for Add

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২১ ক্রিকেটার

২১ ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করে ২০২৩ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ফরম্যাটের ক্রিকেটারদের সাথে আলাদাভাবে চুক্তি করা হয়েছে।

গত বছরের তালিকা থেকে বাদ পড়েছেন চার ক্রিকেটোর ইয়াসির আলি, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় ও নাইম শেখ। তাদের পরিবর্তে চুক্তিতে জায়গা পাওয়া চার ক্রিকেটার হচ্ছে- মোসাদ্দেক হোসেন সৈকত, জাকির হাসান, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।

এদের মধ্যে প্রথমবারের মত চুক্তির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন জাকির ও হাসান। নিজের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেন ওপেনার জাকির। এজন্য শুধুমাত্র টেস্ট ফরমেটে জায়গা পেয়েছেন তিনি। ধারাবাহিকভাবে পারফরমেন্স করায় শুধুমাত্র টি-টোয়েন্টিতে আছেন পেসার হাসান।

জাকির ছাড়া টেস্ট ফরমেটে চুক্তিবদ্ধ অপর চার ক্রিকেটার হচ্ছেন-মোমিনুল, তাইজুল ইসলাম, এবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ।

তিন ফরমেটে জায়গা পাওয়া চার ক্রিকেটার- সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। এদের মধ্যে মিরাজ এবার তিন ফরম্যাটের চুক্তিতে যুক্ত হলেন। গত বছরের চুক্তিতে শুধুমাত্র টেস্ট ও ওয়ানডেতে ছিলেন তিনি।

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম আছেন শুধুমাত্র টেস্ট ও ওয়ানডের চুক্তিতে। গত বছর তিন ফরম্যাটেই ছিলেন মুশি। টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় এবার টেস্ট ও ওয়ানডেতে আছেন তিনি।
টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটের চুক্তিতে আছেন- নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহান।
মাহমুদুল্লাহ রিয়াদ আছেন কেবলমাত্র ওয়ানডেতে।

ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে আছেন- মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ও শরিফুল ইসলাম। গত বছর তিন ফরমেটে থাকলেও এবার টেস্ট থেকে বাদ পড়েন শরিফুল ইসলাম।
শুধু টি-টোয়েন্টি ফরম্যাটের চুক্তিতে আছেন- নাসুম আহমেদ, শেখ মাহেদি হাসান, মোসাদ্দেক ও হাসান।

বিসিবির ২০২৩ সালের চুক্তির তালিকা
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি : সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।
টেস্ট : মোমিনুল হক, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ ও জাকির হাসান।
ওয়ানডে : মাহমুদুল্লাহ রিয়াদ।
টি-টোয়েন্টি : নাসুম আহমেদ, মোসাদ্দেক হোসেন, শেখ মাহেদি ও হাসান মাহমুদ।
টেস্ট ও ওয়ানডে : তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
টেস্ট ও টি-টোয়েন্টি : নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান।
ওয়ানডে ও টি-টোয়েন্টি : আফিফ হোসেন, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add