for Add

জাতীয় দলের প্রথম বহর এখন চেমসফোর্ডে

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম বহর এখন চেমসফোর্ডে। সোমবার বাংলাদেশ সময় রাত সোয়া ৮টা নাগাদ চেমসফোর্ড পৌঁছেছে বাংলাদেশ জাতীয় দলের প্রথম বহর।

বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম চেমসফোর্ড থেকে মুঠোফোনে বলেন, আমরা বাংলাদেশ সময় রাত ৮টার কিছু পরে চেমসফোর্ড এসে পৌঁছেছি।

রাবিদ জানান, লন্ডনের হিথ্রো কিংবা গ্যাটউইক বিমান বন্দরে নয়, চেমসফোর্ডের কাছাকছি এক স্থানীয় এয়ারপোর্টে বাংলাদেশ দলের বিমান অবতরণ করেছে। সেখান থেকে চেমসফোর্ড টিম হোটেল ‘ডাউন হল স্পা অ্যান্ড রিসোর্ট’ মাত্র আধাঘন্টার পথ। টিম বাসে করে ক্রিকেটার ও কোচিং, সাপোর্টিং স্টাফদের প্রথমভাগ সরাসরি টিম হোটেলে গিয়ে উঠেছেন।

রাবিদ আরও জানান, বাংলাদেশ দলের দ্বিতীয় বহর বাংলাদেশ সময় সোমবার রাত ১২টার দিকে চেমসফোর্ড এসে পৌঁছাবে।

বাংলাদেশ দল যেখানে উঠেছে, সেখানকার তাপমাত্রাও বেশ সহনীয়। বর্তমানে সেখানে ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।

এদিকে জাতীয় দলের মূল অংশ লন্ডন যাত্রা করলেও আইপিএল খেলা দুই ক্রিকেটার লিটন দাস ও মোস্তাফিজুর রহমানই শুধু যাননি। এর মধ্যে লিটন দাস যাবেন মঙ্গলবার দিবাগত রাত রাত ১টা ৪০ মিনিটে।

তবে মোস্তাফিজের লন্ডন যাওয়া নিয়ে দু’রকম কথা শোনা যাচ্ছে। বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, মোস্তাফিজের ৫ মে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।

শেষ খবর, বিসিবি পরিচালক ও ক্রিকেট অপস প্রধান জালাল ইউনুস আর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সঙ্গে আগামী ৪ মে একই ফ্লাইটে লন্ডন হয়ে চেমসফোর্ড যাবেন মোস্তাফিজ। ২ মে বা পরদিন ৩ মে তিনি ভারত থেকে দেশে ফেরত আসবেন।

বিসিবি ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস জাগো নিউজকে জানিয়েছেন, লিটন দাস একা মঙ্গলবার রাতের ফ্লাইটে লন্ডন যাবেন।

আর মোস্তাফিজ কাল না হয় পরশুর মধ্যে দেশে ফিরে ৪ মে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস আর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সঙ্গে একই ফ্লাইটে ৪ মে লন্ডনের উদ্দেশ্যে বিমানে চেপে বসবেন। সূত্র : জাগোনিউজ২৪.কম

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add