for Add

প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা

কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের পর আর্জেন্টিনার হয়ে প্রথমবারের মত মাঠে নামতে যাচ্ছেন অধিনায়ক লিওনেল মেসি। এ মাসের শেষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য কোচ লিওনেল স্কালোনির দলে ডাক পেয়েছেন তিনি।

প্রীতি ম্যাচের জন্য স্কালোনি ৩৫ সদস্যের আর্জেন্টাইন দলে আছেন কাতার বিশ্বকাপে শিরোপা জয়ী ২৬ জন। ডিসেম্বরের নাটকীয় ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে পরাজিত করে শিরোপা জয় করেছিল মেসির আর্জেন্টিনা।

সম্প্রতি ১০০ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যাওয়া এনজো ফার্নান্দেজ, ম্যানচেস্টার ইউনাইটডের সেন্টার-ব্যাক লিসান্দ্রো মার্টিনেজ ও অ্যাস্টন ভিলার এমিলিয়ানো মার্টিনেজও প্রীতি ম্যাচের দলে জায়গা ধরে রেখেছেন। সম্প্রতি ফিফা বর্ষসেরা গোলরক্ষকের তালিকায় সেরা মনোনীত হয়েছে মার্টিনেজ।

এদিকে ইনজুরির কারণে বিশ্বকাপে খেলতে না পারা ভিয়ারিয়ালের গিওভান্নি লো সেলসো দলে ফিরেছেন। দ্বিতীয়বারের মত স্কালোনির দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের টিনএজার আলেহান্দ্রো গারনাচো। জাতীয় দলের জার্সি গায়ে এখনো তার অভিষেক হয়নি।
ইউনাইটেডের হয়ে এ মৌসুমে ২৭টি ম্যাচ খেলেছেন গারনাচো, যার মধ্যে ১০টিতে ছিলেন মূল একাদশে। গোল করেছেন চারটি। বুধবার ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে এফএ কাপের শেষ ষোলোর ম্যাচে ৩-১ গোলে জয়ী হয় রেড ডেভিলসরা। এরিক টেন হাগের দলের হয়ে শেষ গোলটি করেছেন গারনাচো।

এছাড়া সিনিয়র দলে এখনো খুব এটা সুযোগ না পাওয়া তরুণদের মধ্যে এবারের জাতীয় দলে যার ডাক পেয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার ম্যাক্সিমো পেরোন (২০) ও ব্রাইটন ও ইন্টার মিলানের দুই অ্যাটাকিং মিডফিল্ডার ফাকুন্ডো বুনানোত্তে (১৮) ও ভ্যালেন্টিন কারবোনি (১৭)। এই দু’জন মিলে ইউরোপীয়ান ক্লাবগুলোর হয়ে ১০টি ম্যাচ খেলেছেন।

আগামী ২৩ মার্চ বুয়েন্স আয়ার্সে আর্জেন্টিনা পানামাকে আতিথ্য দিবে। পাঁচদিন পর সান্তিয়ানো ডেল এস্তেরোতে কুরাকাওয়ের মুখোমুখি হবে।
বিশ্বকাপ শিরোপা জয়ের পর অনেকেই ধরে নিয়েছিল ৩৫ বছর বয়সী মেসি হয়তোবা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেবেন। কিন্তু বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে সতীর্থদের সাথে আরো কিছু ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন মেসি।

স্কোয়াড
গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ, গেরোনিমো রুলি, ফ্র্যাঙ্কো আরমানি।

ডিফেন্ডার : হুয়ান ফয়েথ, গঞ্জালো মনটিয়েল, নাহুয়েল মোলিনা, নেহুয়েন পেরেজ, জার্মান পেজ্জেলা, ক্রিস্টিয়ান রেমেরো, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস টাগলিয়াফিকো, মার্কোস অ্যাকুন, লটারো ব্লাঙ্কো।

মিডফিল্ডার : লিনড্রো পারেডেস, গুইডো রডরিগুয়েজ, এনজো ফার্নান্দেজ, ম্যাক্সিকম পেরোন, এক্সেকুয়েল পালাকিওস, রডরিগো ডি পল, ফাকুন্ডো বুনানোত্তে, থিয়াগো আলমাডা, গিওভান্নি লো সেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

ফরোয়ার্ড : অ্যাঞ্জেল ডি মারিয়া, অ্যাঞ্জেল কোরেয়া, এমিলিয়ানো বুয়েনডিয়া, ভ্যালেন্টিন কারবোনি, লিওনেল মেসি, পাওলো দিবালা, লটারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেজ, আলেহান্দ্রো গোমেজ। -বাসস

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add