for Add

চুক্তি বাড়াতে নারাজ এমবাপে

লিওনেল মেসি ক্লাব ছেড়েছেন, কিলিয়ান এমবাপেও কি সেই পথে? পিএসজির সঙ্গে নতুন করে চুক্তি করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ফরাসি এই স্ট্রাইকার। যার ফলে তাকে চড়া দামে বিক্রির কথা ভাবছে ক্লাব, এমনটাই জানিয়েছে ফরাসি দৈনিক এল’একুইপে।

পিএসজিতে এমবাপের বর্তমান চুক্তি শেষ হবে ২০২৪ সালের জুনে। তাকে বাড়তি এক বছরের চুক্তি করানোর জন্য চাপ দিচ্ছিল পিএসজি। কিন্তু এমবাপে তাতে রাজি হননি।

এদিকে পিএসজির অবস্থানও পরিষ্কার, এমবাপেকে নতুন চুক্তি সই করতে হবে, নাহলে তাকে বিক্রি করে দেবে। যেহেতু ফরাসি তারকা চুক্তি সই করেননি, তাই দ্বিতীয় কথাই ভাবছে ক্লাবটি।

পিএসজি কিছুতেই চাইছে না, ২০২৪ সালের গ্রীষ্মে চুক্তি শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হয়ে যান এমবাপে। তাই দাম থাকতে থাকতেই তাকে বিক্রি করে দিতে চায় ফরাসি ক্লাবটি।

এমবাপে পিএসজির সঙ্গে চুক্তি করেছিলেন ২০১৭ সালে। ১৮০ মিলিয়ন ইউরোতে মোনাকো থেকে প্যারিসের এই ক্লাবে আসেন তিনি। তারপর থেকেই পিএসজির হয়েই খেলছেন।

এমবাপে ফ্রান্সের তারকা ফুটবলার। তার সামর্থ্য এরইমধ্যে প্রমাণিত। তাই এমন বড় তারকাকে ছাড়তে চাইছে না পিএসজি। কিন্তু এমবাপে ঠিক করেই নিয়েছেন তিনি আর এই দলের হয়ে খেলবেন না।

ক্লাব ছাড়ার পেছনে কিছু কারণও উঠে এসেছে। এমবাপে চাইছেন প্রিমিয়ার লিগ, লা লিগার মতো জনপ্রিয় লিগে খেলতে। কারণ এইসব টুর্নামেন্ট অনেক বেশি প্রচার পায়। মেসি, রোনালদো, নেইমারের পর এখন এমবাপেই সবচেয়ে জনপ্রিয় ফুটবল তারকা।

তাই তিনি চাইছেন মেসি রোনালদোর মতো তারও জনপ্রিয়তা বাড়ুক। সমর্থক সংখ্যাও বাড়ুক। এই কারণেই তিনি পিএসজির ক্লাব ছাড়তে চাইছেন বলে মনে করা হচ্ছে।

এছাড়াও গত সাত বছর ধরে পিএসজিতে এমবাপে একই বেতনে খেলছেন। তিনি যখন ২০১৭ তে মোনাকো থেকে পিএসজিতে যোগ দেন, তখন এত জনপ্রিয় ছিলেন না।

কিন্তু ২০১৮ ও ২০২২ সালে বিশ্বকাপের পর অনেক ক্লাবই চাইছে তাকে নিতে। শুধু তাকে নিতেই চাইছে না, অনেক পরিমাণ অর্থও দিতে চাইছে ক্লাবগুলি।

এমবাপে চ্যাম্পিয়ন্স লিগে বারবারই ব্যর্থ হয়েছেন। পিএসজির হয়ে তিনি মাত্র পাঁচবার ফরাসি লিগ ছাড়া আর কিছুই জিততে পারেননি। যেকোনও ফুটবলারই চায় বেতনের পাশাপাশি ট্রফিও। যদি অন্য বড় ক্লাবের হয়ে তিনি খেলতে পারেন তাহলে হয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্ন পূরণ হবে। দল ছাড়ার পিছনে এই কারণও বড় হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে।

২০২১ সালে রিয়াল মাদ্রিদ এমবাপেকে নিতে চেয়েছিল। কিন্তু তখন তিনি পিএসজি ছাড়তে চাননি। তবে এখন পরিস্থিতি বদলেছে। কোনো ক্লাব উচ্চমূল্য হাঁকালে এমবাপেকে বিক্রি করে দেবে পিএসজি। সেটা হতে পারে এই মৌসুমেই।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add