for Add

আবারো টাইগার কোচ হাথুরুসিংহে

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে চন্ডিকা হাথুরুসিংহেকে।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আজ এ কথা জানিয়েছে।

তবে হাথুরু কি টেস্ট এবং ওয়ানডে নাকি ক্রিকেটের তিনটি ফরম্যাটেই দায়িত্ব নিবেন তা এখনও পরিস্কার করেনি বিসিবি।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে দলের টেকনিক্যাল পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন শ্রীধরন শ্রীরাম এবং তার প্রতি খেলোয়াড়রা খুশি হওয়ায় চুক্তি বাড়ানো হবে বলে জল্পনা ছিল।

যাইহোক বাংলাদেশের সাথে দ্বিতীয় অধ্যায় শুরু হবে শ্রীলংকার সাবেক ব্যাটার হাথুরুসিংহের। এর আগে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত টাইগারদের কোচ ছিলেন তিনি।

বিসিবির সাথে দুই বছরের মেয়াদে চুক্তিবদ্ধ ৫৪ বছর বয়সী হাথুরুসিংহে আগামী ফেব্রুয়ারি থেকে দায়িত্ব গ্রহণ করবেন।

আবারো বাংলাদেশের ক্রিকেটে ফিরতে পেরে উচ্ছ্বসিত হাথুরুসিংহে বলেন, ‘আবারো বাংলাদেশ জাতীয় দলের কোচ হবার সুযোগ পাওয়াটা সম্মানের। আমি সত্যিই বাংলাদেশের মানুষের আন্তরিকতা এবং সংস্কৃতি সব সময়ই আমি মনে রেখেছি। আমি বাংলাদেশী খেলোয়াড়দের সাথে পুনরায় কাজ করতে এবং তাদের সাফল্যের জন্য উন্মুখ হয়ে আছি।’

দক্ষিণ আফ্রিকার রাসেল ডোমিঙ্গোর জায়গায় নতুন প্রধান কোচকে স্বাগত জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। কোচ হিসেবে প্রথম মেয়াদে হাথুরুসিংহের অধীনে পাকিস্তান, ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মত ওয়ানডে সিরিজ জয়ের নজির আছে বাংলাদেশ দলের। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মত কোয়ার্টার ফাইনালে উঠেছিলো দল। তার দায়িত্বকালে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বাদও পেয়েছিলো বাংলাদেশ।-বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add