for Add

আবারো উয়েফা সভাপতি সেফেরিন

আরো এক মেয়াদের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় উয়েফার সভাপতি নির্বাচিত হলেন আলেক্সান্দার সেফেরিন। লিসবনে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থার কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার আগেই সেফেরিনের সভাপতির পদ ধরে রাখার ঘোষণা এলো। স্লোভেনিয়ার ৫৫ বছর বয়সী এই আইনজীবী ফরাসী তারকা মিচেল প্লাতিনির পদ হারানোর পর ২০১৬ সালে প্রথমবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

এদিকে পর্তুগালের রাজধানী লিসবনে উয়েফার কংগ্রেস অনুষ্ঠিত হবার কয়েক সপ্তাহ আগে গিয়ান্নি ইনফান্তিনোও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফিফার সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন। তবে ইনফান্তিনোর সাথে বিভিন্ন বিষয়ে সেফেরিনের মত-পার্থক্য নিয়মে পরিণত হয়েছে।

অতি সম্প্রতি চার বছরের জায়গায় দুই বছর অন্তর বিশ্বকাপ আয়োজনে ফিফার প্রস্তাবের বিপক্ষে প্রথম সরব হয়েছিলেন উয়েফা প্রধান।পরবর্তীতে ইনফান্তিনো সেই প্রস্তাব থেকে সরে আসেন। কিন্তু বিতর্কিত ইউরোপীয়ান সুপার লিগের প্রস্তাব এখনো শেষ হয়ে যায়নি।

শীর্ষ তিন ইউরোপীয়ান ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাস এখনো সেই প্রকল্পের প্রতি নিজেদের অনড় অবস্থানে টিকে রয়েছে। ইউরোপীয়ান কোর্ট অব জাস্টিসে ইতোমধ্যেই উয়েফা ও ফিফার বিরুদ্ধে একটি মামলা শুরু হয়েছে। যেখানে অভিযোগ করা হয়েছে বিশ্বফুটবলের সর্বোচ্চ এই দুই সংস্থা তাদের শক্তি খাটিয়ে ক্লাবগুলোকে নিষিদ্ধের হুমকি দিয়েছে এবং খেলোয়াড়দের আগ্রহকে খাটো করে দেখেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত রায় জানা যাবে।

ক্লাবগুলোর জন্য নতুন ফিনান্সিয়াল ফেয়ার প্লে আইন প্রবর্তনের পরিকল্পনায় এই মুহূর্তে বেশি গুরুত্ব দিচ্ছেন সেফেরিন। এছাড়াও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফর্মেট পরিবর্তনের বিষয়টি প্রায় চূড়ান্ত করে ফেলেছেন। ২০২৪ সালে ৩২ দলের পরিবর্তে ৩৬ ক্লাব নিয়ে গ্রুপ পর্ব অনুষ্ঠিত হবে। -বাসস

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add