for Add

ক্লাব ক্যারিয়ারের ঐতিহাসিক মাইলফলকের দ্বারপ্রান্তে মেসি

বিশ্বফুটবলের অন্যতম সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রমাণ করা লিওনেল মেসি প্রতিনিয়ত যেন নিজের পারফরমেন্সকে আরো উজ্জ্বল করে তুলছেন। সম্প্রতি আর্জেন্টিনাকে উপহার দিয়েছেন বিশ্বকাপের শিরোপা, যেখানে তিনি সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। এখন ক্লাব ক্যারিয়ারে আরো একটি মাইলফলকের দ্বারপ্রান্তে উপস্থিত হয়েছেন আধুনিক ফুটবলের এই গোল মেশিন।

পেশাদার ফুটবলার হিসেবে ক্লাব ক্যারিয়ারের ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করতে আর মাত্র একটি গোল বাকি মেসির। তার আগে একমাত্র খেলোয়াড় হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।

ক্লাব ক্যারিয়ারের বেশিরভাগ সময় বার্সেলোনায় কাটানো মেসি সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে কাতালান জায়ান্টদের জার্সি গায়ে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেছেন। ২০২১ সালে পিএসজিতে যোগ দেবার পর মেসি ৬১ ম্যাচে করেছেন ২৭ গোল। আর এর ফলে ক্লাব ক্যারিয়ারে সর্বমোট ৮৩৯ ম্যাচে মেসির গোল সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯৯। আগামী সপ্তাহে পিএসজি লিগ ওয়ানে মার্সেইর মোকাবেলা করবে। আর সেই ম্যাচেই মেসি ক্যারিয়ারের অন্যতম দারুণ এই মাইলফলক স্পর্শ করার জন্য মুখিয়ে আছেন।

এই ম্যাচে মেসি যদি গোল করতে পারেন তবে ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন। বর্তমানে রোনালদো ৮০০রও বেশি ক্লাব গোল করে ফেলেছেন।

পিএসজির শেষ ম্যাচে মেসি ৯৫ মিনিটে ফ্রি-কিক থেকে নাটকীয় এক গোল করেছেন। এই গোলে লিগ ওয়ানে লিলির বিরুদ্ধে পিএসজি ৪-৩ গোলের জয় নিশ্চিত করে। ম্যাচটিতে কিলিয়ান এমবাপ্পে করেছেন দুই গোল, গোঁড়ালির ইনজুরিতে পড়ে স্ট্রেচারের সাহায্যে মাঠ ত্যাগ করেছেন নেইমার।

পিএসজি দুই গোলে এগিয়ে থেকেও ৬৯ মিনিটে ৩-২ গোলে পিছিয়ে পড়ে। এমবাপ্পের গোলে ম্যাচের শেষ ভাগে সমতায় আসার পর মেসির দুর্দান্ত স্ট্রাইকে জয় পায় পিএসজি। এর মাধ্যমে পিএসজি টানা তিন পরাজয় থেকে জয়ের ধারায় ফিরেছে। দ্বিতীয় স্থানে থাকা মার্সেইর থেকে এই মুহূর্তে ৫ পয়েন্ট এগিয়ে রয়েছে প্যারিসের জায়ান্টরা।

এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ২৭টি গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। -বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add