for Add

টানা চতুর্থ জয় বরিশালের

পাকিস্তানী ইফতেখারের সেঞ্চুরি ও অধিনায়ক সাকিব আল হাসানের হাফ-সেঞ্চুরিতে টানা চতুর্থ জয় পেয়েছে ফরচুন বরিশাল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১৮তম ম্যাচে বরিশাল ৬৭ রানে হারিয়েছে রংপুর রাইডার্সকে। ৫ ম্যাচে ৪ জয় ও ১ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে বরিশাল। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স। ৫ ম্যাচে ২ জয় ও ৩ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানেই থাকলো রংপুর।

ম্যাচ সেরা নির্বাচিত হওয়া ইফতেখারের ৪৫ বলে অপরাজিত ১০০ ও সাকিবের ৪৩ বলে অনবদ্য ৮৯ রানে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ২৩৮ রানের পাহাড় গড়ে বরিশাল। জবাবে ২০ ওভারে ৯ উইকটে ১৭১ রান করে রংপুর।

আজ ১৯ জানুয়ারি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন রংপুর রাইডার্সের অধিনায়ক শোয়েব মালিক।

বরিশালের ওপেনার এনামুল হক বিজয় বাউন্ডারি মেরে ইনিংস শুরু করেন। তবে পরের ১৯ বলে কোন বাউন্ডারি মারতে পারেননি বিজয় ও মেহেদি হাসান মিরাজ। চতুর্থ ওভারে ১টি করে চার-ছক্কা মারেন বিজয় ও মিরাজ। পঞ্চম ওভারের প্রথম বলে পাকিস্তানী পেসার হারিস রউফের বলে আউট হন ৮ বলে ১৪ রান করা বিজয়।

একই ওভারের চতুর্থ বলে নতুন ব্যাটার আফগানিস্তানের ইব্রাহিম জাদরানকে খালি হাতে ফেরান রউফ। পেসার হাসান মাহমুদের করা পাওয়ার-প্লের শেষ ওভারের প্রথম দুই বলেই ছক্কা মারেন মিরাজ। তবে পরের দুই ডেলিভারিতে বরিশাল শিবিরে জোড়া আঘাত হানেন হাসান।

মিরাজকে ২৪ ও মাহমুদুল্লাহ রিয়াদকে শূন্যতে বিদায় দেন হাসান। মিরাজ ২০ বল খেলে ৩টি ছয় মারেন। ৬ ওভার শেষে ৪৬ রানে ৪ উইকেট পতনের পর বরিশালের হাল ধরেন অধিনায়ক সাকিব ও ইফতেখার। ১০ ওভার পর্যন্ত সাবধানে খেলেন তারা। স্পিনার শামীম হোসেনের করা ১৩তম ওভারে ৪টি ছক্কা মারেন ইফতেখার। পরের ওভারে চার মেরে ২৮ বলে এবারের আসরে দ্বিতীয় হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ১৬তম ওভারে সাকিবের ২টি ছক্কা ও ১টি চারে ১৯ রান উঠে। একই ওভারে জুটিতে শত রান পূর্ন করেন সাকিব-ইফতেখার। জুটিতে সেঞ্চুরি পেতে তারা বল খেলেছেন ৬১টি।

১৭তম ওভারে বাউন্ডারি দিয়ে চলমান বিপিএলে তৃতীয় হাফ-সেঞ্চুরির দেখা পান সাকিব। এজন্য ৩২ বল খেলেন তিনি। রবিউলের করা ১৮তম ওভারে ২২ রান তুলেন সাকিব-ইফতেখার।

রউফের ১৯তম ওভারে তিনটি ছক্কায় ২৪ রান তুলেন ইফতেখার। ঐ ওভার শেষে ইফতেখারের রান ৮৯।

মাহেদির করা শেষ ওভারের প্রথম বলে চার, দ্বিতীয় বলে ছয় ও তৃতীয় বলে ১ রান নিয়ে এবারের বিপিএলে তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি তুলে নেন ইফতেখার। ৪৫ বলে টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি দেখা পান তিনি। ওভারের শেষ দুই বলে ছয় মারেন সাকিব।

ইফতেখার-সাকিব তান্ডবে ২০ ওভারে ৪ উইকেটে ২৩৮ রানের সংগ্রহ পায় বরিশাল। বিপিএলের ইতিহাসে এটি দ্বিতীয় যৌথ সর্বোচ্চ সংগ্রহ।
৪৫ বলে ৬টি চার ও ৯টি ছক্কায় ১০০ রানে অপরাজিত থাকেন ইফতেখার। ৯ বাউন্ডারি ও ৬ ওভার বাউন্ডারিতে ৪৩ বলে অনবদ্য ৮৯ রান করেন সাকিব। যা টি-টোয়েন্টিতে সাকিবের সর্বোচ্চ ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। এই ইনিংস খেলার পথে বিপিএলের পঞ্চম ব্যাটার হিসেবে ২ হাজার রান পূর্ণ করেন সাকিব।

পঞ্চম উইকেটে ৮৬ বলে বিপিএল রেকর্ড অবিচ্ছিন্ন ১৯২ রানের জুটি গড়েন সাকিব-ইফতেখার। পাশাপাশি রান বিবেচনায় এটি তৃতীয় সর্বোচ্চ জুটি। বল হাতে রংপুরের হাসান ৩১ রানে ও রউফ ৪২ রানে ২টি করে উইকেট নেন।

২৩৯ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে মিরাজের ঘুর্ণিতে ১১ ওভারের মধ্যে টপ-অর্ডারের ছয় ব্যাটারকে হারায় রংপুর। এরমধ্যে মোহাম্মদ নাইম ১৮ বলে সর্বোচ্চ ৩১ রান করেন। মিরাজ নেন ৩ উইকেট।

লোয়ার-অর্ডারে নাওয়াজ ২৪ বলে ৩৩ রানের সাথে শামিমের ২৪ বলে অনবদ্য ৪৪ রানে হারের ব্যবধানটাই কমে রংপুরের। ৩টি চার ও ৪টি ছয় মারেন শামিম। ২০ ওভারে ৯ উইকেটে ১৭১ রান করে রংপুর। বরিশালের মিরাজ ৩টি, ওয়াসিম-কামরুল ২টি করে উইকেট নেন।-বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add