for Add

ঢাকাকে হারিয়ে শেষ দল হিসেবে প্লে-অফে রংপুর

ঢাকা ডমিনেটর্সকে হারিয়ে চতুর্থ ও শেষ দল হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের প্লে-অফ নিশ্চিত করলো রংপুর রাইডার্স।

আসরের ৩৪তম ও দিনের দ্বিতীয় ম্যাচে শুক্রবার রংপুর ২ উইকেটে হারিয়েছে ঢাকাকে। এই ম্যাচ হেরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে নিয়ে লিগ পর্ব থেকে বিদায় নিলো ঢাকা। দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের কাছে ৩৭ রানে হেরে বিদায় নেয় খুলনা টাইগার্স। রংপুরের আগে প্লে-অফ নিশ্চিত করে সিলেট স্ট্রাইকার্স-ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে রংপুর। ১১ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে ঢাকা।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান।
ব্যাট হাতে ইনিংস শুরু করেই বিপদে পড়ে ঢাকা। চতুর্থ ওভারের মধ্যে ১১ রানে ৩ উইকেট হারায় ঢাকা। ইনিংসের চতুর্থ বলেই রান আউট হন ওপেনার মোহাম্মদ মিথুন। ২ বলে ৫ রান করেন তিনি।

এরপর আরেক ওপেনার সৌম্য সরকারকে ৩ ও অধিনায়ক নাসির হোসেনকে ২ রানে বিদায় করেন রংপুরের আফগানিস্তানের পেসার আজমতুল্লাহ ওমরজাই।

শুরুতেই বিপদে পড়া ঢাকাকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন দুই মিডল-অর্ডার ব্যাটার আব্দুল্লাহ আল মামুন ও ইংল্যান্ডের অ্যালেক্স ব্লেক। চতুর্থ উইকেটে ২৭ বলে ৩৮ রান যোগ করে এ জুটি। ব্লেককে ১৮ রানে থামিয়ে জুটি ভাঙ্গেন রংপুরের পেসার হাসান মাহমুদ।

এরপর উইকেটে সেট হওয়া মামুনকে ২৩ রানে থামান স্পিনার মাহেদি হাসান। মুক্তার আলিকে ৭ রানে বিদায় করে ঢাকার উপর চাপ বাড়ান পাকিস্তানের স্পিনার মোহাম্মদ নাওয়াজ। ৭৫ রানে ৬ উইকেট হারিয়ে ১শর নীচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে ঢাকা। কিন্তু সেটি হতে দেননি আরিফুল হক ও শরিফুল ইসলাম। সপ্তম উইকেটে ২৪ বলে ২৮ রান তুলে দলের স্কোর ১শ পার করেন আরিফুল ও শরিফুল।

দলীয় ১০৩ রানে আরিফুলকে আউট করেন পাকিস্তানের হারিস রউফ। ২টি চার ও ১টি ছক্কায় ২৬ বলে ২৯ রান করেন আরিফুল। ১১ রানে রান আউট হন শরিফুল।

ইনিংসের শেষ ওভারে ১টি করে চার-ছক্কায় ১৫ রান তুলে ঢাকাকে সম্মানজনক সংগ্রহ এনে দেন আফগানিস্তানের আমির হামজা। ২০ ওভারে ৮ উইকেটে ১৩০ রান করে ঢাকা। ১১ বলে অপরাজিত ১৫ রান করেন হামজা। রংপুরের ওমারজাই ২২ রানে ২ উইকেট নেন।

১৩১ টার্গেট স্পর্শ করলেই প্লে-অফ নিশ্চিত হবে- এমন খেলতে নেমে দ্বিতীয় বলেই উইকেট হারায় রংপুর। ঢাকার পেসার শরিফুল ইসলামের বলে খালি হাতে আউট হন ওপেনার মোহাম্মদ নাইম।

তৃতীয় ওভারে আবারও হোচট খায় রংপুর। তিন নম্বরে নামা হার্ড-হিটার মাহেদি হাসানকে ৪ রানে শিকার করেন শরিফুল। ৯ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর।

এরপর রংপুরকে চাপমুক্ত করতে ঢাকার বোলারদের উপর পাল্টা আক্রমণ করেন চার নম্বরে নামা নুরুল। তার ১১ বলে ২১ রানে পাওয়ার প্লেতে ৪২ রান পায় রংপুর।

মুক্তার আলির করা ১০ম ওভারে ১৬ রান তুলেন নুরুল-রনি। এরমধ্যে নুরুল ১টি করে ছয়-চার ও রনি ১টি চার মারেন। ১২তম ওভারে সৌম্যর শেষ তিন বলে ১টি চার ও ২টি ছয় মারেন নুরুল। ছক্কা হাকিয়ে ৩১ বলে এবারের আসরে প্রথম হাফ-সেঞ্চুরি পুর্ন করেন নুরুল।

১৩তম ওভারে দলীয় ১০২ রানে রনিকে শিকার করে ঢাকাকে ব্রেক-থ্রু এনে দেন নাসির। আউট হওয়ার আগে ৩৯ বলে ৩৪ রান করেন রনি। পরের ওভারের প্রথম বলে নুরুলকে থামিয়ে ঢাকাকে ম্যাচে ফেরার পথ দেখান শরিফুল। ৩৩ বলে ৬১ রান করেন নুরুল।৭টি চার ও ৩টি ছক্কায় নিজের ইনিংস সাজান নুরুল। তৃতীয় উইকেটে রনি-নুরুল ৬৫ বলে ৯৩ রান যোগ করেন।

১৫তম ওভারে নাসিরের চতুর্থ বলে ছক্কা মারার পরের ডেলিভারিতে আউট হন টি-টোয়েন্টি ইতিহাসে তৃতীয় ক্রিকেটার হিসেবে ৫শতম ম্যাচ খেলতে নামা পাকিস্তানের শোয়েব মালিক। ৭ রান করেন তিনি। এই শিকারের মাধ্যমে এবারের বিপিএলে সর্বোচ্চ ১৪ উইকেটের মালিক হন নাসির।

পরের ওভারে নাওয়াজকে ১ রানে থামিয়ে লড়াইয় জমিয়ে তুলেন হামজা। দলীয় ১১১ রানে ষষ্ঠ উইকেট হারায় রংপুর। সপ্তম উইকেটে ১৩ রান তুলে রংপুরকে জয়ের কাছে নিয়ে যান ওমারজাই ও শামিম। এমন অবস্থায় শেষ ১২ বলে ৭ রান দরকার পড়ে রংপুরের।

১৯তম ওভারে শেষবারের মত আক্রমণে এসে প্রথম দুই বলেই উইকেট তুলে নেন নাসির। শামিমকে ৮ ও রাকিবুল হাসানকে শূন্য হাতে আউট করেন ঢাকার অধিনায়ক। এই ওভার থেকে ২ রান আসে। শেষ ওভারে ৫ রানের প্রয়োজন মিটিয়েছেন হারিস রউফ ও ওমরজাই। রউফ-ওমারজাই ৭ রান করে অপরাজিত থাকেন। ঢাকার নাসির ৪টি ও শরিফুল ৩টি উইকেট নেন।-বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add