for Add

১ তারিখ জয়ের জন্যই মাঠে নামবো: তামিম

টেস্ট এবং টি-টোয়েন্টির তুলনায় বাংলাদেশ ওয়ানডেতে ভালো দল। এটা সবাই স্বীকার করে। ঘরের মাঠে তো রীতিমত ভয়ঙ্কর। স্লো এবং লো উইকেটে প্রতিপক্ষকে স্পিন দিয়ে ধরাশায়ী করে টাইগাররা। এবার সামনে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। যারা আবার ওয়ানডেও বিশ্বসেরা। ব্যাট করতে নামলে প্রায় প্রতিটি দলের বিপক্ষেই খেলেন আমণাত্মক ক্রিকেট। স্কোর পার করে ফেলে ৪০০’র বেশি।

এমন একটি দলের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়ন্টি সিরিজ। ওয়ানডে দিয়েই সিরিজ শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ডের। এই সিরিজে জয়ই লক্ষ্য বাংলাদেশের। সে লক্ষ্যেই ১ মার্চ প্রথম ওয়ানডতে বাংলাদেশ দল মাঠে নামবে বলে ঘোষণা দিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।

সিরিজে নিজেদের লক্ষ্যের কথা জানাতে গিয়ে তামিম ইকবাল বলেন, ‘১ (মার্চ) তারিখ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো। শতভাগ দিয়ে খেলবো। আমরা যে প্রস্তুতি নিয়েছি, সেটা সন্তোষজনক। মাঠে বাস্তবায়ন করতে পারলেই ভালো কিছু আসবে।’

তামিম তো ২০২২ এর আগস্টের পর থেকে জাতীয় দলের বাইরে থেকেছেন। প্রায় ৬ মাস দলের বাইরে। বিপিএলেও খুব একটা ভালো করেননি। ইনজুরির সঙ্গে লড়াই করে ফিরতে হয়েছে। আবার এই সিরিজ শুরুর আগে দলের শৃঙ্খলা এবং গ্রুপিং নিয়ে বোর্ড প্রেসিডেন্টের কথা-বার্তা, সব কিছু মিলিয়ে পরিস্থিতি খুব পজিটিভ না। তামিম কতটা তৈরি?

এ প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে ভালো বোধ করতেছি। শারীরিক এবং মানসিক- দুই ভাবেই। এবং আমার টার্গেট থাকবে যত বেশি রান সম্ভব হয়, করা। আমি মনে করি যে, মাঠে নামার আগে যতটুকু প্রস্তুতি দরকার, ততটুকু হইছে। এখন মাঠে বাস্তবায়ন করতে পারলেই হয়। এখনও পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে। মানসিকভাবেও ঠিক আছি এবং আমাদের ড্রেসিংরুমও ওকে। আশা করি ভালো কিছুই হবে।’

কোচ হয়ে দ্বিতীয় দফায় হাথুরুসিংহে আসলেন। এসেই এটা তার প্রথম সিরিজ। তামিম বিষয়টা কিভাবে দেখছেন? জানতে চাইলে ওয়ানডে অধিনায়ক বলেন, ‘হাথুরু এর আগে যখন প্রথম আসছে তখন তাকে বুঝতে আমাদের ৫/৬ মাস সময় লেগেছিলো। তারও প্রায় একই সময় লেগেগছে আমাদের সম্পর্কে জানতে এবং ধারণা পেতে। তো আমরা এখন জানি সে কি চায় এবং কিভাবে চায় এবং হাথুরুও জানে আমাদের কার ক্যাপাবিলিটি ও মেন্টালিটি কী! কাজেই আমার মনে হয় যে ইটস ভেরি আর্লি টু কমেন্টস।’

দলীয় অনুশীলন শুরুর পর ব্যক্তিগত কারণে শুরু থেকে অনুশীলনে থাকতে পারেননি সাকিব আল হাসান। এ বিষয়ে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘সাকিব শুরু থেকে প্র্যাকটিস করলে ভালো হতো। তবে আমি শুনেছি, সে ফ্যামিলি ইস্যুতে চলে (যুক্তরাষ্ট্রে) গেছে। ফ্যামিলি ইস্যুটাকে আমি কখনো পাশ কাটিয়ে যাই না। কারণ এটাও একটা খুব বড় প্রয়োজনীয় ব্যাপার। এ জন্য পারিবারিক ইস্যুকে আমি বড় করে দেখি সব সময় এবং গুরুত্ব দিই। আমি শুনেছি তার পারিবারিক ইস্যু আছে। এটা থাকতেই পারে। ক্রিকেট আমাদের কাছে সবকিছু। কিন্তু পরিবারকেও তো দেখতে হয়!’

সূত্র : জাগোনিউজ২৪.কম

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add