for Add

পিএসজিকে জয় উপহার দিলেন মেসি

নিজে এক গোল করেছেন। আর সতীর্থ সার্জিও রামোসকে দিয়ে করিয়েছেন আরো এক গোল। এভাবেই গতকাল লিগ ওয়ানে নিসের বিরুদ্ধে পিএসজির ২-০ গোলের জয়ে অবদান রেখেছেন লিওনেল মেসি। এ জয়ে ৬ পয়েন্টে এগিয়ে যাওয়া কোচ ক্রিস্টোফে গাল্টিয়ারের উপর চাপ কমিয়েছে পিএসজি।

২৬ মিনিটে নুনো মেনডেসের ক্রস থেকে মেসি দলকে এগিয়ে দেন। এরপর পিএসজির গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমা বেশ কিছু গুরুত্বপূর্ণ সেভ করে নিসকে হতাশ করেছেন। নিসের ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডাটের শট পোস্টে লেগে ফেরত আসে। ম্যাচ শেষের ১৪ মিনিটে আগে মেসির কর্ণার থেকে রামোসের হেডে পিএসজির জয় নিশ্চিত হয়। টানা দুই ম্যাচে পরাজয়ের পর শেষ পর্যন্ত জয়ের দেখা পেল পিএসজি। ঐ পরাজয়গুলো গাল্টিয়ারের উপর চাপ সৃষ্টি করেছিল। এমনকি মৌসুম শেষে তার বিদায়ও দেখে ফেলেছিল অনেকেই। এই জয় নিশ্চিতভাবেই গাল্টিয়ারের কাছে অনেক কিছু। গত মৌসুমে নিসের দায়িত্বে থাকা গাল্টিয়ার স্বাগতিক সমর্থকদের ম্যাচ শেষে প্রশংসা করেছেন। বিশেষ করে তার ক্যান্সারে আক্রান্ত ৮৩ বছর বয়সী মায়ের প্রতি সমবেদনা জানানোর কারণে নিস সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গাল্টিয়ার। গত মৌসুমে গাল্টিয়ারের অধীনে নিস পঞ্চমস্থানে থেকে লিগ শেষ করেছিল।

এই ম্যাচের আগে দ্বিতীয়স্থানে থাকা লেন্স শুক্রবার জয়ী হয়ে পিএসজির সাথে পয়েন্টের ব্যবধান তিন’এ নামিয়ে এনেছিল। আগামী সপ্তাহে টেবিলের শীর্ষ এই দুই দল একে অপরের মোকাবেলা করবে। গাল্টিয়ার বলেছেন, ‘আমরা জানতাম আমাদের ঘাড়ে অনেক বড় চাপ রয়েছে। কারণ একদিকে আমরা বাজে পারফর্ম করছি, অন্যদিকে লেন্স জিতে চলেছে। নিস যেহেতু ভাল দল সে কারণে আজ চাপটা আরো বেশি ছিল। অবশ্যই এবারের মৌসুমে এটাই আমাদের সেরা পারফরমেন্স নয়। কিন্তু খেলোয়াড়রা সবাই লড়াই করেছে। এই তিন পয়েন্ট অবশ্যই গুরুত্বপূর্ণ। ছয় পয়েন্ট হারিয়ে ছয় পয়েন্ট লিড নেয়া সত্যিই বিশেষ কিছু। কিন্তু আমরা জানি আগামী সপ্তাহে মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ অপেক্ষা করছে।’

জানুয়ারিতে লুসিয়েন ফাভরের জায়গায় কোচ হিসেবে পিএসজির সাবেক মিডফিল্ডার দিদিয়ের দিগার্ড যোগ দেবার পর সব ধরনের প্রতিযোগিতায় ১৫ ম্যাচে এটি নিসের প্রথম পরাজয়। এই পরাজয় সত্বেও নিস লিগ টেবিলের অষ্টম স্থানেই রয়েছে।

এবারের গ্রীষ্মে চুক্তি শেষ হয়ে যাবার পর মেসির প্যারিস ছাড়া গুঞ্জন রয়েছে। যে কারণে তার সাম্প্রতিক পারফরমেন্সের ঘাটতি কিছুটা হলেও নজরে পড়েছে, আর এতেই পিএসজির সমর্থকদের দুয়ো ধ্বনিও শুনতে হয়েছে বিশ্বকাপজয়ী এই অধিনায়ককে। কাল তার গোলেই এগিয়ে যায় সফরকারীরা। মৌসুমে এটি মেসির ১৪তম লিগ ওয়ান গোল। এই গোলের আগে দানিলো পেরেইরার শট পোস্টে লেগে ফেরত আসে।

মাত্র ১০ মিনিটে মিডফিল্ডার রেনাটো সানচেজ ইনজুরিতে পড়ে মাঠ ছাড়লে তা পিএসজির জন্য দু:শ্চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। নিকোলাস পেপে ও টেরেম মোফির শট বিরতির আগে রুখে দেন ডোনারুমা।

দ্বিতীয়ার্ধের ৬ মিনিটে ডাটের শট বারে লাগলে সমতায় ফেরা হয়নি নিসের। এরপর পেপে ও ইউসুফ এডায়শিমিয়ের শট রুখে দিয়ে আবারো পিএসজিকে রক্ষা করেছেন ডোনারুমা। ৭৬ মিনিটে কর্ণার থেকে রামোসের হেডে পিএসজির জয় নিশ্চিত হয়। ম্যাচের শেষ ভাগে দানিলোর হেড ক্রসবারে লেগে ফেরত এলে ব্যবধান বাড়াতে পারেনি পিএসজি।

এর আগে দিনের শুরুতে লিলিকে ১-০ গোলে হারিয়ে সেপ্টেম্বরের পর লিগে প্রথম জয় তুলে নিয়েছে অ্যাঞ্জার্স। -বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add