for Add

শুক্রবার শুরু বিপিএলের চট্টগ্রামপর্ব

শেষ পর্যন্ত কোথাকার পানি কোথায় গড়াবে, তা বলে দেবে সময়। তবে ঢাকা পর্বে কিন্তু কাগজে-কলমের সাথে মাঠের হিসেব মেলেনি একদমই।

কাগজে কলমে যে দলকে সেরা চারে রাখা হয়নি, সেই সিলেট স্ট্রাইকার্স সব হিসেব নিকেশ ভুল প্রমাণ করে দেশসেরা অধিনায়ক মাশরাফির নেতৃত্বে ঢাকা পর্বকে নিজেদের করে নিয়েছে।

৪ ম্যাচের সবকটায় জিতে ৮ পয়েন্ট এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে সিলেট স্ট্রাইকার্স। সিলেটের চমক জাগানো উত্থানের বিপরীত অবস্থা চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।

এখন পর্যন্ত জয়ের পথ খুঁজে পায়নি লিটন দাস, মোস্তাফিজুর রহমান, ইংলিশ ডেভিড মালান আর দুই আফগান মোহাম্মদ নাবি ও ফজল হক ফারুকিদের নিয়ে গড়া দলটি। দুই ম্যাচে জয় অধরা চ্যাম্পিয়নদের।

কাগজে-কলমের এক নম্বর কুমিল্লাই শুধু নয়, অপর দুই সমৃদ্ধ ও শক্তিশালী দল সাকিবের ফরচুন বরিশাল ও নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্সও সামর্থ্য অনুযায়ী পারফরম করতে পারেনি। ২ খেলায় একটি করে ম্যাচ জিতেছে।

বরং শক্তিমত্তায় অনেকটাই পিছিয়ে থাকা ঢাকা ডোমিনেটর্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ঢাকা পর্বে মোটামুটি ভালোই করেছে, একটি করে ম্যাচ জিতেছে। এছাড়া আর কোনো দল ২ ম্যাচও জিততে পারেনি।

অবশ্য বলে রাখা ভালো, ঢাকায় সিলেটই একমাত্র দল যারা ৪টি ম্যাচ খেলেছে। বাকি ৬ দল দুটি করে ম্যাচে অংশ নিয়েছে। কেউ তাতে শতভাগ সাফল্য দেখাতে পারেনি।

৬ জানুয়ারি বিপিএলের নবম আসর মাঠে গড়ায়। ঢাকা পর্ব শেষ হয়েছে গতকাল ১০ জানুয়ারি রাতে। দুই দিন বিরতির পর আগামী ১৩ জানুয়ারি শুক্রবার থেকে বন্দরনগরী চট্টগ্রামে শুরু হবে বিপিএলের পরের অংশ।

রাজধানী ঢাকার শেরে বাংলা স্টেডিয়ামের মত চট্টগ্রামের সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। প্রথমটি দুপুর দেড়টায়। পরেরটি সন্ধ্যা সাড়ে ৬টায়। কেবল শুক্রবার প্রথম ম্যাচ দুপুর ২টায় শুরু আর দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায়।

চট্টগ্রামে সবচেয়ে বেশি ৫ ম্যাচ খেলবে ঘরের মাঠের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আগামী শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাকিবের ফরচুন বরিশালের সাথে চট্টগ্রামপর্বের প্রথম ম্যাচে মাঠে নামবে শুভাগত হোমের চট্টগ্রাম। ওই দিন সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স। – জাগোনিউজ২৪.কম

দেখা যাক, চট্টগ্রাম পর্বে ১২ ম্যাচের মধ্যে বিপিএলের চালচিত্র কী দাঁড়ায়? ঢাকায় ভালো খেলা মাশরাফির সিলেট স্ট্রাইকার্সের জয়রথ কি সচল থাকবে? নাকি সাকিবের বরিশাল, সোহানের রংপুর আর লিটন ও মোস্তাফিজের কুমিল্লা ঘুরে দাঁড়াবে?

ঢাকায় প্রথমপর্ব শেষে কোন দল কোথায় দাঁড়িয়ে

দল   ম্যাচজয়পরাজয়  পয়েন্টনেট রান
সিলেট     ০   ৮        ২.০৭২
রংপুর২     ১      ১  ০.৬২১
বরিশাল ২     ১      ১  – ০.০২৬
ঢাকা ২     ১      ১  – ১.৩১৪
চট্টগ্রাম২     ১      ১  – ১.৪৩৩
খুলনা   ২     -০.৪১৩
কুমিল্লা ২     -১.৩৮০

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add