for Add

লঙ্কার কাছে সিরিজ হারালো নারী দল

ওয়ানডের পর শ্রীলঙ্কার কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও হারলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।

আজ সিরিজ নির্ধারণী তৃতীয় তথা শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার কাছে ৪৪ রানে হেরেছে বাংলাদেশ। এতে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতলো শ্রীলঙ্কার। এর আগে ৬ উইকেটের জয় দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ ৭ উইকেটে জিতে সিরিজে সমতা আনে শ্রীলংকা।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে শ্রীলঙ্কা। চতুর্থ ওভারের প্রথম বলে দলীয় ১৬ রানে লঙ্কার উদ্বোধনী জুটি ভাঙ্গেন বাংলাদেশের লেগ স্পিনার রাবেয়া খান। এরপর সপ্তম ওভারে অধিনায়ক চামারি আতাপাত্তুকে ৩২ রানে বিদায় করেন বাঁ-হাতি স্পিনার নাহিদা আকতার।

দশম ওভারের প্রথম বলে শ্রীলঙ্কার তৃতীয় উইকেটের পতন ঘটান আরেক লেগ স্পিনার ফাহিমা খাতুন। ৫৬ রানে ৩ ব্যাটারকে শিকার করে স্বাগতিকদের উপর চাপ সৃষ্টি করে বাংলাদেশের বোলাররা।

তবে চতুর্থ উইকেটে বাংলাদেশ বোলারদের উপর চড়াও হন শ্রীলঙ্কার হর্ষিতা সামারাবিক্রমা ও নিলাক্ষী ডি সিলভা। ৬৫ বলে ১০২ রান যোগ করেন তারা।

সামারাবিক্রমা ও ডি সিলভার জোড়া হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৩ উইকেটে ১৫৮ রানের লড়াকু সংগ্রহ পায় লঙ্কানরা। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই সর্বোচ্চ দলীয় রান শ্রীলঙ্কার।

৬টি চারে ৪২ বলে অপরাজিত ৫১ রান করেন সামারাবিক্রমা। ৪টি করে চার-ছক্কায় ৩৯ বলে অনবদ্য ৬৩ রান করেন ডি সিলভা। বাংলাদেশের রাবেয়া-নাহিদা ও ফাহিমা ১টি করে উইকেট নেন।

জবাবে দ্বিতীয় ওভারেই ওপেনার রুবিয়া হায়দারকে হারায় বাংলাদেশ। খালি হাতে ফিরেন তিনি। দ্বিতীয় উইকেটে ২৯ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন ফারজানা হক ও সোবহানা মোস্তারি। ৫০ রানের মধ্যে বিদায় নেন তারা। ফারজানা ১০ ও মোস্তারি ২টি করে চার-ছক্কায় ২৫ বলে ৩০ রান করেন।

চতুর্থ উইকেটে অধিনায়ক নিগার সুলতানা ও মুরশিদা খাতুন ৩৩ রান যোগ করলেও বাংলাদেশের আস্কিং রেট ততক্ষণে ১২ ছাড়িয়ে যায়। ২টি চারে ৩৩ বলে ৩১ রানে থামেন নিগার। শেষ ৫ ওভারে দ্রুত রান তোলার প্রয়োজন পড়লেও সেটি করতে পারেনি তারা।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১১৪ রান করে ম্যাচ হারে বাংলাদেশ। শেষদিকে রিতু মনি ১১ ও মুরশিদা ৮ রান করেন।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার কাছে ১-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। -বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add