for Add

ঢাকাকে হারিয়ে জয়ের ধারায় থাকতে চায় কুমিল্লা

টানা তিন হারের পর হ্যাটট্টিক জয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসরের লড়াইয়ে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে আগামীকাল ঢাকা ডমিনেটর্সের মুখোমুখি হচ্ছে কুমিল্লা। পক্ষান্তরে টানা পাঁচ হারে কোনাঠাসা হয়ে পড়া ঢাকা দ্বিতীয় জয় পেতে মুখিয়ে আছে।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে কুমিল্লা-ঢাকার ম্যাচটি।

হ্যাটট্টিক হার দিয়ে এবারের বিপিএল শুরু করে কুমিল্লা। চতুর্থ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটে হারিয়ে প্রথম জয়ের দেখা পায় কুমিল্লা। পরের দুই ম্যাচেও সহজ জয়ের স্বাদ নেয় কুমিল্লা। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৫ উইকেটে ও ঢাকার বিপক্ষে ৩৩ রানে জয় পায় তারা। হ্যাটট্টিক জয়ে বিপিএলের লড়াইয়ে ফিরে কুমিল্লা। ৬ ম্যাচে সমান ৩টি করে জয়-হারে টেবিলের তৃতীয়স্থানে উঠে এসেছে কুমিল্লা।

কুমিল্লার হয়ে খেলতে গতকাল ঢাকায় এসেছেন পাকিস্তানের পেসার নাসিম শাহ। ইতোমধ্যে জাতীয় দলের হয়ে বল হাতে নজর কেড়েছেন গেল বছর টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া নাসিম। ১৬ ম্যাচে ১৪ উইকেট আছে তার।

নাসিমের সাথে কুমিল্লায় আছেন আরও তিন পাকিস্তানী ক্রিকেটার। তারা হলেন খুশদিল শাহ, হাসান আলি ও মোহাম্মদ রিজওয়ান।

চট্টগ্রামের মাটিতে ঢাকার বিপক্ষে ব্যাট হাতে ২৪ বলের মোকাবেলায় ৭ বাউন্ডারি ও ৫ ওভার বাউন্ডারিতে ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলেন খুশদিল।

এদিকে অধিনায়ক নাসির হোসেনের অলরাউন্ড নৈপুন্যে জয় দিয়ে বিপিএল শুরু করার পর পরের পাঁচ ম্যাচই হেরেছে ঢাকা। ৬ ম্যাচে ১ জয় ও ৫ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে রাজধানীর দলটি।

একমাত্র নাসির ছাড়া দলের প্রয়োজন মত পারফর্ম করতে পারছেন না ঢাকার ব্যাটার-বোলাররা। ব্যাট-বল হাতে একাই লড়াই চালিয়ে যাওয়া নাসির ঢাকার পক্ষে সর্বোচ্চ রান ও উইকেটর মালিক।

সর্বোচ্চ রানের দিক দিয়ে এবারের আসরে দ্বিতীয়স্থানে আছেন নাসির। শীর্ষে থাকা ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসানের চেয়ে মাত্র ৬ রানে পিছিয়ে নাসির। সাকিব ২৭৫ ও নাসির ২৬৯ রান করেছেন। বল হাতে ৭ উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় জয়ের স্বাদ নিতে হলে নাসিরের সাথে দলের অন্যান্য ব্যাটার-বোলারদেরও জ্বলে উঠতে হবে।

ইতোমধ্যে কুমিল্লার বিপক্ষে খেলেছে ঢাকা। চট্টগ্রামের মাটিতে ম্যাচটিতে প্রথম ব্যাট করে কুমিল্লা ৪ উইকেটে ১৮৪ রান করে। জবাবে ৪ উইকেটে ১৫১ রানের বেশি করতে পারেনি ঢাকা। এবার নিজেদের ডেরায় কুমিল্লাকে হারিয়ে প্রতিশোধের পালা ঢাকার।-বাসস

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add