for Add

২০২৬ ফিফা বিশ্বকাপের ফর্মেট ঘোষণা

২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের ফর্মেটে আমূল পরিবর্তন আনা হয়েছে। মঙ্গলবার ফিফা কাউন্সিলে এই ফর্মেট সম্পর্কে ঘোষণা দেয়া হয়। আগামী বিশ্বকাপ থেকে ৩২টির পরিবর্তে ৪৮টি দল অংশ নিবে।

নতুন ফর্মেট
বর্ধিত কলেবরের এ টুর্নামেন্টে তিনটি করে দল ১৬টি গ্রুপে বিভক্ত হয়ে খেলার কথা ছিল। কিন্তু সেই চিন্তা থেকে সরে এসে চারটি করে দল ১২টি গ্রুপে বিভক্ত হয়ে গ্রুপ পর্বে খেলবে। কাতার টুর্নামেন্টে যেখানে হয়েছিল ৬৪টি ম্যাচ, এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে ১০৪ ম্যাচে।

বিশ্বকাপ জিততে হলে একটি দেশকে আটটি ম্যাচ খেলতে হবে। ১৯৭৪ সাল থেকে পুরনো ফর্মেটে ফাইনাল পর্যন্ত একটি দলকে সাতটি ম্যাচ খেলতে হতো। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল ও শীর্ষ আট তৃতীয় স্থান দখলকারী দল নতুন প্রবর্তিত রাউন্ড অব ৩২’এ খেলার যোগ্যতা অর্জন করবে। এর মাধ্যমে নকআউট পর্ব শুরু হবে। ১৯৯৮ সালের পর থেকে তৃতীয় স্থান অর্জনকারী দলগুলো বাদ হয়ে যেত। তখন ২৪ দল থেকে বাড়িয়ে দলের সংখ্যা ৩২ করা হয়েছিল।

ম্যাচের সংখ্যা
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে ম্যাচ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪টি, যা যুক্তরাষ্ট্রে ১৯৯৪ বিশ্বকাপে অনুষ্ঠিত ৫২ ম্যাচের দ্বিগুণ। ১৯৯৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বিশ্বকাপে সর্বমোট ৬৪টি ম্যাচ খেলা হতো। এর অর্থ হচ্ছে টেলিভিশন সম্প্রচারের সংখ্যাও বাড়বে, টিকিট বিক্রি বেশি হবে, যার ফলে ফিফার রাজস্ব আয়ও বাড়বে।

পরিবর্তনের কারণ
২০১৭ সালের জানুয়ারিতে ফিফা কাউন্সিলে সিদ্ধান্ত হয়েছিল যুক্তরাস্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের নির্ধারিত ফর্মেটে পরিবর্তন আনা হবে। যেহেতু দলের সংখ্যা বাড়বে, তাই স্বাভাবিক ভাবেই ফর্মেটেও পরিবর্তন আনাটা জরুরী।

বিশ্বকাপের ফাইনালের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ জুলাই। মধ্যপ্রাচ্যের গরমের কথা বিবেচনা করে জুন-জুলাইয়ের প্রথাগত সময়ের পরিবর্তে কাতার বিশ্বকাপ নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু ২০২৬ বিশ্বকাপ আবারো তার স্বরূপে ফিরেছে, জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বিশ্বকাপ।

ফিফার এই সভায় ক্লাব বিশ্বকাপ নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। ২০২৫ থেকে প্রতি চার বছর পরপর ৩২টি দল নিয়ে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপ। গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপ চলার সময়ই ফিফার সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো এ ব্যাপারে ঘোষণা দিয়েছিলেন। কাল এটিই নিশ্চিত করা হয়েছে। ফিফা জানিয়েছে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত কনফেডারেশন চ্যাম্পিয়ন ক্লাবগুলো ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। সে হিসেবে চেলসি ও রিয়াল মাদ্রিদ এরই মধ্যে ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ নিশ্চিত করেছে। -বাসস

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add