for Add

এমবাপ্পের পাঁচ গোল, পিএসজি জিতলো ৭ গোলে

প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) খেলোয়াড় হিসেবে প্রথমবারের মতো এক ম্যাচে পাঁচ গোল করার কৃতিত্ব অর্জন করেছেন কিলিয়ান এমবাপ্পে। তার দেয়া পাঁচ গোলে ভর করে সোমবার ফ্রেঞ্চ কাপে ষষ্ঠ বিভাগের অপেশাদার ক্লাব পেস ডি ক্যাসলকে ৭-০ ব্যবধানে বিধ্বস্থ করেছে লিগ ওয়ানের জায়ান্টরা।

সদ্যসমাপ্ত বিশ্বকাপের ফাইনালে ফ্রাঞ্চের হয়ে আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করা এমবাপ্পে গতকাল প্রথমার্ধেই নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। যার সুবাদে বিরতিতে যাবার আগেই ৪-০ গোলে এগিয়ে যায় পিএসজি।

বিরতি থেকে ফেরার পর আরো দুটি গোল করেন এমবাপ্পে। শেষ ৩২ এর ম্যাচে পিএসজির হয়ে বাকী গোল দুটি করেছেন যথাক্রমে নেইমার ও কার্লোস সোলার। ১৪বার ফ্রেঞ্চ কাপের শিরোপা জয়ী কাতারি মালিকানাধীন ক্লাবটি শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হবে মার্শেই’র। আগামী মাসেরর শুরুতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

খেলা শেষে পিএসজির কোচ ক্রিস্টোফ গ্যালটিয়ার সাংবাদিকদের বলেন,‘আমরা প্রথম গোল করার পর প্রতিপক্ষ দলটির জন্য ম্যাচটি কঠিন হয়ে পড়ে। কয়েক সপ্তাহ পর আমরা যে দলটিকে প্রতিপক্ষ হিসেবে পেতে যাচ্ছি তাদের মান সম্পূর্ণ ভিন্ন।’

নেইমারকে অন্তর্ভুক্ত করে গড়া একাদশের নেতৃত্ব দেয়া হয় এমবাপ্পেকে। ম্যাচটিতে বিশ্রামে রাখা হয় লিওনেল মেসিকে। লেন্সের স্তাদে বোলার্ট-ডেলিলিসের ৩২ হাজার আসন ছিল শতভাগ পরিপূর্ণ। ম্যাচের ২৯ মিনিটেই গোলের সূচনা করেন এমবাপ্পে। ৩৩ মিনিটে পরের গোলটি করেন ব্রাজিলীয় তারকা নেইমার। এরপর ৩৫ ও ৪০ মিনিটে আরো দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে। বিরতি থেকে ফিরে ৫৬ মিনিটে তিনি আরো একটি গোল করলে ৫-০ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। এরপর সোলার ৬৪ মিনিটে আরো একটি গোল করার পর পিএসজির হয়ে ৭৯ মিনিটে সপ্তম ও নিজের পঞ্চম গোল করেন এমবাপ্পে।-বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add