for Add

পাঁচে পাঁচ মাশরাফির সিলেটের

বোলিং-ব্যাটিং পারফরমেন্সে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে জয়ের ধারা অব্যাহত রেখেছে মাশরাফি-মুশফিকের সিলেট স্ট্রাইকার্স।

আজ (১৬ জানুয়ারি) নিজেদের পঞ্চম ম্যাচে সিলেট ৫ উইকেটে হারিয়েছে ঢাকা ডমিনেটর্সকে।এই নিয়ে পাঁচ ম্যাচের সবগুলোতেই জিতলো সিলেট। অন্যদিকে ৪ ম্যাচ খেলে তৃতীয় হারের স্বাদ পেল ঢাকা।

টুর্নামেন্টের ১৩তম ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১২৮ রান করে ঢাকা। জবাবে ৪ বল বাকী রেখে জয়ের স্বাদ পায় সিলেট।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক নাসির হোসেন। এবারের আসরে প্রথমবারের মত খেলতে নেমে ম্যাচের প্রথম ওভারেই উইকেট শিকারে মাতেন সিলেটের পেসার রুবেল হোসেন। ওভারের তৃতীয় বলে ঢাকার ওপেনার সৌম্য সরকারকে লেগ বিফোর আউট করেন রুবেল।

এরপর পাওয়ার প্লের সুবিধা কাজে লাগানোর চেষ্টা করেন ঢাকার পাকিস্তানী ওপেনার উসমান গনি ও শ্রীলংকার দিলশান মুনাবিরা। কিন্তু সিলেটের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংএ দ্রুত রান তুলতে পারেননি তারা। জুটিতে ২৯ বলে ৩১ রান যোগ হবার পর বিচ্ছিন্ন হন উসমান ও মুনাবেরা।

পঞ্চম ওভারের দ্বিতীয় বলে মুনাবিরাকে আউট করেন পাকিস্তানের স্পিনার ইমাদ। ২টি চারে ১৭ বলে ১৭ রান করেন মুনাবিরা। পরের ডেলিভারিতে ইংল্যান্ডের ক্রিকেটার রবিন দাসকে বোল্ড করেন ইমাদ। খালি হাতে ফিরেন বাংলাদেশী বংশোদ্ভুত রবিন।

ধীরলয়ে খেলতে থাকা উসমানকে ব্যক্তিগত ২৭ রানে বোল্ড করেন এই আসরে প্রথম খেলতে নামা স্পিনার নাজমুল ইসলাম। ২৮ বল খেলে ৪টি চার মারেন উসমান।

১৪তম ওভারে দলীয় ৭৪ রানে পঞ্চম ব্যাটার হিসেবে ২৩ বলে ১৫ রান মোহাম্মদ মিথুনকে ফিরিয়ে দিয়ে ঢাকাকে চাপে ফেলে দেন ইমাদ।

এরপর ব্যাট হাতে মারমুখী হয়ে উঠেন অধিনায়ক নাসির ও আরিফুল হক। সিলেটের বোলারদের উপর চড়াও হয়ে খেলে ৩০ বলে ৫০ রানের জুটি গড়েন তারা। ১৯তম ওভারের শেষ বলে আরিফুলকে শিকার করে জুটি ভাঙেন সিলেটের পাকিস্তানী পেসার মোহাম্মদ আমির। ১টি করে চার-ছয়ে ১৬ বলে ২০ রান করেন আরিফুল। নাসির-আরিফুল জুটিতে ১৪ বলে ২৯ রান যোগ করেন।

ইনিংসের শেষ ওভারে ষষ্ঠ বোলার হিসেবে প্রথমবারের মত আক্রমণে এসে মাত্র ৪ রান দেন সিলেটের দলপতি মাশরাফি বিন মর্তুজা। শেষ বলে রান আউট হবার আগে ৩১ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ৩৯ রান করেন নাসির। ২০ ওভারে ৭ উইকেটে ১২৮ রানের মামুলী সংগ্রহ পায় ঢাকা।

সিলেটের ইমাদ ৪ ওভারে ২০ রানে ৩ উইকেট নেন। এছাড়া রুবেল-আমির ও নাজমুল ১টি করে শিকার করেন।

১২৯ রানের লক্ষ্যে দলকে ভালো সূচনা এনে দেন সিলেটের দুই ওপেনার পাকিস্তানের মোহাম্মদ হারিস ও নাজমুল হোসেন শান্ত। মারমুখী মেজাজে রান তুলতে না পারলেও ৪৯ বল খেলে ৫২ রান যোগ করেন তারা। নবম ওভারে প্রথমবারের মত আক্রমণে এসে সিলেট শিবিরে জোড়া আঘাত হানেন নাসির। ওভারের প্রথম বলে শান্তকে ও শেষ ডেলিভারিতে হারিসকে শিকার করেন নাসির। ২টি চারে ২০ বলে ১২ রান করেন শান্ত। ৩২ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৪৪ রান করেন হারিস।

নবম ওভারের প্রথম বলে তিন নম্বরে নামা জাকির হাসানকে ১ রানে বিদায় করেন স্পিনার আরাফাত সানি। ৭ বল ও ৯ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট।

সিলেটকে চাপমুক্ত করতে চতুর্থ উইকেটে সাবধানে খেলতে থাকেন দুই মিডল-অর্ডার ব্যাটার মুশফিকুর রহিম ও ইমাদ। উইকেট ধরে খেলে ৩৮ বলে ৩২ রান যোগ করেন তারা। ১৬তম ওভারে মুশির সাথে ভুল বুঝাবুঝিতে আরিফুলের সরাসরি থ্রোতে রান আউটের ফাঁদে পড়েন ইমাদ। চার-ছয় ছাড়া ২০ বলে মাত্র ১১ রান করেন ইমাদ।

ইমাদ যখন আউট হন তখন ২৬ বলে ৩৬ রান দরকার পড়ে। ১৮তম ওভারের প্রথম বলে তাসকিনের শিকার হন । ১টি করে চার-ছয়ে ২৫ বলে ২৭ রান করা মুশফিক। এমন অবস্থায় শেষ ২ ওভারে ২০ রান দরকার পড়ে সিলেটের।

পাকিস্তানী পেসার সালমান ইরশাদের করা ১৯তম ওভারে পেরেরার ২টি চার ও আকবরের ১টি ছক্কায় ১৮ রান পায় সিলেট। শেষ ওভারের দ্বিতীয় বলে ছক্কা মেরে সিলেটের জয় নিশ্চিত করেন পেরেরা। পেরেরা ১১ বলে ২১ ও আকবর ৫ বলে ১০ রানে অপরাজিত থাকেন। ঢাকার নাসির ২টি উইকেট নেন।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add