for Add

শিরোপার দৌঁড়ে হোচট খেল ম্যানসিটি

নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে ১-১ গোলে ড্র করে প্রিমিয়াল লিগের শিরোপা দৌঁড়ে হোচট খেল ম্যানচেস্টার সিটি। শনিবার লিগের আরেক ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে ৪-২ গোলের রোমঞ্চকর জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে আর্সেনাল।

সিটির কাছে ৩-১ গোলে পরাজিত হবার মাত্র তিন দিন পর দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় আর্সেনাল। অসাধারণ এক জয়ের মাধ্যমে চ্যাম্পিয়নদের সঙ্গে ২ পয়েন্টের ব্যবধান বাড়িয়ে গতকাল ফের পৌঁছে যায় তালিকার শীর্ষে। অবশ্য ভিলা পার্কে বেশ ঝুঁকিতেই পড়ে গিয়েছিল মাইকেল আর্তেতার শিষ্যরা। শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগেও পয়েন্ট হারানোর শংকায় উদ্বিগ্ন ছিল ২০০৪ সালের পর প্রথম শিরোপা জয়ের স্বপ্নে বিভোর ক্লাবটি।

অলি ওয়াটকিনস ও ফিলিপ কুটিনহোর গোলে দুইবার পিছিয়ে পড়েছিল গানাররা। দুইবারই দলটিকে সমতায় ফিরিয়ে আনেন যথাক্রমে বুকায়ো সাকা ও ওলেক্সান্ডার জিনচেঙ্কো (২-২)। দ্বিতীয়ার্ধের শেষ মিনিটে (৯০মি.) আর্সেনালের উদ্বেগ কেটে যায় সাবেক গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের আত্মঘাতি গোলে। জর্জিনহোর শটের বল তার গায়ে লেগে জড়িয়ে যায় জালে (৩-২)। ইনজুরি হিসেবে পাওয়া বাড়তি সময়ের শেষ মিনিটে (৯০+৮ মি.) ফাঁকা জালে বল জড়িয়ে আর্সেনালের জয়ের ব্যবধান বাড়িয়ে দেন গাব্রিয়েল মার্টিনেলি। কর্নারের বল প্রতিহত করতে গোলরক্ষক মার্টিনেজ কিছুটা উপরে উঠে গেলে ফাঁকায় বল পেয়ে টোকা দিয়ে জালে জড়ান গাব্রিয়েল (৪-২)।

ম্যাচ শেষে আর্তেতা বলেন,‘ আমরা আগের চেয়ে বেশি আত্মবিশ্বাস নিয়ে ফিরে এসেছিলাম। কারণ পারফর্মেন্সকে আপনার ফলাফলে পরিণত করতে হবে। দলটি অনেক মানষিক গুণ দেখিয়েছে, যা খুবই প্রয়োজন ছিল। আমি আসলেই খুশি।’

সব প্রতিযোগিতায় সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে প্রথম এই জয়টি আর্সেনালকে নতুন ভাবে আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে, যার মাধ্যমে তারা সিটিকে হটিয়ে শিরোপা জয় করতে পারবে। চ্যাম্পিয়নদের চেয়ে বাড়তি এক ম্যাচ হাতে রেখে শীর্ষস্থানে আরোহন আর্সেনালকে অনেক বেশি অনুপ্রাণিত করছে।

এর কয়েক ঘন্টা আগেই নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য হয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। বিরিতিতে যাবার চার মিনিট আগে বার্নার্ডো সিলভার গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। জ্যাক গ্রিলিশের যোগান থেকে বল পেয়ে আনুমানিক ২০ গজ দূর থেকে লক্ষ্যভেদ করেন তিনি (১-০)।

কিন্তু উত্তেজনা বাড়তে থাকে দ্বিতীয়ার্ধে যখন পেপ গার্দিওলা দলের দ্বিতীয় গোল পেতে বিবাদে জাড়িয়ে পড়েন চতুর্থ রেফারির সঙ্গে।

প্রতিপক্ষের জো ওয়ারাল সিটি তারকা আর্লিং হালান্ডকে বিপজ্জনকভাবে বঁধা দেয়ার কারণে পেনাল্টি দাবী করেন গার্দিওলা। তবে তার দাবী আমলে নেয়নি ম্যাচ কর্মকর্তারা। এরই জের ধরে তিনি চতুর্থ রেফারিকে হেনস্থা করলে গার্দিওলাকে দেখতে হয় হলুদ কার্ড।

এরপরও হালান্ড বেশ কয়েকটি সুযোগ মিস করেন। কিন্তু ম্যাচের ৮৪ মিনিটে মর্গান গিবস-হোয়াইটের ক্রসের বল টোকা দিয়ে জালে জড়িয়ে নটিংহ্যামকে সমতায় ফিরিয়ে আনেন ক্রিস উড (১-১)।

খেলা শেষে গার্দিওলা বলেন, ‘আমরা অনেক সুযোগ পেয়েছি। কিন্তু এটি ফুটবল। এখানে আমাদেরকে গোল করতে হবে। এটি ছিল আমাদের খেলা সেরা ম্যাচগুলোর একটি। কিন্তু শেষ পর্যন্ত দুই পয়েন্ট হারাতে হলো। আমাদের আরো বেশি আগ্রাসী হওয়া উচিৎ ছিল। তবে এটি জানি যে আমাদেরকে আরো অনেক ম্যাচ খেলতে হবে।’

এদিকে নিউক্যাসলের টানা ১৭ ম্যাচে অপরাজিত থাকার ধারা ভেঙ্গে দিয়েছে পয়েন্ট তালিকার শীর্ষ চারে আসন পেতে মরিয়া লিভারপুল।

সেন্ট জেমস পার্কে গতকাল তারা ২-০ গোলে জয়লাভ করেছে লিভারপুল। বিজয়ী দলের হয়ে ম্যাচের ১০ মিনিটেই গোল করেন ডারউইন নুনেজ। ৭ মিনিট পর পোস্টের খুব কাছ থেকেই লিভারপুলের হয়ে দ্বিতীয় গোল করেন কোডি গাকপো।

শনিবার প্রিমিয়ার লিগে আরো একটি ধাক্কা খেল তীব্র চাপে থাকা চেলসি কোচ গ্রাহাম পটার। স্টামফোর্ড ব্রিজে গতকাল তারা ১-০ গোলে হেরে গেছে তালিকার নিচের দিকে থাকা সাউদাম্পটনের কাছে। প্রথমার্ধের শেষ মিনিটে অসাধারণ শটে জয়সুচক গোলটি করেছেন ফ্রি কিক বিশেষজ্ঞ জেমস ওয়ার্ড। এই নিয়ে লিগে ফ্রি কিক থেকে ১৭তম গোলটি করেছেন তিনি। কিংবদন্তী তারকা ডেভিড ব্যাকহ্যামের রেকর্ড থেকে মাত্র এ গোলে পিছিয়ে রয়েছেন তিনি। -বাসস

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add