for Add

ফাইনালে ফেবারিট হয়েই মাঠে নামবেন শামসুন্নাহাররা

সিনিয়র সাফের পর এবার অনূর্ধ্ব-২০ সাফের শিরোপা জয়ের হাতছানি বাংলাদেশের মেয়েদের সামনে। গত সেপ্টেম্বরে নেপাল থেকে সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতে দেশে ফিরেছিলেন সাবিনা-কৃষ্ণারা। এবার ঘরের মাঠে যুব সাফ জেতার সুযোগ শামসুন্নাহার-রূপনাদের সামনে। সিনিয়র সাফের মতো যুব সাফের ফাইনালেও প্রতিপক্ষ নেপাল।

কাঠমান্ডুতে ফাইনালে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছিল বাংলাদেশের মেয়েরা। সাবিনাদের অনুজরাও কি পারবে চ্যাম্পিয়ন হাসির সেই ধারা ধরে রাখতে?

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শিরোপা জয়ের চ্যালেঞ্জে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল।

মেয়েদের সাফের টুর্নামেন্টে গত ৬ মাসে এ নিয়ে তৃতীয়বার শিরোপার লড়াই বাংলাদেশ ও নেপালের। জাতীয় দলের লড়াইয়ে বাংলাদেশ জিতলেও গত ডিসেম্বরে ঘরের মাঠে পারেনি অনূর্ধ্ব-১৫ দল

তবে অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলা শামসুন্নাহার-আকলিমারা চ্যাম্পিয়ন হতে পারবেন বলেই সবার বিশ্বাস। লিগ পর্যায়ের তিনটি ম্যাচই দারুণ খেলেছে স্বাগতিক মেয়েরা।

তিন ম্যাচের দুটি জিতে এবং একটি ড্র করে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবেই ফাইনাল খেলছে বাংলাদেশ। অন্যদিকে নেপাল তিন ম্যাচের দুটি জিতে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে।

তবে তাদের বড় কৃতিত্ব লিগ ম্যাচে ভারতকে হারানো। পিছিয়ে পড়া ম্যাচ জিতে ভারতকে বিদায় করে সবার আগে ফাইনালে নাম লিখিয়েছিল হিমালয়ের দেশের মেয়েরা।

বাংলাদেশ ও নেপালের লিগ ম্যাচের ফল অবশ্য স্বাগতিকদের পক্ষেই। প্রথম ম্যাচেই নেপালের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। জিতেছিল ৩-১ গোলে।

ফাইনাল নিয়ে বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘নেপালও শক্তিশালী দল। তারা ভারতকে হারিয়েছে। আমরাও শক্তিশালী। ভালো একটা ফাইনাল হবে। সুযোগ আসবে দুই দলের সামনেই। যারা সুযোগ কাজে লাগাতে পারবে, তারাই হাসবে শেষ হাসি।’

জাতীয় দলে খেলা দুই খেলোয়াড় অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র ও গোলরক্ষক রূপনা চাকমা বাংলাদেশ দলকে সাহস যোগাচ্ছেন। দুইজনই খেলছেন দুর্দান্ত।

ভারতের বিপক্ষে বাংলাদেশের ড্র সম্ভব হয়েছিল রূপনা চাকমার দুর্দান্ত কয়েকটি সেভের কারণে। আর ভুটানকে ৫ গোলে উড়িয়ে দেওয়ার কারিগর ছিলেন অধিনায়ক। তিনি হ্যাটট্রিক করেছেন, গোল করিয়েছেন। দক্ষ দলনেতা হিসেবেই মাঠজুড়ে বিচরণ ছিল তার। সূত্র : জাগোনিউজ২৪.কম

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add