for Add

সপ্তাহের শেষ দিকে যোগ দেবেন সাকিবও

জাতীয় দল দুইভাগে এরমধ্যেই ইংল্যান্ডের চেমসফোর্ড পৌঁছে গেছে। গতকাল মঙ্গলবার ভ্রমণক্লান্তি কাটাতে পূর্ণ বিশ্রামে থাকা টিম বাংলাদেশ আজ চেমসফোর্ড সময় সকাল ১০ টায় (বাংলাদেশে সময় বিকেল ৩টা) ইংলিশ কাউন্টি দল এসেক্সের লেইস মাঠে প্রথম অনুশীলন করতে নেমেছে।

চ্যাম্পিয়ন অলরাউন্ডার সাকিব আল হাসান, ওপেনার লিটন দাস ও বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমান ছাড়া পুরো দলই আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে প্রথম দিন প্র্যাকটিস সেশনে যোগ দিয়েছে।

এই তিনজন চেমসফোর্ডে দলের সাথে প্র্যাকটিসে থাকবেন কি করে? তারাতো এখনো ইংল্যান্ডই পৌঁছাননি। আইপিএল খেলতে যাওয়া লিটন দাস এখনো চেমসফোর্ডের পথে। হয়ত আজ বাংলাদেশ সময় সন্ধ্যার পরে পৌঁছাবেন। আর মোস্তাফিজুর রহমান এখনো লন্ডনের পথে বিমানেই ওঠেননি।

কাটার মাষ্টার কবে কখন যাবেন? তা নিয়েও ছিল ধোঁয়াশা। যদিও বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার, জাতীয় দলের সাবেক ওপেনার শাহরিয়ার নাফীসের উদ্ধৃতি দিয়ে আগেই জানানো হয়েছে যে, মোস্তাফিজ ৪ মে সকালের ফ্লাইটে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুস এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সাথে একই ফ্লাইটে চেমসফোর্ড যাবেন। তবে তার আগে তিনি দেশে ফেরত আসবেন। সেটা মঙ্গলবার রাতে না বুধবার দিনের বেলায়? তা জানাতে পারেননি কেউ।

তবে শেষ খবর, বিসিবির প্রটোকল ম্যানেজার ওয়াসিম খান জাগো নিউজকে জানিয়েছেন, বুধবার বিকেল গড়াতেই ভারত থেকে দেশে ফিরে এসেছেন কাটার মাস্টার মোস্তাফিজ। বেলা সোয়া ৩ টায় ঢাকায় অবতরণ করেছেন তিনি এবং রাত পার করে বৃহস্পতিবার সকালেই তিনি চেমসফোর্ডের উদ্দেশ্যে বিমানে উঠবেন জমাবেন।

ওদিকে মাগুরায় বাবা-মার সঙ্গে ঈদ উদযাপন করে স্ত্রী-সন্তানের কাছে যুক্তরাষ্ট্রে চলে যাওয়া সাকিব আল হাসান এখনো দলের সাথে যোগ দেননি। বুধবার সকালে বাংলাদেশ দল যখন প্র্যাকটিসে যাচ্ছিল, তখন জাগো নিউজের সাথে মুঠোফোন যোগাযোগ করলে বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, সাকিব আল হাসান এ সপ্তাহের শেষ দিকে দলের সাথে যুক্ত হবেন।

ধরে নেয়া যায়, সাকিব হয়তো ৫ মে‘র গা গরমের ম্যাচ নাও খেলতে পারেন। রাবিদ আরও জানালেন, টিম বাংলাদেশের নবনিযুক্ত সহকারী প্রশিক্ষক নিক পোথাস এরই মধ্যে দলের সাথে যুক্ত হয়েছেন। সূত্র : জাগোনিউজ২৪.কম

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add