for Add

সুপার কাপের ফাইনালে বার্সেলোনা, প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ

গোলরক্ষক মার্ক-আন্দ্রে-টার স্টেগান নৈপুন্যে টাইব্রেকারে রিয়াল বেতিসকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা।
বেতিসের দুটি গোল প্রতিহত করেছেন বার্সেলোনার গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগান। ফলে ৪-২ গোলে জয় নিয়ে ফাইনালে পৌঁছে গেছে বার্সেলোনা। এর আগে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচটি ২-২ গোলে ড্র ছিল।

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে কাতালানদের এই জয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল ম্যাচটি পরিণত হয়েছে ক্লাসিকো ম্যাচে। কারণ ফাইনালে তারা মোকাবেলা করবে চীরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের। গত বুধবার একই ভেন্যুতে অপর সেমিফাইনালে ভ্যালেন্সিয়াকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে কার্লো আনচেলোত্তির শিষ্যরা।

গতকাল নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় মিলিয়ে মোট ১২০ মিনিটের খেলাটি ড্র ছিল ২-২ গোলে। ম্যাচের ৪০ মিনিটে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন পোলিশ তারকা রবার্ট লিওয়ানদোস্কি। তবে শেষ বাঁশি বাজার মাত্র ১৩ মিনিট আগে গোলটি পরিশোধ করেন বেতিসের প্লে মেকার নাবিল ফেকির।

ফলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। অতিরিক্ত সময়ের খেলার শুরুতেই ৯৩ মিনিটে আনসু ফাতি অসাধারণ ভলির সাহায্যে গোল করলে ফের এগিয়ে যায় বার্সেলোনা। তবে ১০১ মিনিটে লুইজ হেনরিখের যোগানের বল ব্যাকহিল করে বার্সার জালে জড়িয়ে দেন ফেকিরের বদলি হিসেবে নামা বেতিসের স্ট্রাইকার লরেন মরন। ফলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ।

টাইব্রেকারে জুয়ানমি ও উইলিয়াম কারভালহোর শট রুখে দেন বার্সা গোলরক্ষক টের স্টেগান। অপরদিকে বার্সেলোনার হয়ে ফলাফল নির্ধারণী শেষ পেনাল্টি থেকে গোল করনে পেড্রি।

খেলা শেষে বার্সা গোলরক্ষক টের স্টেগান মুভিস্টারকে বলেন,‘ফাইনাল ম্যাচটি হবে চমৎকার। সবাই এমন একটি ম্যাচই দেখতে চেয়েছিল। আজকের ম্যাচটি খেলতে পেরে এবং এতে জয়লাভ করতে পেরে আমরা আনন্দিত।’ টাইব্রেকারের আগেও সাতটি দারুণ আক্রমণ প্রতিহত করেছিলেন বার্সেলোনার এই গোলরক্ষক। এক কথায় ম্যাচ জয়ে প্রধান ভূমিকাটি ছিল তার।

নিজের সেরা ফর্মে ফিরেছেন জানিয়ে টের স্টেগান বলেন,‘আমি চেয়েছি কিছুটা কম পরিশ্রম করতে। ব্যক্তিগতভাবে গোটা বছর আমি শারীরিকভাবে বেশ ভাল অবস্থায় রয়েছি। এটিও একটি কাজ। দলীয় উন্নতিতে কিভাবে সাহায্য করা যায়, আরো ভাল করা যায় তা নিয়ে ভাবতে পারছি।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add