for Add

ফাইনালে মাশরাফির সিলেট, প্রতিপক্ষ কুমিল্লা

রংপুর রাইডার্সকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের নবম আসরের ফাইনালে উঠেছে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। মঙ্গলবার সন্ধ্যায় টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফাইয়ারে সিলেট ১৯ রানে হারিয়েছে রংপুরকে। টুর্নামেন্ট ইতিহাসে এই প্রথমবারের মত ফাইনালে উঠলো সিলেট।

আগামী ১৬ ফেব্রুয়ারি ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে সিলেট। প্রথম কোয়ালিফাইয়ারে সিলেটকে ৪ উইকেটে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করে কুমিল্লা।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।
প্রথম কোয়ালিফাইয়ারে খেলা ওপেনিং জুটিতে পরিবর্তন এনে এ ম্যাচে নাজমুল হোসেন শান্তর সাথে ইনিংস শুরু করে সিলেটকে দারুণ সূচনা এনে দেন তৌহিদ হৃদয়। পাওয়ার-প্লেতে ৪৪ রান এনে দেন তারা। এসময় শান্ত ৫টি চারে ২১ বলে ৩০ ও হৃদয় ২টি চারে ১৫ বলে ১৪ রান করেন।

অষ্টম ওভারে সিলেটের রান ৫০ পূর্ণ করেন শান্ত ও হৃদয়। ঐ ওভারেই ম্যাচের প্রথম ছক্কা মারেন হৃদয়। নবম ওভারের চতুর্থ বলে ছক্কা মারার পরের ডেলিভারিতে স্পিনার মাহেদি হাসানের বলে লেগ বিফোর আউট হন ৫টি চার ও ১টি ছক্কায় ৩০ বলে ৪০ রান করা শান্ত। হৃদয়ের সাথে ৫৩ বলে ৬৫ রান যোগ করেন শান্ত।

শান্তর বিদায়ে পিঞ্চ হিটার হিসেবে তিন নম্বরে নামেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রথম কোয়ালিফাইয়ারে পাঁচ নম্বরে নেমে ১৭ বলে ২৬ রান করেছিলেন তিনি। এবার নিজের মুখোমুখি হওয়া প্রথম বলেই ছক্কা মারেন মাশরাফি।

দশম ওভারে দলীয় ৭৭ রানে হৃদয়কে থামান রংপুরের পেসার হাসান মাহমুদ। ২টি চার ও ১টি ছক্কায় ২৫ বলে ২৫ রান করেন হৃদয়। হৃদয় ফেরার পর সিলেটের রানের চাকা সচল রাখেন মাশরাফি ও জাকির। তৃতীয় উইকেট জুটিতে ১৩তম ওভারে সিলেটের রান ১শতে নেন তারা। ঐ ওভারেই জাকিরকে আউট করেন রংপুরের শ্রীলংকার পেসার দাসুন শানাকা। ১টি চারে ১৩ বলে ১৬ রান করেন জাকির।

১৪তম ওভারে মাশরাফির দু’টি ও জিম্বাবুইয়ান রায়ান বার্লের ১ বাউন্ডারিতে ১৯ রান পায় সিলেট। শানাকার পরের ওভারে ১টি করে চার-ছক্কা মেরে আউট হন বার্ল। ৬ বলে ১৫ রান করেন তিনি।

ডোয়াইন ব্রাভোর করা ১৬তম ওভারে প্রথম বলে আউট হন মাশরাফি। তবে তার আগে ৩টি চার ও ১টি ছক্কায় ১৬ বলে ২৮ রানের কার্যকর ইনিংস উপহার দেন সিলেট অধিনায়ক।

ছয় নম্বরে ব্যাট হাতে নেমে সুবিধা করতে পারেননি মুশফিকুর রহিম। হাসানের দ্বিতীয় শিকার হন ৫ বলে ১টি চারে ৬ রান করা মুশি।

মুশফিকের ফেরার পর সপ্তম উইকেটে ২১ বলে ৩৬ রান তুলেন শ্রীলংকার থিসারা পেরেরা ও দক্ষিণ আফ্রিকার জর্জ লিন্ডে। শানাকার করা শেষ ওভারের ২টি ছক্কা ও ১টি চারে সিলেটকে ১৭ রান এনে দেন লিন্ডে। ১টি চার ও ২টি ছক্কায় ১০ বলে ২১ রানে অপরাজিত থাকেন লিন্ডে। ১টি ছয়ে ১৫ বলে ২১ রান করে রান আউট হন পেরেরা। এতে ২০ ওভারে ৭ উইকেটে ১৮২ রানের সংগ্রহ পায় সিলেট।
বল হাতে রংপুরের হাসান ৩৪ রানে ও শানাকা ৪৫ রানে ২টি করে উইকেট নেন।

