for Add

বিপিএলের আট ফাইনাল

আজ বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের নবম আসরের ফাইনাল মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই নিয়ে চতুর্থবার ফাইনালের মঞ্চে কুমিল্লা। অন্যদিকে প্রথমবারের মত ফাইনাল খেলবে সিলেট।

গত আটটি ফাইনাল

প্রথম বিপিএল ফাইনাল (২০১২) : বিপিএলের প্রথম আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিলো ঢাকা গ্লাডিয়েটর্স ও বরিশাল বার্নার্স। টসের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৪০ রান করে বরিশাল। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন অস্ট্রেলিয়ার ব্র্যাড হজ। জবাবে পাকিস্তানের ইমরান নাজিরের ৭৫ রানের সুবাদে ১৬তম ওভারেই জয় তুলে নেয় ঢাকা। ৮ উইকেটের জয়ে শিরোপা জয় করে মাশরাফি বিন মর্তুজার ঢাকা।

দ্বিতীয় বিপিএল ফাইনাল (২০১৩) : দ্বিতীয় আসরের ফাইনালে মুখোমুখি হয় ঢাকা গ্লাডিয়েটর্স ও চিটাগং কিংস। টস জিতে প্রথমে বোলিং করতে নামে চিটাগং। এনামুল হকের ৫৮ রানের সুবাদে প্রথমে ব্যাট করে বড় স্কোরই করে ঢাকা। ২০ ওভারে ৯ উইকেটে ১৭২ রান করেছিলো ঢাকা। জবাবে ১৯ বল বাকী থাকতে ১২৯ রানে অলআউট হয় চিটাগং। ফলে ৪৩ রানের জয়ে টানা দ্বিতীয়বারের মত শিরোপা জিতে মাশরাফির ঢাকা।

তৃতীয় বিপিএল ফাইনাল (২০১৫) : তৃতীয় আসরের শিরোপার স্বাদ পেয়েছিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালে বরিশাল বুলসকে ৩ উইকেটে হারিয়েছিলো কুমিল্লা। টস হেরে ব্যাট হাতে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ১৫৬ রান তুলে বরিশাল। শাহরিয়ার নাফীস অপরাজিত ৪৪ ও মাহমুদুল্লাহ ৪৮ রান করেন। জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রান তুলে শিরোপা জয়ের স্বাদ নেয় কুমিল্লা। অধিনায়ক হিসেবে হ্যাটট্রিক শিরোপার স্বাদ পান মাশরাফি।

চতুর্থ বিপিএল ফাইনাল (২০১৬) : চতুর্থ আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিলো ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। ফাইনালে ৫৬ রানের জয়ে শিরোপা স্বাদ নেয় ঢাকা। টস জিতে প্রথমে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠায় রাজশাহী। ২০ ওভারে ৯ উইকেটে ১৫৯ রান করে ঢাকা। জবাবে ঢাকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০৩ রানে গুটিয়ে ম্যাচ হারে রাজশাহী।

পঞ্চম বিপিএল ফাইনাল (২০১৭) : ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের বিধ্বংসী ব্যাটিংয়ে বিপিএলের পঞ্চম আসরের শিরোপা জিতে মাশরাফির নেতৃত্বাধীন রংপুর রাইডার্স। ফাইনালে রংপুর ৫৭ রানে হারায় ঢাকা ডায়নামাইটসকে। ৬৯ বলে ৫টি চার ও ১৮টি ছক্কায় অপরাজিত ১৪৬ রান করেন গেইল। শেষ পর্যন্ত ২০ ওভারে ১ উইকেটে রংপুর করে ২০৬ রান। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান করে ঢাকা ডায়নামাইটস।

ষষ্ঠ বিপিএল ফাইনাল (২০১৮) : ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে দ্বিতীয়বারের মত বিপিএলের শিরোপা ঘরে তুলে কুমিল্লা। ফাইনালে ১৭ রানে জয় পায় কুমিল্লা। টস হেরে প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৯৯ রান করে কুমিল্লা। ৬১ বলে ১৪১ রানের অনবদ্য ইনিংস খেলেন তামিম ইকবাল। ১০টি চার ও ১১টি ছক্কা মারেন তামিম। ২০০ রানের জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১৮২ রান করে ম্যাচ হারে ঢাকা।

সপ্তম বিপিএল ফাইনাল (২০১৯) : সপ্তম আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিলো খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস। ২১ রানে ফাইনাল জিতে প্রথমবারের মত শিরোপা ঘরে তুলে রাজশাহী। টস জিতে রাজশাহীকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় খুলনা। ইরফান শুক্কুরের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ১৭০ রান করে রাজশাহী। ৩৫ বলে ৫২ রান করেন ইরফান। জয়ের জন্য ১৭১ রান টার্গেট পেয়ে খুলনার ব্যাটাররা জ্বলে উঠতে না পারায় ২০ ওভারে ৮ উইকেটে ১৪৯ রান পর্যন্ত যেতে পারে খুলনা।

অষ্টম বিপিএল ফাইনাল (২০২২) : তৃতীয়বারের মত অষ্টম আসরের ফাইনালে উঠে কুমিল্লা। শিরোপা নির্ধারণী ম্যাচে কুমিল্লার প্রতিপক্ষ ছিলো ফরচুন বরিশাল। শ্বাসরুদ্ধকার ফাইনালে কুমিল্লা ১ রানে হারায় বরিশালকে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৫১ রান করে কুমিল্লা। জবাবে ৮ উইকেটে ১৫০ রান করে হার মানে বরিশাল। -বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add