for Add

শেষ মিনিটে এমবাপ্পের গোলে পিএসজির জয়

কিলিয়ান এমবাপ্পের শেষ মুহূর্তের গোলে শনিবার ব্রেস্টকে লিগ ওয়ানের ম্যাচে ২-১ ব্যবধানে পরাজিত করেছে পিএসজি। এই জয় কিছুটা হলেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে বায়ার্ন মিউনিখের কাছে পরাজিত হয়ে বিদায়ের হতাশা থেকে পিএসজিকে রক্ষা করেছে।

দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানে পিছিয়ে থেকে প্যারিসের জায়ান্টদের ইউরোপীয়ান আসর থেকে বিদায় নিশ্চিত হয়। এর মাধ্যমে আরো একবার চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির ব্যর্থতার চিত্র ফুটে উঠলো। এখন পিএসজির সামনে মৌসুমের বাকি সময়টা শুধুমাত্র লিগ ওয়ানের ম্যাচ ছাড়া আর কিছু থাকলো না।

কাল ব্রিটানি সফরে ৩৭ মিনিটে কার্লোস সোলারের গোলে এগিয়ে গিয়েছিল পিএসজি। ব্রেস্ট গোলরক্ষক মার্কো বিজোট এমবাপ্পের শট রুখে দিলে ফিরতি শটে সোলার বল জালে জড়ান। ব্রেস্ট এখনো রেলিগেশন খরা এড়ানোর লড়াইয়ে রয়েছে। বিরতির আগে ফ্রাংক হোনোরাটের গোলে সমতায় ফিরে ব্রেস্ট। এই ম্যাচে এক পয়েন্ট আদায় করতে পারলে রেলিগেশন এড়ানোর ক্ষেত্রে একধাপ এগিয়ে যেতে পারতো ব্রেস্ট।

কিন্তু লিওনেল মেসির থ্রু বলে এমবাপ্পে শেষ মুহূর্তে গোল করে পিএসজিকে রক্ষা করেন। এই গোলের চার মিনিট আগে ব্রেস্ট মিডফিল্ডার হ্যারিস বেলকেবলাকে পিছন থেকে আঘাত করে হলুদ কার্ড দেখতে হয়েছিল এমবাপ্পেকে।

কিছুটা ছন্দহীন পারফরমেন্স সত্বেও এই জয়ে পিএসজি নিকটতম প্রতিদ্বন্দ্বী মার্সেইর থেকে লিগ টেবিলে পয়েন্টের ব্যবধান ১১’তে বাড়িয়ে নিয়েছে।

ম্যাচ শেষে সম্প্রচার চ্যানেল ক্যানাল প্লাসকে পিএসজির বস ক্রিস্টোফে গাল্টিয়ার বলেছেন, ‘সবাই হয়তো বলবে এটা খুবই কম ব্যবধানের জয়। কিন্তু জয় জয়ই। সবকিছু সবসময় নিখুঁত হয়না। আমরা অনেক সুযোগ পেয়েছি। শেষ মুহূর্তের গোলে আমরা জয়ী হয়েছি, এই বাস্তবতা লুকানোর কিছু নেই। বায়ার্নের বিরুদ্ধে পরাজয়ের তিন দিন পর এখানে এসে জয়ী হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা শিরোপা লড়াইয়ে টিকে আছি। সবকিছু হয়তো আমাদের পক্ষে নেই, কিন্তু জয়টাই এই মুহূর্তে মূখ্য।’

কাতারী মালিকের অধীনে নবম ও লিগে ১১তম রেকর্ড শিরোপা জয়ের পথে সঠিকভাবেই এগিয়ে চলেছে পিএসজি। কাল নেইমরাসহ বেশ কিছু খেলোয়াড়কে ছাড়াই ব্রেস্টের মাঠে খেলতে নেমেছিল পিএসজি। দোহায় ডান গোঁড়ালির অস্ত্রোপচারের কারনে ব্রাজিলিয়ান সুপারস্টার অনুপস্থিত রয়েছেন। এবারের মৌসুমে বাকি সময়টাতে নেইমারের ফিরে আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

বুধবার জার্মানীতে বায়ার্নের কাছে দ্বিতীয় লেগে ২-০ গোলের পরাজয়ের ম্যাচটি থেকে মূল দলে ফিরে আসা তিনজন খেলোয়াড়ের মধ্যে স্প্যানিশ মিডফিল্ডার সোলার অন্যতম। ভ্যালেন্সিয়ার সাবেক এই খেলোয়াড় ম্যাচের শুরুতেই পিএসজিকে এগিয়ে দেবার সুযোগ পেয়েছিলেন। কিন্তু মেসির অ্যাসিস্টে তার শক্তিশালী শট দারুণভাবে রক্ষা করেন বিজোট। কিন্তু ৩৭ মিনিটে সোলার আর কোন ভুল করেননি।

৪৩ মিনিটে রোমেইন ডেল কাস্তিরোর লম্বা পাসে সার্জিও রামোস ও টিমোথে পেম্বেলেকে কাটিয়ে হোনোরাট ব্রেস্টকে সমতায় ফেরান।

দ্বিতীয়ার্ধে বিজোট মেসির শট রুকে দেন। কিন্তু ডাচ এই গোলরক্ষক এমবাপ্পেকে আর আটকাতে পারেননি। এ নিয়ে সব ধরনের প্রতিযোগিতায় পিএসজির হয়ে এই মৌসুমে ৩১ গোল করলেন ফরাসি এই সুপারস্টার। কানাডিয়ান জোনাথন ডেভিডের সাথে লিগ ওয়ানের পিএসজি সর্বোচ্চ ১৯ গোল করলেন এমবাপ্পে। শুক্রবার লিঁওর সাথে লিলির ৩-৩ গোলের ড্রয়ের ম্যাচটিতে হ্যাটট্রিক করেছেন ডেভিড।

টেবিলের পঞ্চম স্থানে থাকা রেনে শনিবারের আরেক ম্যাচে অক্সেরের সাথে গোলশূন্য ড্র করেছে। -বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add