ফাইনাল নিশ্চিতের জন্য ১৮৩ রানের টার্গেটে খেলতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় রংপুর। ইংল্যান্ডের স্যাম বিলিংসকে ১ রানে থামিয়ে দেন সিলেটের পেসার তানজীম হাসান সাকিব। তিন নম্বরে নেমে দ্রুত রান তোলার চেষ্টা করেন ফরচুন বরিশালের বিপক্ষে এলিমিনেটর ম্যাচের জয়ের নায়ক শামিম হোসেন। ১টি করে চার-ছয় মারলেও ইনিংস বড় করতে পারেননি তিনি। নিজের দ্বিতীয় ওভারে শামিমকে বিদায় করেন পেসার রুবেল হোসেন। ১১ বলে ১৪ রান করেন শামিম।

বিলিংস ও শামিমকে হারিয়ে পাওয়ার-প্লেতে ৩৭ রান পায় রংপুর। রান রেট কম থাকায় উইকেটে এসেই মারমুখী ব্যাট চালান ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। স্পিনার লিন্ডেকে ২টি, মাশরাফি- লুক উডকে ১টি করে ছয় মারেন পুরান। নবম ওভারে লিন্ডের দারুণ ক্যাচে পুরানকে থামান উড। ১টি চার ও ৪টি ছক্কায় ১৪ বলে ৩০ রান করেন পুরান। ৬৮ রানে ৩ উইকেট হারায় রংপুর।

এরপর ওপেনার রনি তালুকদারের সাথে জুটি বাঁধেন অধিনায়ক নুরুল। ১০ম ওভারে এই জুটি ভাঙ্গার সুযোগ তৈরি করেন মাশরাফি। ম্যাশের ডেলিভারিতে ডিপ স্কয়ারে জাকির ক্যাচ মিস করলে ২৯ রানে জীবন পান রনি।

জীবন পেয়ে ১৪তম ওভারে এবারের আসরে তৃতীয় হাফ-সেঞ্চুরি করেন রনি। এজন্য ৪০ বল খেলেন তিনি। রনির হাফ-সেঞ্চুরি পর ম্যাচ জিততে শেষ ৬ ওভারে ৬৩ রান দরকার পড়ে রংপুরের।

রুবেলের করা ১৫তম ওভারে ভাগাভাগি করে ৪টি চার মেরে রংপুরের স্কোরে ১৭ রান জমা করেন রনি ও নুরুল। পরের দুই ওভারে ১৩ রান পায় রংপুর। শেষ ৩ ওভারে ৩৩ রান দরকার পড়ে রংপুরের।

১৮তম ওভারে শেষবারের মত আক্রমণে এসে প্রথম বলে রনি-নুরুলের জমে যাওয়া জুটি ভাঙ্গেন তানজিম হাসান সাকিব। ২৪ বলে ৪ বাউন্ডারিতে ৩৩ রান করা নুরুলকে শিকার করেন তিনি। চতুর্থ উইকেটে ৫২ বলে ৮২ রান যোগ করেন রনি-নুরুল।

একই ওভারের চতুর্থ বলে রনিরও বিদায় ঘটে। সাকিবের ডেলিভারিটি খেলতে না পারলে বল জমা পড়ে উইকেটরক্ষক জাকিরের হাতে। রান নিতে উইকেট থেকে বের হন রনি। সরাসরি থ্রোতে উইকেট ভাঙ্গেন জাকির। রান আউট হওয়ার আগে ৫২ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৬৬ রান করেন রনি। সাকিবের করা ওভার থেকে ২ উইকেট হারিয়ে মাত্র ২ রান পায় রংপুর।

১৯তম ওভারে বল করতে এসে প্রথম চার বলে ৩ রান দেন উড। শেষ দুই বলে মাহেদি ও ব্রাভোকে শিকার করেন উড। ঐ ওভারে ৩ রানে ২ উইকেট নেন উড। এমন অবস্থায় শেষ ওভারে জয়ের জন্য ২৮ রানের সমীকরণ পায় রংপুর। শেষ ওভারে ৮ রান দিয়ে শানাকার উইকেট নিয়ে সিলেটের ফাইনাল নিশ্চিত করেন রুবেল। ২০ ওভারে ৮ উইকেটে ১৬৩ রান করে ম্যাচ হারে রংপুর। সিলেটের পক্ষে উড ৩টি, সাকিব-রুবেল ২টি করে উইকেট নেন। -বাসস

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add