for Add

ইউরোপা লিগের সপ্তম শিরোপা জয় করলো সেভিয়া

রোমাকে টাইব্রেকারে ৪-১ গোলে পরাজিত করে ইউরোপা লিগে নিজেদের শিরোপার ধারাবাহিকতা ধরে রাখলো সেভিয়া। এ নিয়ে সাতবারের ফাইনালে কোনো প্রতিপক্ষই সেভিয়াকে হারাতে পারেনি।

বুদাপেস্টের পুসকাস এরেনায় নির্ধারিত সময়ের ম্যাচটি ১-১ গোলে শেষ হয়। পাওলো দিবালার গোলে রোমা প্রথমে এগিয়ে গিয়েছিল। ৫৫ মিনিটে রোমা ডিফেন্ডার গিয়ানলুকা মানচিনির আত্মঘাতি গোলে সেভিয়া সমতায় ফিরে। এরপর ম্যাচটি অতিরিক্ত সময়। কিন্তু সেখানেও কোন গোল না হওয়া ম্যাচের ভাগ্য নির্ধারণে টাইব্রেকারের প্রয়োজন হয়। সেভিয়া গোলরক্ষক ইয়াসিন বুনু দুটি শট রক্ষা করে ম্যাচের নায়ক বনে যান।

২০২২ বিশ্বকাপ ফাইনালে পেনাল্টিতে জয়সূচক গোলটি করা আর্জেন্টাইন গঞ্জালো মনটিয়েল শিরোপা নির্ধারণী শটটি নিয়েছেন। রোমার পক্ষে পেনাল্টির সুযোগ হাতছাড়া করেছেন মানচিনি ও রজার ইবানেজ।

৬২ বছর বয়সী কোচ হোসে লুইস মেনডিলিবারের অধীনে বদলে যাওয়া সেভিয়ার জন্য এই শিরোপা ছিল এক অনন্য অর্জন। মার্চে মেন্ডিবিলিয়ার সেভিয়ার দায়িত্ব নেন। দুই মাসেই বড় শিরোপা স্বাদ নিয়ে নিজেকে প্রমাণ করেছেন এই স্প্যানিশ কোচ।

যদিও আগামী মৌসুমে সেভিয়াতে তার থাকা নিয়ে শঙ্কা রয়েছে। ম্যাচ শেষে মেন্ডিবিলিয়ার বলেছেন, ‘আমরা এখন এই শিরোপা জয় উদযাপন করবো। কারণ এর পিছনে অনেক শ্রম রয়েছে। আমি এখনো জানিনা চুক্তি নবায়ন করবো কিনা, এ নিয়ে চিন্তা করছি না।’

অভিজ্ঞ এই কোচের অধীনে লা লিগায় সেভিয়া রেলিগেশন এড়িয়েছে। আর এখন ইউরোপীয়ান শিরোপা ঘরে তুলেছে। মেন্ডিবিলিয়ার আরো বলেছেন, ‘আমি যখন এই ক্লাবে আসি তখন খেলোয়াড়দের বলেছিলাম তারা সবাই অত্যন্ত ভাল মানের খেলোয়াড়। কিন্তু মানসিকভাবে তাদের সঠিক জায়গায় পৌঁছাতে হবে। আমার দায়িত্ব ছিল সেই জায়গায় তাদের সহযোগিতা করা। দিনের শেষে তারা প্রমাণ করেছেন আসলেই তারা ভাল খেলোয়াড়।’

এদিকে ফাইনালে পরাজয়টা ছিল রোমা বস হোসে মরিনহোর জন্য সত্যিই হতাশার। পাঁচটি সফল ইউরোপীয়ান ফাইনালে শেষে এই প্রথম মরিনহো হারের তিক্ত স্বাদ পেলেন।

