থিবার শট ফিরে আসে বাংলাদেশের এক ডিফেন্ডারের গায়ে লেগে।

ওই বলটিই কম্বোডিয়ার সীমানায় ডান দিকে পেয়ে যান ফয়সাল আহমেদ ফাহিম। তিনি লম্বা যে ক্রস নেন গোলমুখে, সেই চলন্ত বলে পা লাগিয়ে দ্বিতীয় পোস্ট দিয়ে জালে ঠেলে দেন মজিবুর রহমান জনি।

জয়ের ম্যাচেও বাংলাদেশের জন্য দুঃসংবাদ হলো তারিক কাজির লালকার্ড। শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন ফিনল্যান্ড প্রবাসী এই ডিফেন্ডার। বাংলাদেশ আগামীকাল (শুক্রবার) বিকেলে বেঙ্গালুরুর উদ্দেশ্যে কম্বোডিয়া ত্যাগ করবে।

কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশ একাদশ
আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), কাজী তারিক রায়হান, বিশ্বনাথ ঘোষ, আলমগীর মোল্লা, মেহেদি হাসান, সোহেল রানা-১, মজিবুর রহমান জনি (ইব্রাহিম), সোহেল রানা-২, জামাল ভূঁইয়া (মোরসালিন), সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add