for Add

নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ

দুর্দান্ত এক জয় দিয়ে প্রথম নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ। আজ থেকে শুরু হওয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে।

বেনোনির উইলোমুর পার্কে ‘এ’ গ্রুপের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেয় অস্ট্রেলিয়া। চতুর্থ ওভারের মধ্যে দলীয় ২২ রানের মধ্যে অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে প্যাভিলিয়নে ফেরত পাঠান বাংলাদেশের অধিনায়ক পেসার দিশা বিশ্বাস।

তৃতীয় উইকেটে ৭৬ রান যোগ করে অস্ট্রেলিয়াকে খেলায় ফেরান দুই মিডল-অর্ডার ব্যাটার ক্লেয়ার মুর ও এলা হেওয়ার্ড। ৭টি চারে ৫১ বলে সর্বোচ্চ ৫২ রান করেন ক্লেয়ার। ৩৯ বলে ৩৫ রান করেন হেওয়ার্ড। শেষ দিকে এমি স্মিথের ১৬ ও অধিনায়ক রিস ম্যাককেনার ১২ রানে ২০ ওভারে ৫ উইকেটে ১৩০ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।

বল হাতে বাংলাাদেশের দিশা ২৫ রানে ও মারুফা ২৯ রানে ২টি করে উইকেট নেন। ২৭ রানে ১ উইকেট নেন রাবেয়া খান। ১৩১ রানের টার্গেটে প্রথম বলেই হোচট খায় বাংলাদেশ। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে খালি হাতে ফিরেন ওপেনার মিষ্টি সাহা। দ্বিতীয় উইকেটে ৬০ বলে ৬৬ রান তুলে বাংলাদেশকে জয়ের পথে রাখেন আরেক ওপেনার আফিয়া প্রত্যাশা ও তিন নম্বরে নামা দিলারা আক্তার।

তবে ১১তম ওভারেই বিদায় নেন আফিয়া ও দিলারা। ২টি করে চার-ছক্কার ২২ বলে ২৪ রান করে আউট হন প্রত্যাশা। ৭টি চারে ৪২ বলে ৪০ রানের কার্যকরী ইনিংস খেলেন দিলারা।

একই ওভারে দুই সেট ব্যাটার প্রত্যাশা ও দিলারা দলী ৭১ রানে বিদায় নিলে চাপে পড়ে বাংলাদেশ। এ সময় জয় থেকে ৯ ওভারে ৬০ রান দূরে দাঁড়িয়ে বাংলাদেশ।

চতুর্থ উইকেটে দারুণ এক জুটি গড়েন স্বর্ণা আকতার ও সুমাইয়া আকতার। অস্ট্রেলিয়ার বোলারদের চাপে ফেলতে পাল্টা আক্রমণ করেন এ জুটি। দ্রুত রান তুলে ম্যাচের লাগাম হাতে নিয়ে ১৮তম ওভারেই বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন স্বর্ণা-সুমাইয়া জুটি। ৩ উইকেটে ১৩২ রান তুলে ম্যাচ জিতে বাংলাদেশ।

২টি চার ও ১টি ছয়ে ১৮ বলে ২৩ রান করেন স্বর্ণা। ২৫ বল খেলে ৫টি চারে নিজের ৩১ রানের ইনিংসটি সাজান সুমাইয়া।

আগামী ১৬ জানুয়ারি শ্রীলংকা এবং ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বে বাকী দু’টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল : ১৩০/৫, ২০ ওভার (ক্লেয়ার ৫২, হেওয়ার্ড ৩৫, স্মিথ ১৬*; দিশা ২/২৫, মারুফা ২/২৯)।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : ১৩২/৩, ১৮ ওভার (দিলারা ৪০, সুমাইয়া ৩১, প্রত্যাশা ২৪, স্বর্ণা ২৩)।

ফল : বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেট জয়ী। -বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add