for Add

বিশ্বকাপের ট্রফি যেন তার দিকেই তাকিয়ে ছিল : সাক্ষাৎকারে মেসি

বিশ্বকাপে নিজ দেশকে প্রতিনিধিত্ব করা একজন খেলোয়াড়ের ক্যারিয়ারের সম্ভবত সবচেয়ে বড় লক্ষ্য। এরপর সেই বিশ্বকাপ শিরোপাকে একবার অন্তত হাতে তুলে নেয়া, এর থেকে বড় স্বপ্নপূরণ আর কিছু হতে পারেনা। লিওনেল মেসির ক্ষেত্রেও তাই হয়েছে। বিশ্বকাপ তো বটেই অন্যান্য আসরেও বারবার শিরোপা কাছাকাছি গিয়েও তা যেন থেকে গেছে অনেক দূরে। কাতার বিশ্বকাপে শেষ হয়েছে দীর্ঘ প্রতীক্ষার।

বর্ণাঢ্য ক্যারিয়ারে এবার বিশ্বকাপ শিরোপাও হাতে নেবার সৌভাগ্য হয়েছে আর্জেন্টাইন সুপারস্টার ৩৫ বছর বয়সী মেসির। আর এটা যেন এমন এক মুহূর্ত যখন স্বর্ণালী ঝকঝকে শিরোপাটি সকল কিছু ছাপিয়ে শুধুমাত্র মেসির দিকে তাকিয়ে বলেছে, ‘আসো, এটা হাতে নাও, এখন তুমি আমাকে স্পর্শ করতে পারো।’

বিশ্বকাপ শেষে নিজের একান্ত অনুভূতি এভাবেই বর্ননা করেছে আধুনিক ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড়। সোমবার এক রেডিও সাক্ষাতকারে মেসি এভাবেই তার শিরোপা জয়ের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করেছেন।

বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারানোর পিছনে মেসি সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। হয়েছেন আসরের সেরা খেলোয়াড়। আর্জেন্টাইন উরবানা প্লে রেডিও স্টেশনের সাথে কথা বলতে গিয়ে মেসি বলেন, ‘শিরোপাটি যেন আমাকে ডাকছিল। সুন্দর একটি স্টেডিয়ামে বিশ্বকাপ শিরোপা যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছিল। আমি ওটার পাশ দিয়ে যাবার সময় কোন দ্বিধা করিনি, যাবার সময় ইচ্ছা করেই চুমু খাই।’

ক্যারিয়ারে পঞ্চম বিশ্বকাপ খেলতে নেমে শেষ পর্যন্ত অধরা শিরোপাটি নিজের করে নিয়েছেন মেসি। এর আগে ২০১৪ বিশ্বকাপ ফাইনালে জার্মানীর কাছে পরাজিত হয়েছিল আর্জেন্টিনা। এছাড়া কোপা আমেরিকার তিনটি ফাইনালে পরাজিত হয়ে অবশেষে ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জয় করতে আর্জেন্টিনাকে সহযোগিতা করেন মেসি।

বিশ্বকাপ প্রসঙ্গে মেসি আরো বলেন, ‘অনেক কাঠখড় পুড়িয়ে, শেষ পর্যন্ত ঈশ্বর আমাকে এটা উপহার দিয়েছেন।’

১৯৮৬ সালে সর্বশেষ দিয়েগো ম্যারাডোনার হাত ধরে আর্জেন্টিনা শিরোপা লাভ করেছিল। এরপর দীর্ঘ প্রতীক্ষার পর মেসি উপহার দিলেন তৃতীয় শিরোপা। মেসি বলেন, ‘ম্যারাডোনার হাত থেকে ট্রফিটি পেলে আরো বেশি খুশি হতেন। তিনি অন্তত আর্জেন্টিনার শিরোপা জয় দেখতে পেতেন। তবে উপর থেকে তিনি আমাকে শক্তি যুগিয়েছেন। তিনি এবং আমাকে আরো যারা ভালবাসেন তাদের কারণেই আজ আমি শিরোপা জয়ের আত্মবিশ্বাস পেয়েছি।’

কাতার বিশ্বকাপের পর অনেকেই মনে করেছিলেন মেসি হয়তবো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিবে। কিন্তু তিনি খেলা চালিয়ে যাবার সিদ্ধান্ত নেন। ক্লাব ফুটবলের সম্ভাব্য সব শিরোপাই জেতা হয়ে গেছে মেসির। বার্সেলোনার হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও ১০টি লা লিগা শিরোপা ছাড়াও, পিএসজির জার্সি গায়ে লিগ ওয়ানের শিরোপা ও সাতবারের ব্যালন ডি’অর এসবই মেসিকে সর্বকালের সেরা ফুটবলারের তকমা দিয়ে দিয়েছে। বাকি ছিল শুধুমাত্র বিশ্বকাপ, যেটা অর্জন করে মেসি প্রমাণ করেছেন সেরা হতে হলে সবদিক থেকেই সেরা হতে হয়।-বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add