for Add

বাড়ির সামনে ১০ ঘণ্টা অপেক্ষা করে মেসির দেখা পেলেন ভক্ত

প্রিয় তারকাকে একনজর দেখার জন্য কতরকম কষ্টই না করেন ভক্তরা। তারপরও থাকতে হয় কপাল। সৌভাগ্যবান না হলে কষ্টও যায় বিফলে। তবে বিফলে যায়নি হুয়ান পোলকানের ধৈর্যের পরীক্ষা। বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির সঙ্গে দেখা করতে ১০ ঘণ্টা তার বাড়ির দরজায় বসে ছিলেন এই পাগল ভক্ত।

অবশেষে মেসির সঙ্গে তার দেখা হয়েছে। শুধু দেখাই করেননি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের বাসায় ঢুকেছেন এবং তার দেওয়া অটোগ্রাফ শরীরে ট্যাটুও করিয়েছেন পোলকান।

যুক্তরাষ্ট্রের অনলাইন সংবাদমাধ্যম ‘ইনফোবে’ জানিয়েছে এই খবর। পোলকান নিজেও এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। মেসির অটোগ্রাফ দেওয়ার ভিডিও ও ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। টিকটকে প্রকাশ করেছেন ভিডিও।

আর্জেন্টাইন এই ফুটসাল খেলোয়াড় প্যারিসে গিয়ে মেসির বাড়ির দরজার সামনে ১০ ঘণ্টা বসেছিলেন। ভেবেছিলেন, অলৌকিক কিছু ঘটে গেলে মেসির সঙ্গে তার দেখাও হতে পারে! কিন্তু এভাবে যে স্বপ্নপূরণ হবে, সেটা ভাবতে পারেননি পোলকান। একবার তো ভেবেছিলেন, আর বুঝি দেখা হবে না।

পোলকান বলেন, ‘একপর্যায়ে মনে হয়েছিল কোনো সুযোগ নেই। কারণ সে (মেসি) পাত্তা দিচ্ছিল না। নিরাপত্তাপ্রহরী এসে বলেছে সে পুলিশে জানাবে। কিন্তু আমি হাল ছাড়িনি। কারণ মেসির সঙ্গে দেখা করতে প্যারিসে দুইদিন থাকার পরিকল্পনা ছিল।’

পোলকানের সীমাহীন ধৈর্য দেখে শেষ পর্যন্ত লিওনেল মেসির মন গলেছে। পোলকান বলেন, ‘হঠাৎ আন্তোনেল্লা (মেসির স্ত্রী) এসে দরজা দেখিয়ে আমাকে আসতে বললো। দৃশ্যটা কখনো ভুলব না। সে আমার জন্য বাসার দরজা খুলেছে! অন্য কোথাও দেখা করতে পারতো, কিন্তু তা না করে নিজের বাসায় ডেকেছে।’

তারপরের মুহূর্তটা পোলকানের জন্য স্বপ্নময়। তিনি বর্ণনা করেন এভাবে, ‘বাসায় ঢোকার পর প্রথমে চোখে পড়েছে যে দৃশ্যটি-মেসি শর্টস ও স্যান্ডাল পরে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে হ্যালোও বলেছে। অবিশ্বাস্য মুহূর্ত। তাকে বলেছি কতটা ভালোবাসি। একসঙ্গে ছবি তুলেছি। আমার ফুটসাল ক্লাবের জার্সিতে তিনি অটোগ্রাফও দিয়েছেন। আমাকে বুকে টেনে নিয়েছেন এবং হাতের বাহুতে অটোগ্রাফও দিয়েছেন। তখন আমার হাত কাঁপছিল, এমন আগে কখনো অনুভব হয়নি। অটোগ্রাফটি হাতে ঠিকমতো দিতে মেসিই আমাকে শান্ত করেন।

মেসির বাসা থেকে বেরিয়ে অটোগ্রাফটি ট্যাটু করার সিদ্ধান্ত নেন পোলকান। পথে একজন ট্যাটুশিল্পীকে পেয়েও যান। রাস্তার মধ্যে দাঁড়িয়ে ট্যাটু করে নেন পোলকান।

মেসির সঙ্গে দেখা করা নিয়ে নিজের ইনস্টগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন পোলকান। ক্যাপশনে লিখেছেন, ‘স্বপ্ন সত্যি হলো। আজ আমার সারা জীবনের স্বপ্নপূরণ হলো। ইতিহাসের সেরা হয়েও যে আন্তরিকতা ও সরলতার সঙ্গে আপনি আমাকে বরণ করে নিয়েছেন, সেটা শুধু অসাধারণ মানুষের কথাই বলে। আন্তোনেল্লাও আমাকে বাসায় নিয়ে এসে স্বপ্নপূরণের সুযোগ করে দিয়েছেন। এই কথাগুলো আমি লিখছি যখন চোখ ভিজে যাচ্ছে আবেগে। শরীর কাঁপছে। হে খুদে জাদুকর, আমি তোমাকে ভালোবাসি। অবিস্মরণীয় মুহূর্তের জন্য ধন্যবাদ।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add