for Add

১৫ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের টেস্ট জয়

১৫ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল ইংল্যান্ড। সিরিজের প্রথম টেস্টে আজ নিউজিল্যান্ডকে ২৬৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংলিশরা। রান বিবেচনায় নিউজিল্যান্ডের বিপক্ষে এটিই সর্বোচ্চ ব্যবধানে জয় ইংল্যান্ডের। ২০০৮ সালে সর্বশেষ নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতেছিলো ইংল্যান্ড।

তৃতীয় দিন শেষেই মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের মঞ্চ তৈরি করে রেখেছিলো ইংল্যান্ড। ৩৯৪ রানের টার্গেটে দিয়ে ৬৩ রানের মধ্যে নিউজিল্যান্ডের ৫ উইকেট তুলে নিয়েছিলো ইংলিশরা। বল হাতে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড ৪ উইকেট নিয়েছিলেন। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ১৩ ও মাইকেল ব্রেসওয়েল ২৫ রানে অপরাজিত ছিলেন।

চতুর্থ দিনের তৃতীয় ওভারেই ২৫ রান করা ব্রেসওয়েলকে বিদায় করেন ইংল্যান্ডের প্রথম উইকেট এনে দেন বাঁ-হাতি স্পিনার জ্যাক লিচ। দলীয় ৬৮ রানে ষষ্ঠ উইকেট হারায় নিউজিল্যান্ড।

এরপর নিউজিল্যান্ডের লোয়ার-অর্ডারে ধ্বস নামান ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জেমস এন্ডারসন। শেষ ৪ উইকেট তুলে নিয়ে ১২৬ রানেই নিউজিল্যান্ডকে গুটিয়ে দেন এন্ডারসন।

একপ্রান্তে ব্যাটারদের যাওয়া আসার মাঝেও অন্যপ্রান্তে ৫৭ রানে অপরাজিত থাকেন মিচেল। বল হাতে ইংল্যান্ডের এন্ডারসন ১৮ রানে ও ব্রড ৪৯ রানে ৪টি করে উইকেট নেন। এ ম্যাচেই বোলিং জুটিতে ১ হাজার উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করে বিশ্বরেকর্ড গড়েন এন্ডারসন-ব্রড।

প্রথম ইনিংসে ৮৯ ও দ্বিতীয় ইনিংসে ৫৪ রান করায় ম্যচ সেরা হয়েছেন ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক। ম্যাচে দুই ইনিংসে ইংল্যান্ড যথাক্রমে ৯ উইকেটে ৩২৫ ও ৩৭৪ রান করে। প্রথম ইনিংসে ৩০৬ রান করেছিলো নিউজিল্যান্ড।

আগামী ২৪ ফেব্রুয়ারি ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু করবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। -বাসস

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add