for Add

এসি মিলানকে হারিয়ে ফাইনালে খেলার স্বপ্ন দেখছে ইন্টার মিলান

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালেই মিলান ডার্বি। একে অপরের মুখোমুখি মিলানের দুই জায়ান্ট এসি মিলান এবং ইন্টার মিলান। গুইসেপ্পে মায়েজ্জা (সান সিরো) স্টেডিয়ামে প্রায় ৭৬ হাজার দর্শকের সামনে এসি মিলানের জালে দুইবার বল জড়িয়ে দিলো ইন্টার মিলান। সে সঙ্গে ২-০ গোলে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রাখলো তারা।

ইন্টার মিলানের হয়ে ম্যাচের শুরুতেই গোল দুটি করলেন এডিন জেকো এবং হেনরিখ এমখিতারিয়ান। ফাইনালে উঠলে ম্যানসিটি কিংবা রিয়ালের মুখোমুখি ইন্টার। সেমিফাইনালের অপর ম্যাচে আগের দিন ১-১ গোলে ড্র করেছিলো রিয়াল মাদ্রিদ এবং ম্যানসিটি।

২০১০ সালের পর এখনও পর্যন্ত ইতালিয়ান কোনো ক্লাব চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করতে পারেনি। সর্বশেষ ২০১০ সালে জিতেছিলো ইন্টারমিলান। এবারও নিশ্চিত ইতালির একটি দল ফাইনাল খেলবে এবং শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে।

ম্যাচের শুরু হতে না হতেই গোল দুটি দিয়ে ফেলে ইন্টার। ৮ম মিনিটে প্রথম গোল করেন এডিন জেকো। খুব কাছ থেকে দুর্দান্ত এক ভলিতে বলটি এসি মিলানের জালে জড়ান তিনি। এরপর ১১তম মিনিটে দ্বিতীয় গোল করেন এমখিতারিয়ান। ফেডেরিকো ডিমার্কোর ক্রস থেকে ভেসে আসা বলে অসাধারণ গোলটি করেন তিনি।

ম্যাচের পরিসংখ্যান দেখলে মনে হবে পুরো মাঠজুড়ে খেলেছে কেবল এসি মিলানই। বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিলো মিলানই। তাদের ছিল ৫৭ ভাগ বল দখলে। ইন্টারের ৪৩ ভাগ। যদিও গোললক্ষ্যে বেশি শট নিয়েছিলো ইন্টারই। ১৬টি। যার মধ্যে ৫টি ছিল একেবারে পোস্ট বরাবর। অন্যদিকে এসি মিলানের শট ছিল ১৩টি। পোস্ট লক্ষ্যে ছিল কেবল ২টি।

প্রথমার্ধে ২ গোল হজম করার পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মিলান। কিন্তু গোলের পর্যাপ্ত সুযোগ তৈরি করতে পারেনি। উল্টো নিজেদের দুই গোল ধরে রেখেই মাঠ ছাড়ে ইন্টার মিলান।

ম্যাচ শেষে বিটি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে গোলদাতা এডিন জেকো বলেন, ‘আমি অসাধারণ অনুভব করছি। বিশেষ করে এটা ডার্বি (মিলান) হওয়ার কারণে। কাগজ-কলমে আমরা অ্যাওয়ে ম্যাচ খেলেছি। সুতরাং, এই জয় আমাদের জন্য অনেক বড় কিছু।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add