for Add

শেষ ম্যাচ জিতেও সেমিফাইনালে উঠতে পারলো না বাংলাদেশ

সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচ জিতেও প্রথম নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারলো না বাংলাদেশ। রান রেটের মারপ্যাচে পড়ে সুপার সিক্স থেকে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ।

বুধবার সুপার সিক্সে গ্রুপ-১ এ নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে।

এ জয়ে ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট বাংলাদেশের। ভারত-অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার পয়েন্টও বাংলাদেশের সমান ৬।

তবে এই চার দলের মধ্যে রান রেটে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালের টিকিট পেয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। ভারতের রান রেট ২.৮৪৪, অস্ট্রেলিয়ার ২.২১০, বাংলাদেশের ১.২২৬ ও দক্ষিণ আফ্রিকার ০.৩৭৪।

সেমিফাইনালে খেলতে হলে আরব আমিরাতের বিপক্ষে বড় জয়ের সমীকরণ ছিলো বাংলাদেশের সামনে।

আরব আমিরাতের বিপক্ষে টস হেরে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। বোলিংয়ে নেমে শুরু থেকেই আরব আমিরাতকে চাপে রাখে বাংলাদেশের বোলাররা। সেই চাপ সামলে উঠতে না পারায় বড় সংগ্রহ পায়নি আরব আমিরাত। ২০ ওভারে ৯ উইকেটে ৬৯ রান করে তারা। দলের পক্ষে মাত্র দুই ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে পারেন। বাংলাদেশের রাবেয়া খান ১৪ রানে ৩ উইকেট নেন। মারুফা আকতার ১৬ রানে নেন ২ উইকেট।

জবাবে ২২ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়ে বাংলাদেশ। পরবর্তীতে জয়ের কাছে গিয়ে আরও ২ উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত দশম ওভারে জয় তুলে নেয় বাংলাদেশ। দলের পক্ষে স্বর্ণা আকতার ১৯ বলে ৩৮, আফিয়া প্রত্যাশা ১৫ ও রাবেয়া খান ১৪ রান করেন।

এবারের আসরে গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলোতেই জিতেছিলো বাংলাাদেশ। এরপর সুপার সিক্সে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হারে তারা।-বাসস

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add