for Add

মরুর বুকে মেসি-রোনালদোর লড়াইয়ে পিএসজির জয়

বিশ্বফুটবলে বৃহস্পতিবার রাতে সবার নজর ছিল লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোদের মধ্যকার প্রীতি ম্যাচে। ম্যাচটি বিশ্ব জুড়ে ফুটবল ভক্তরা উপভোগ করলেও মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেছে মধ্যপ্রাচ্যের দর্শকরা।

বৃহস্পতিবার রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে সৌদি আরব অলস্টার একাদশ ও প্যারিস সেন্ট জর্মেই’র (পিএসজি) মধ্যকার ম্যাচে শেষ হাসি হেসেছে মেসির দল। ৯ গোলের ওই ম্যাচে স্বাগতিকদের ৫-৪ ব্যবধানে পরাজিত করেছে ফরাসি জায়ান্টরা। ম্যাচে নেইমার ব্যর্থ হলেও গোল করেছেন মেসি ও রোনালদোর পাশাপাশি কিলিয়ান এমবাপ্পে ও সার্জিও রামোস। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন ব্রাজিলীয় তারকা নেইমার।

ম্যাচের তৃতীয় মিনিটে নেইমারের যোগান থেকে গোল করে সফরকারি পিএসজিকে এগিয়ে দেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন সুপার স্টার মেসি। প্রায় আধাঘন্টারও বেশি সময় ওই লিড ধরে রাখে সফরকারী পিএসজি। ম্যাচের ৩৪ মিনিটে পেনাল্টি থেকে অল স্টারের হয়ে গোলটি পরিশোধ করে দেন ক্রিস্টিয়ানো রোনালদো।

সম্প্রতি রেকর্ড ২০০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থের বিনিময়ে মধ্যপ্রাচ্যের ক্লাব আল নসরে যোগ দেয়ায় মধ্যপ্রাচ্যের অল স্টার দলের নেতৃত্ব পান পর্তুগাল সুপার স্টার। সৌদি আরবের দুই শীর্ষ ক্লাব আল হিলাল ও আল নসরের তারকা খেলোয়াড়দের নিয়ে গঠিত হয়েছিল সৌদি অলস্টার একাদশ।

ম্যাচের ৪৩তম মিনিটে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের যোগান থেকে গোল করে পিএসজিকে ফের এগিয়ে দেন মারকুইনহোস। তবে প্রথমার্ধের ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে গোলটি আবারো পরিশোধ করে দেন ‘সিআর সেভেন’ রোনালদো। ফলে ২-২ গোলের সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফেরার পর ম্যাচের ৫৩ মিনিটে এমবাপ্পের সহায়তায় গোল করে পিএসজিকে এগিয়ে দেন স্প্যানিশ তারকা সার্জিও রামোস (৩-২)। তিন মিনিট পর গঞ্জালো মার্টিনেজের যোগান থেকে অলস্টারের হয়ে গোলটি পরিশোধ করেন জং-হিউন সু (৩-৩)।

ম্যাচের বয়স যখন ঘন্টার কাঁটায় তখন পেনাল্টি থেকে গোল করে ফরাসিদের এগিয়ে দেন এমবাপ্পে (৪-৩)। ৭৮ মিনিটে হুগো একিটিকের লক্ষ্যভেদে দুই গোলের ব্যবধান রচনা করে পিএসজি (৫-৩)। তবে ইনজুরি টাইমে (৯০+৪) একটি গোল পরিশোধ করে স্বাগতিক দলের পরাজয়ের ব্যবধান কমান এন্ডারসন তালিসকা (৫-৪)।

এদিন মেসি -রোনালদো, এমবাপ্পে ও নেইমারসহ ফুটবলের বিশ্বতারকাদের দ্যুতি ছড়ানোর পাশাপাশি মরুর বুকে আলো ছড়িয়েছেন উপমহাদেশেরও এক তারকা। তবে ফুটবলার নয়, কিং ফাহাদ স্টেডিয়ামে আলো ছড়াতে উপস্থিত হয়েছিলেন বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। খেলা শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে ভারতীয় এই অভিনেতাকে পরিচয় করিয়ে দেন পিএসজির মালিক নাসের আল-খেলাইফি।- বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add