for Add

ফিরে এসেই মেসির গোলে পিএসজির জয়

বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা উপহার দেবার পর প্রথমবারের মতো পিএসজির হয়ে কাল মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। লিগ ওয়ানে ফিরে এসেই গোল পেয়েছেন এই আর্জেন্টাইন সুপারস্টার। বুধবার অ্যাঞ্জাার্সকে ২-০ গোলে পরাজিত করেছে পিএসজি।

বিশ্বকাপের পর মেসি পিএসজির প্রথম তিনটি ম্যাচে বিশ্রামে ছিলেন। সপ্তাহখানেক আগে তিনি পিএসজির অনুশীলনে ফিরেছেন।  তলানির দল অ্যাঞ্জার্সের বিরুদ্ধে মূল দলেই খেলতে নেমেছিলেন এলএমটেন।

প্রায় সাড়ে তিন সপ্তাহ আগে কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে পেনাল্টিতে পরাজিত করে শিরোপা জয় করেছিল আর্জেন্টিনা। কালকের জয়ে ছয় পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে ফরাসি লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে প্যারিসের জায়ান্টরা। দুই ম্যাচ নিষেধাজ্ঞা ও গোঁড়ালির ইনজুরির কারণে দলের বাইরে থাকার পর ব্রাজিলিয়ান তারকা নেইমারও প্রথম থেকেই মাঠে ছিলেন। এদিকে কিলিয়ান এমবাপ্পে টানা দ্বিতীয় ম্যাচে মতো বিশ্রামে ছিলেন। বিশ্বকাপের পর ছুটি কাটাতে বর্তমানে এমবাপ্পে নিউইয়র্কে রয়েছেন। বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা এমবাপ্পে শেষ পর্যন্ত ফ্রান্সকে শিরোপা উপহার দিতে পারেননি।

ধারণা করা হচ্ছে আগামী রোববার রেনের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে আবারো এমবাপ্পে ও মেসি একত্রিত হবেন।

এমবাপ্পের অনুপস্থিতিতে আবারো তরুণ স্ট্রাইকার হুগো একিটিকে পার্ক ডি প্রিন্সেসে আক্রমণভাগে জায়গা করে নিয়েছিলেন। নোর্দি মুকিয়েলের ক্রস থেকে পাঁচ মিনিটে একিটির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এই গোলের পিছনে অবশ্য মেসিরও অবদান ছিল। পিএসজি তাদের সেরাটা দিতে না পারলেও ১৭ মিনিট বাকি থাকতে মেসি দলের ব্যবধানের পাশাপাশি জয় নিশ্চিত করেন। মৌসুমে এটি তার ১৩তম গোল। এই গোলে মেসির ফিনিশের আগে একিটিকে ও মুকিয়েলেরও অবদান ছিল। প্রথমে গোলটি অফসাইডের কারণে বাতিল করা হলেও ভিএআর শেষ পর্যন্ত গোলের সিদ্ধান্ত দেয়।

ম্যাচ শেষে পিএসজি কোচ ক্রিস্টোফে গাল্টিয়ার ক্যানার প্লাসকে বলেছেন, ‘মেসি দারুণভাবে ফিরে এসেছে। সে খুব স্বস্তি নিয়ে খেলেছে, শারীরিকভাবেও দারুণ ফিট রয়েছে। মেসি ফেরায় পুরো দলের চেহারাই পাল্টে গেছে। আমাদের দলের প্রায় বেশিরভাগ খেলোয়াড়ই বিশ্বকাপ শেষে দলে ফিরেছে। সে কারণে তাদের জন্য আবারো নতুন করে লিগে মনোনিবেশ করা কঠিন হয়ে পড়েছে। আমাদের এখন সবাইকে একত্রিত করাটাই মূল চ্যালেঞ্জ। খেলোয়াড়দের মধ্যে যে সামান্য সম্বনয়হীনতা দেখা দিয়েছে তা কাটিয়ে উঠতে কাজ করা হচ্ছে।’

এ নিয়ে লিগ ওয়ানে টানা ১০ম পরাজয়ের স্বাদ পেল তলানিতে থাকা অ্যাঞ্জার্স। দিনের আরেক ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা লেন্স ২-২ গোলে স্ট্রসবার্গের সাথে ড্র করার সুযোগে পিএসজি তাদের পয়েন্টের ব্যবধান বাড়িয়েছে। নতুন বছরে পিএসজি লেন্সের কাছে ৩-১ গোলে পরাজিত হওয়ায় অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখতে পারেনি। কিন্তু সপ্তাহের শেষে ফরাসি কাপে তৃতীয় টায়ারের দল চাটেরক্সের সাথে ৩-১ গোলের জয় দিয়ে আবারো জয়ের ধারায় ফিরেছে।

লেন্স এবারের মৌসুমটা বেশ উপভোগ করছে। কিন্তু ধুকতে থাকা স্ট্রসবার্গের সাথে আরো ভাল খেলতে পারতো। কোচ জুলিয়ে স্টিফেনকে বরখাস্তের পর এটাই তাদের প্রথম ম্যাচ। অ্যালেক্সিস ক্লডে-মরিস ১১ মিনিটে সফরকারী লেন্সকে এগিয়ে দেন। সানজিন প্রাসিচ ১৩ মিনিটে সমতা ফেরানোর পরক্ষণেই কেভিন গামেরিও দারুণ এক গোলে স্ট্রসবার্গকে এগিয়ে দেন। বিরতির আগে বেলজিয়ান লোয়িস ওপেন্ডার গোলে ম্যাচে সমতা ফেরায় লেন্স। এরপর ম্যাচ আরো কোন গোল হয়নি।

ট্রোয়েসের বিরুদ্ধে ২-০ গোলে জয়ী হয়ে তৃতীয় স্থানে থাকা মার্সেই এখন লেন্সের থেকে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে আছে। চান্সেল এমবেম্বা ও ফরাসি বিশ্বকাপ দলের সদস্য জর্ডান ভেরেটুটের গোলে মার্সেইর জয় নিশ্চিত হয়।

ইনজুরি টাইমে গোল হজম করে ক্লারমন্টের বিরুদ্ধে ২-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে রেনে। এ নিয়ে চতুর্থ ম্যাচে পরাজিত হলো রেনে। দ্বিতীয় হলুদ কার্ডের কারণে বেঞ্জামিন বোরেগেয়াড ৭৭ মিনিট ও ৮৩ মিনিটে ওয়ারমেড ওমারি সরাসরি লাল কার্ড দেখে মাঠত্যাগে বাধ্য হলে রেনেকে ম্যাচটি শেষ করতে হয়েছে ৯ জন নিয়ে।

পঞ্চম স্থানে থাকা মোনাকো ২-২ গোলে লোরিয়েন্টের সাথে ড্র করেছে। অন্যদিকে মন্টিপিলিয়ারকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে নিস। কোচ লুসিয়েন ফাভরেকে বরখাস্তের পর এটাই নিসের প্রথম ম্যাচ। ধারে আর্সেনাল থেকে খেলতে আসা ফরোয়ার্ড নিকোলাস পেপে ও ইংলিশ মিডফিল্ডার রস বার্কলি দুটি করে গোল করেছেন।

অপর দুই ম্যাচে লিঁও ও লিলি যথাক্রমে নঁতে ও ব্রেস্টের সাথে নিজেদের ম্যাচে গোলশূন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে। – বাসস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add