for Add

১৬ বছর পর সেমিফাইনালে এসি মিলান

১৬ বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে ইতালিয়ান ক্লাব এসি মিলান।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে গতরাতে নাপোলির সাথে ১-১ গোলে ড্র করে এসি মিলান। এই ড্র’র পরও দুই লেগ মিলিয়ে ২-১ গোলে এগিয়ে থাকার সুবাদে ২০০৭ সালের পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে নাম লেখায় এসি মিলান। ঘরের মাঠে প্রথম লেগে নাপোলিকে ১-০ গোলে হারিয়েছিল এসি মিলান। চ্যাম্পিয়ন্স লিগ ও সিরি এ মিলিয়ে গত ১৬ দিনের তৃতীয়বার মুখোমুখি হয়েছিল দ’দল। সিরি এ’তে এসি মিলান ৪-০ গোলে হারিয়েছিল নাপোলিকে।

দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিল এসি মিলান ও নাপোলি। ২০ মিনিটের মধ্যে এক হালি আক্রমণ করেও জালে বল পাঠাতে পারেনি কোন দল।

২১ মিনিটে নিজেদের বক্সে এসি মিলানের রাফায়েল লিয়াওকে ফাউল করেন নাপোলির ডিফেন্ডার মারিও রুই। এতে পেনাল্টি পায় মিলান। পেনাল্টি থেকে নেয়া ওলিভার গিরুদের শট ঝাঁপিয়ে রুখে দেন গোলরক্ষক আলেক্স মেরেত। ২০১২ সালের পর এই প্রথম পেনাল্টি কিক থেকে গোল করতে ব্যর্থ হলেন গিরুদ।

পেনাল্টি মিস করলেও এসি মিলানকে প্রথম গোলের স্বাদ দেন গিরুদই। ম্যাচের ৪৩ মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়কে পেছনে ফেলে বল নিয়ে বক্সের ভেতর ঢুকে গিরুদকে বল দেন লিয়াও। বল পেয়ে বাঁ-পায়ের শটে গিরুদ গোল করলে ১-০ ব্যবধানে বিরতিতে যায় এসি মিলান।

স্ট্রাইকার ভিক্টর ওসিমেনের গোল হ্যান্ডবলের কারণে বাতিল না হলে দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে ম্যাচে সমতা আনতে পারতো নাপোলি।

এরপর ৮২ মিনিটে ম্যাচে ফেরার সুর্বণ সুযোগ হাতছাড়া করে নাপোলি। এসি মিলানের ডি-বক্সে ডিফেন্ডার ফিকায়ো তোমোরির হাতে বল লাগলে পেনাল্টি পায় নাপোলি। স্ট্রাইকার খাভিচা কাভারাটস্খেলিয়ার পেনাল্টি শট রুখে দেন গোলরক্ষক মাইক মেগনান।

ম্যাচে ফেরার সুযোগ হাতছাড়া করলেও দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে গোল পায় নাপোলি। ইনজুরির সময়ে তৃতীয় মিনিটে ওসিমেনের গোলে ম্যাচে সমতা আনতে পারে। শেষ মুর্হূতের গোলে এসি মিলানের কাছে হার এড়ালেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারফাইনাল থেকে বিদায় নিতে হয় নাপোলিকে।

পাঁচ বছর পর ইতালির দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠলো সাতবারের চ্যাম্পিয়ন এসি মিলান। -বাসস 

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add