৩৪ মিনিটে গোল করে মরিনহোর আস্থার প্রতিদান দিয়েছেন দিবালা। মানচিনির থ্রু বলে ঠান্ডা মাথায় তিনি বুনুকে পরাস্ত করেন। সেভিয়া অবশ্য পিছিয়ে পড়ে নার্ভাস হয়ে পড়েনি। বেশ কিছু কাউন্টার অ্যাটাকে তারা সমতায় ফেরার চেষ্টা করেছে। ইভান রাকিটিচের বা পায়ের জোড়ালো শট কোনমতে আটকে দেন রোমা গোলরক্ষক রুই প্যাট্রিসিও।

বিরতির পর অলিভার তোরেস ও ব্রায়ান গিলের স্থানে সুসো ও এরিক লামেলাকে মাঠে নামান কোচ। স্প্যানিশ দলটি দ্বিতীয়ার্ধে আগ্রাসী হয়ে মাঠে নামে। ১০ মিনিটের মধ্যেই সমতায় ফিরে সেভিয়া। ডানদিক থেকে জেসুস নাভাসের ক্রসে পোস্টের খুব কাছ থেকে মানচিনির আত্মঘাতি গোলে রোমার কপাল পুড়ে।

দ্বিতীয়ার্ধের মাঝামাঝিতে রোমা আবারো এগিয়ে যাবার বেশ কিছু সুযোগ পেয়েছিল। কিন্তু সেভিয়া ডিফেন্ডারদের দৃঢ়তায় তা সম্ভব হয়নি। মধ্য-এপ্রিলের পর থেকে প্রথমবারের মতো মূল একাদশে খেলার সুযোগ পান দিবালা। ৬৮ মিনিটে তার স্থানে মাঠেন নামেন জর্জিনিও উইজনালডাম।

ম্যাচ শেষের ১৫ মিনিট আগে সেভিয়াকে পেনাল্টি উপহার দেন রেফারি এন্থনি টেইলর। লুকাস ওকাম্পোসকে ফাউলের অপরাধে ইবানেজের বিরুদ্ধে এই পেনাল্টির নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু ভিএআর সেই সিদ্ধান্ত বাতিল করে দেয়। বদলী খেলোয়াড় আন্দ্রে বেলোত্তি গোলরক্ষককে একা পেয়েও ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ নষ্ট করলে এগিয়ে যাওয়া হয়নি রোমার।

অতিরিক্ত সময়ে দুই দল তেমন কোন সুযোগ তৈরী করতে পারেনি। ডিফেন্ডার ক্রিস স্মলিংয়ের শট পোস্টে লাগলে আবারো হতাশ হতে হয় রোমাকে। পুরো ম্যাচে দুই দল মিলিয়ে ১৩টি হলুদ কার্ড পেয়েছে যা উয়েফা ইউরোপা লিগের কোন ম্যাচে সর্বোচ্চ।

প্রথম তিনটি স্পট কিক সফল হবার পর বুনো যখন মানচিনির শট রুখে দেন ও পরের শটে ইবানেজ পোস্টে লাগান তখন সেভিয়া রাকিটিচের গোলে ৩-১ ব্যবধানের লিড নেয়। কিন্তু ম্যাচের নাটকীয়তা তখনো বাকি ছিল। মন্টিয়েলের শট প্যাট্রিসিও প্রথম প্রচেষ্টায় রুখে দেন। কিন্তু গোলরক্ষকের ভুলে শটটি আবারো নেবার নির্দেশ দিলে এবার আর কোন ভুল করেননি মন্টিয়েল।

বর্তমানে লা লিগায় ১১তম স্থানে রয়েছে সেভিয়া। মৌসুম শেষ হতে আর মাত্র এক ম্যাচ বাকি। অন্যদিকে ইতালিয়ান ক্লাব রোমা সিরি-এ লিগে ষষ্ঠ স্থানে রয়েছে। তাদেরও হাতে আর এক ম্যাচ বাকি রয়েছে। -বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add